০৭:৪১ পি.এম
বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) সকালে, গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন পৌরসভার তিখাসার এলাকা থেকে ইউনুস (২১) নামের এক মাদকসেবীকে আটক করা হয়। ইউনুস ওই এলাকার বাবুলের ছেলে।
পরে ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন