প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। বিকেলে বাসটি ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের ডান পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ সময় কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক করে।
মাদারীপুরের কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। কয়েকজন আহত হলেও তাদের সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন