ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৪টায় মীরসরাই কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে এবং বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী শাসনের ঘাঁতে পিষ্ট হয়েছে। শোষিত ও নির্যাতিত মানুষের অধিকার ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী দল সবসময় রাজপথে সোচ্চার রয়েছে। কোনো অপশক্তিই বাংলাদেশের এই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন—
আজিজুল রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব, উপজেলা বিএনপি
আশরাফ উদ্দিন, সভাপতি, উপজেলা কৃষক দল
শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল
এ ছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভার পূর্বে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি মীরসরাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠের সভাস্থলে এসে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বন্দর আব্বাসের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৮ এম


ইরানের বন্দর আব্বাসের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ

ইরানের বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই তথ্য জানায়।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, কেশমের মাসান গ্রামের আশপাশে পাঁচটির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া, কেশমের হরমুজ প্রণালি থেকেও চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বন্দর আব্বাস, যা হরমোজগান প্রদেশে অবস্থিত, সেখানে রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপকর্মকর্তা জানিয়েছেন যে, এখন পর্যন্ত কোনো হতাহত বা ঘটনার বিষয়ে খবর পাওয়া যায়নি।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর উদ্যানে আলোচনা সভা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১০ এম


টাঙ্গাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর উদ্যানে আলোচনা সভা সম্পন্ন

টাঙ্গাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর উদ্যানে আলোচনা সভা সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইল পৌর উদ্যানে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) টাঙ্গাইল পৌর উদ্যানে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের উন্নয়নে দলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দলের আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১২ এম


তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়ায় উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে তাহিরপুরে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, যিনি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যও। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, যিনি সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক।

আলোচনা সভাটি সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া, সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, "দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।" তিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৬ এম


চাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্নতা, র‌্যালি ও জনসভার মাধ্যমে।

এই কর্মসূচিগুলি মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়, যেখানে জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। একই সময়ে জেলার বিভিন্ন উপজেলা বিএনপি কার্যালয়েও পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় জেলার বিভিন্ন স্থানে পুকুর, ডোবা ও জলাশয় থেকে কচুরিপানা অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়। পাশাপাশি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। দুপুরে চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড মতিন বকাউল বাড়ির সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক এই কর্মসূচির উদ্বোধন করেন। জেলার আট উপজেলায় দুই হাজার করে মোট ১৬ হাজার বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সমর্থকও অংশগ্রহণ করেন।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%