বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:২৩ এম
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, কেক কাটার অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।
এতে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, ধনবাড়ী পৌর বিএনপির সহ-সভাপতি মো. কছর আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস এবং দলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন যে, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে মনোনিবেশ করা আবশ্যক। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু হয়েছে। মুকসুদপুরের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের জয়জয়কার, বিএনপির জয়জয়কার, তারেক রহমানের জয়জয়কার।’
আলোচনাসভায় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান সভাপতিত্ব করেন। এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভার পূর্বে কমলাপুর বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজ মোড়ের সমাবেশস্থলে এসে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি।
মঙ্গলবার এসব কর্মসূচিতে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিকালে কালীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।
অন্যদিকে, সকালে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় অনুষ্ঠিত আরেকটি র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে হাততালি, স্লোগান এবং পদক জয়ের আনন্দের মধ্যে দিয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়।
৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন সকাল থেকেই উৎসবের পরিবেশ বিরাজ করছিল।
বিগত কয়েক দিন ধরে এই প্রতিযোগিতায় উপজেলার ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন। হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবাসহ বিভিন্ন ইভেন্ট ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মাঠজুড়ে শিক্ষার্থীদের উল্লাস এবং সমর্থকদের করতালি ছিল। পদক জয়ের আনন্দে খুদে ক্রীড়াবিদরা উচ্ছ্বসিত ছিলেন।
সুরাইয়া ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, ‘অনেক দিন ধরে অনুশীলন করেছি। আজ চ্যাম্পিয়ন হয়েছি। খুব ভালো লাগছে।’
অন্যদিকে, সানজিদা আক্তার নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘মেয়েরাও যে খেলায় ভালো করতে পারে, আজ তা প্রমাণ করলাম।’ প্রতিযোগী মো. সাব্বির জানান, ‘বন্ধুদের সঙ্গে খেলতে পেরে মজা হয়েছে। হার-জিত আছে, তবে খেলায় অনেক আনন্দ হয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতার মূল লক্ষ্য তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করা। যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশের হয়ে খেলবে।’
বিশেষ অতিথির বক্তব্যে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ‘খেলার মাঠই পারে তরুণদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।’
বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। তিনি বলেন, ‘খেলাধুলা শুধু শরীর গঠন করে না, চরিত্রও গঠন করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা জরুরি। শিক্ষার্থীরা মাঠে থাকলে মাদক ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের বাসাইলে অপহরণের ২৭ দিন পর পুলিশ এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। এ ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ইমন মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
মবার (৩১ আগস্ট) ভোরে ঢাকার দক্ষিণখান কসাইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং ইমনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ইমন মিয়া বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকার ইদ্রিস আলী মিয়ার ছেলে। মামলার অপর আসামি হিসেবে তাঁর বাবা ইদ্রিস আলী মিয়া, মা নাজমা বেগম এবং বড় বোন ছাবিনা আক্তার পলাতক রয়েছেন।উদ্ধার হওয়া ছাত্রী বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের সময় ইমন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি তাঁর পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ৪ আগস্ট বিদ্যালয়ে যাওয়ার পথে বাসাইলের সাহাপাড়া ব্রিজের কাছে পৌঁছালে ইমন তাঁর বাবা, মা ও বোনের সহযোগিতায় ওই ছাত্রীকে একটি অজ্ঞাত গাড়িতে তুলে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার বাসাইল থানা পুলিশকে বিষয়টি জানায়।
অপহরণের ছয় দিন পর, ১০ আগস্ট ইমনকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো একজনের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। এরপর পুলিশ ও র্যাব ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
অবশেষে অপহরণের ২৭ দিন পর সোমবার (৩১ আগস্ট) ভোরে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ কসাইবাড়ি এলাকার একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং মামলার প্রধান আসামি ইমনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ইমন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থী ও নারীদের উত্ত্যক্ত করা, বিভিন্ন এলাকায় মারামারি এবং মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘অপহৃত স্কুলছাত্রীকে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে। এ সময় মামলার প্রধান আসামি ইমনকেও গ্রেপ্তার করা হয়।’
তিনি জানান, অভিযুক্ত ইমনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ