প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্নতা, র্যালি ও জনসভার মাধ্যমে।
এই কর্মসূচিগুলি মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়, যেখানে জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। একই সময়ে জেলার বিভিন্ন উপজেলা বিএনপি কার্যালয়েও পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০টায় জেলার বিভিন্ন স্থানে পুকুর, ডোবা ও জলাশয় থেকে কচুরিপানা অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়। পাশাপাশি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। দুপুরে চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড মতিন বকাউল বাড়ির সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক এই কর্মসূচির উদ্বোধন করেন। জেলার আট উপজেলায় দুই হাজার করে মোট ১৬ হাজার বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সমর্থকও অংশগ্রহণ করেন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন