ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫


বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। বিকেলে বাসটি ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের ডান পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ সময় কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক করে।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ঐতিহাসিক রেকর্ড স্পর্শ

মাদারীপুরের কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। কয়েকজন আহত হলেও তাদের সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলী মাছ ও সবজি বাজারের সড়কে ছোট বড় অসংখ্য গতের্র কাঁদা পানিতে একাকার ভোগান্তি হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


আমতলী   মাছ ও সবজি বাজারের সড়কে ছোট বড় অসংখ্য গতের্র কাঁদা পানিতে একাকার ভোগান্তি হাজার মানুষ

আমতলীর নতুন বাজার মাছ ও সবজি বাজারের সামনের ৫০০ মিটার সড়কে ছোট বড় অসংখ্য গতের্র সৃষ্টি হওয়ায় বাজারে আসা ও জেলা শহর  যাতায়ত করা হাজার হাজার মানুষ প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছে। সড়কটি আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আওতাভূক্ত হওয়ায় অন্য সংস্থাগুলো সংস্কার করছে না।
বরগুনা সড়ক ও জনপথ কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী নতুন বাজার-বরগুনা আঞ্চলিক মহাসড়কটি ২০২০ সালে সংস্কার করা হয়। চলতি বছর পটুয়াখালী-কুয়াকাটা সড়কটি সংস্কার করা হলেও আমতলী নতুন বাজার থেকে বরগুনার সাথে সংযুক্ত আমতলী ফেরিঘাট পর্যন্ত ৮০০ মিটার সড়ক সংস্কার করা হয়নি। সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে আমতলী নতুন বাজার চৌরাস্তার পাশে সবজি ও মাছ বাজার সামনের অংশে ৫০০ মিটার সড়ক জুরে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির সময় গর্তে পানি জমে কাঁদা সৃষ্টি হওয়ায় মানুষ পায়ে হেটেও চলাচল করতে পারে না।

এই সড়কটির পাশেই রয়েছে আমতলী পৌরসভার সবজি ও মাছ বাজার। প্রতিদিন শত শত মানুষ এই বাজারে আসে মাছ ও সবজি ক্রয়-বিক্রয় করতে। বিভিন্ন  প্রান্ত থেকে পাইকারি বিক্রির জন্য পিকআপসহ বিভিন্ন  যানবাহনে এই বাজারে আসে মাছ সবজি নিয়ে। তাছাড়া এই সড়ক দিয়েই জেলা শহর প্রতিদিন যাতায়ত করে হাজারো মানুষ। প্রতিদিন চলাচলের জন্য গুরুত্বপূর্ন একটি সড়ক সংস্কার বিহীন অবস্থায় পরে থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছে হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার সকালে সড়েজমিন ঘুরে দেখা গেছে, আমতলী নতুন বাজার চৌরাস্ত মোর থেকে মাছবাজার পর্যন্ত ৫০০ মিটার সড়কের পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের গভীরতা বড় হওয়ায় নীচের খোয়া উঠে কাদা মাটি উপরে চলে আসায় সড়ক জুরে কাঁদা পানিতে একাকার হয়ে গেছে পুরো সড়ক। বাজার করতে আসা অনেকেই হোচট খেয়ে সড়কে পরে কাঁদা পানিতে একাকার হয়ে বাসায় ফেরেন। এই সড়ক দিয়ে ব্যাটারি চালিত অটো রিকসা চলতে গিয়ে অনেক সময় গর্তে আটকা পরায় ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয়।
মাছ ও সবজি বাজারে আসা ক্রেতা হাসানুল বাননা বলেন, সড়ক বেহাল থাকায় বাজারে যাওয়ার সময় সড়কের কাঁদা পানিতে কাপর চোপর সব নষ্ট হয়ে যায়। তাই বাসায় ফিরে গোসল করতে হয়। পাইকারী মাছ বিক্রেতা মো. বারেক প্যাদা বলেন, সড়ক ভাঙ্গা থাকায় কোন পাইকার গাড়ি নিয়ে এই বাজারে আসতে চায় না।
মাছ বজারের পাশেই মুদি মনোহরি ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, রাস্তা খারাপ থাহায় এই বাজারে কেউ আসতে চায় না। লোক না আসায় বিক্রি কমে গেছে অনেক।
বরগুনা সওজের উপসহকারী প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, সপ্তাহখানেকের মধ্যে গর্ত মেরামত করা হবে। তিনি আরো বলেন, সড়কের পাশে মাছ এবং সবজি বাজার থাকায় অতিরিক্ত লোড এবং সব সময় পানির কারনে পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এর স্থায়ী সমাধানের জন্য আগামী অর্থ বছরে আরসিসি ঢালাই দিয়ে সড়কটি সংস্কার করা হবে এ অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামের কচাকাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও দ্বিতীয় স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


কুড়িগ্রামের কচাকাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও দ্বিতীয় স্ত্রী আটক

 

কুড়িগ্রামের কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের কৃষ্ণপুর পাটনীরপাড় পাতলীপাড়া এলাকা থেকে রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী এনামুল হক ও তার দ্বিতীয় স্ত্রী কুলসুম রুপাকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ওই এলাকা থেকে রুমি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হকের সঙ্গে রুমি আক্তারের প্রথম বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। পরে এনামুল ঢাকায় কাজ করার সময় পার্শ্ববর্তী এলাকার কুলসুম রুপাকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই প্রথম স্ত্রী রুমি আক্তারের সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয় গ্রাম পুলিশ নছিমউদ্দিন জানান, স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও এনামুল দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে তার বিরোধ চলছিল। একপর্যায়ে এনামুল প্রথম স্ত্রী ও সন্তানদের রেখে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস করছিলেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রুমি আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বহুতল ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


রাজধানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানী এলাকায় একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা দিয়েছে।

এই অগ্নিকাণ্ডটি শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে।

তবে, আগুনের উৎপত্তির কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর নেই।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের সময় বনানীর ২৬ তলা ওই ভবনে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত ২ দিনে ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ৪,৬৫৬ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


গত ২ দিনে ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ৪,৬৫৬ মামলা

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে ৪,৬৫৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার ও শুক্রবার, ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই মামলাগুলি দায়ের করেছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ১৩৯টি মামলা দায়ের করা হয়েছে এবং ট্রাফিক-লালবাগ বিভাগে ২৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬৯০টি মামলা দায়ের হয়েছে, এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬০৪টি মামলা করা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২৮টি মামলা এবং ট্রাফিক-মিরপুর বিভাগে ১,০১৮টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১,১৬৩টি মামলা হয়েছে, এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৫৭৮টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে ১,০৮৬টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৫৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%