ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার বগার ৪ সহযোগী গ্রেপ্তার


চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার বগার ৪ সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন, যিনি বিহারি বগা নামে পরিচিত, তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তার অভিযানটি পুলিশ কর্তৃক পরিচালিত হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—জালালাবাদ হাউজিং সোসাইটির মৃত আলি আহম্মদের তিন ছেলে জসিম উদ্দিন (৩৭), আলম ও মো. কাশেম (৩৫) এবং আব্দুস ছালামের ছেলে মোস্তাক হোসেন রানা (২৫)। তারা সকলেই ওয়াকিল হোসেন বগার সহযোগী এবং বিভিন্ন মামলার আসামি হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোররাত ৩টার দিকে খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: দুমকিতে ভুয়া ফেসবুক আইডি খুলে অশালীন মন্তব্য ও ছবি পোস্টের অভিযোগ

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অপরাধ করার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিহারি সন্ত্রাসী বগা ১৭ অক্টোবর একটি চাঁদাবাজি মামলার জামিন আবেদন করে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ১৮টি মামলা ছিল। এরপর পাহাড়তলী কলেজের শিক্ষক নির্যাতন, ডিসি পরিবহন পুলের প্লটসহ ১২টি প্লট দখল, পুলিশের গাড়িতে হামলা, চাঁদাবাজির অপরাধে আরো ৫টি মামলা দায়ের হয়েছে। ১৭ অক্টোবর থেকে বগা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান মারা গেছেন

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে তার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৭ বছর।

দীর্ঘ কর্মজীবনে মুহাম্মদ শফিকুর রহমান সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ এবং রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু হয়। পরে তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে শফিকুর রহমান পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি এই সংগঠনের নেতৃত্বে ছিলেন।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন শফিকুর রহমান। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। মুক্তিযুদ্ধের পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং ধীরে ধীরে দেশের গণমাধ্যম অঙ্গনে তার পরিচিতি লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন
 
"একই জমি দু'জনের কাছে বিক্রি ও জালিয়াতির অভিযোগ মোজাম্মেল হকের বিরুদ্ধে; সালিসে কাগজপত্রে এগিয়ে শামছুল হক"
 
 
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষের মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র এবং এক প্রতারক জমিদাতার জালিয়াতির শিকার হয়েছেন তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. শামছুল হক। ২৮ লাখ টাকা দিয়ে জমি ক্রয় করার পরও তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষরা মানববন্ধনসহ নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
 
তিনি অভিযোগ করেছেন, জমি জালিয়াতির মূল কারিগর মোজাম্মেল হকের প্রতারণা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা নির্জলা মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এর প্রতিকার চেয়ে তিনি ইতোমধ্যে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
শনিবার সকালে সুনামগঞ্জ শহরের এক রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব বিস্ফোরক অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য শামছুল হক।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামছুল হক জানান, ভারত থেকে আমদানিকৃত কয়লা ও চুনাপাথর মজুত রাখার জন্য তিনি প্রথমে ঝিনাইদহের মোশারফ হোসেনের ছেলে মোজাম্মেল হকের কাছ থেকে বাগলী চুনাপাথর আমদানিকারক সমিতি সংলগ্ন মাঝেরকান্দা এলাকার কলাগাঁও মৌজায় অবস্থিত ৫৬ শতাংশ জমি ৭ বছরের জন্য ভাড়া নেন। তবে সেখানে পাথর রাখতে গেলে হায়দার সর্দার নামে এক ব্যক্তি বাধা দেন এবং জানান যে মোজাম্মেল হকের কাছে হায়দার সর্দার কয়লা বাবদ ৬ লক্ষ টাকা পান। পরবর্তীতে জমির মালিক মোজাম্মেল হকের পরামর্শেই হায়দার সর্দারের পাওনা টাকা পরিশোধ করে ঝামেলা মেটান শামছুল হক। পরবর্তীতে নাসির উদ্দিন নামে এক ব্যক্তির কাছে ২৬ লক্ষ টাকা মুল্যে জায়গায়টা বিক্রি করেন মোজাম্মেল হক। এর কয়েকমাস পর জমিটি নাসির উদ্দিনের কাছ থেকে ২৮ লাখ টাকা দিয়ে স্ট্যাম্পমূলে কিনে নেন শামছুল হক। কিন্তু পরবর্তীতে জমিদাতা মোজাম্মেল হক অসাধু উদ্দেশ্যে ও প্রতারণার আশ্রয় নিয়ে একই জমির ওপর অসৎ উপায়ে কাগজ তৈরি করে নাজমুল হক নামের আরেক ব্যক্তির কাছে বিক্রি করে জটিলতার সৃষ্টি করেন।
 
শামছুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, "সম্পূর্ণ নিয়ম মেনে ও নিজের রক্তঘামে অর্জিত ২৮ লাখ টাকা দিয়ে জমিটি স্ট্যাম্পমূলে লিখে নিয়েছি। কিন্তু মোজাম্মেল হক প্রতারণার আশ্রয় নিয়ে নাজমুল হকের কাছে আরেকটি কাগজ তৈরি করে দিয়ে আমার সাথে অযথা ঝামেলা তৈরি করছে। ২৮ লাখ টাকা দিয়ে জমিটি ক্রয় করার পরও গত ২০ অক্টোবর নাজমুল হক ও তার স্বজনরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মানববন্ধন করেছে। মূলত আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হব—এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই একটি মহল নাজমুলকে ঢাল বানিয়ে আমার বিরুদ্ধে মনগড়া ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।"
 
এদিকে বিষয়টি নিয়ে বাগলী চুনাপাথর আমদানিকারক সমিতির উদ্যোগে একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। নিরপেক্ষ বিচারে শামছুল হক মেম্বারের সত্যতা ও প্রাপ্ত কাগজপত্রের বৈধতা প্রমাণিত হয়েছে।
 
এ বিষয়ে বাগলী চুনাপাথর আমদানিকারক সমিতির সভাপতি মো. কামাল হোসেন জানান, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। সার্বিক কাগজপত্রের পর্যালোচনায় দেখা গেছে শামছুল হক মেম্বারের দাবি আইনি ও দাপ্তরিকভাবে অনেক বেশি শক্তিশালী ও এগিয়ে রয়েছে। তিনি আরও জানান, একই জমি প্রতারণামূলকভাবে দুইজনের কাছে বিক্রি করায় নাজমুল হকও ক্ষতিগ্রস্ত হয়েছেন ভেবে আমরা মানবিক দিক বিবেচনা করে তাকে ১১ লাখ টাকা ফিরিয়ে দেওয়ার একটি রায় দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, নাজমুল হক সেই সালিসি রায় মানছেন না।"
 
প্রতারণা ও জমি সংক্রান্ত এই অনিয়মের বিচার চেয়ে শামছুল হক বাদী হয়ে মোজাম্মেল হক ও নাজমুল হককে আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় আমদানিকারক ও সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
 
এই বিষয়ে মোজাম্মেল হক ও নাজমুল হকের বক্তব্য জানতে বার বার কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, ২৮ লাখ টাকা দিয়ে সততার সাথে জমি ক্রয় করা সত্ত্বেও শামছুল হককে রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছে। তারা অবিলম্বে এ জাতীয় ভিত্তিহীন মানববন্ধন ও ষড়যন্ত্রমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান। ##
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা, ভ্যানচালককে মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা, ভ্যানচালককে মারধরের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর এলাকায় এক ভ্যানচালককে মারধরের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য কড়া প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদের এক পর্যায়ে বিএসএফ সদস্যকে ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর নির্দেশনা দেন তিনি। বিজিবির দৃঢ় অবস্থানের প্রেক্ষাপটে বিএসএফ সদস্যকে শান্তিপূর্ণ থাকার আশ্বাস দিতে দেখা যায়।

গত ২০ অক্টোবর তিনবিঘা করিডোর পারাপারের সময় ভ্যানচালককে মারধরের এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরদিন ২১ অক্টোবর পতাকা বৈঠকে বিষয়টি উত্থাপন করে বিজিবি প্রতিবাদ জানায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভ্যানচালককে মারধরের ঘটনায় বিএসএফের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন বিজিবির এক সদস্য। তিনি বিএসএফ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, তিনবিঘা করিডোর এলাকার মানুষ সাহসী। এর আগে দহগ্রামের লোকজন বিএসএফের এক সদস্যকে অস্ত্রসহ ধরে বিজিবির কাছে নিয়ে এসেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

বিজিবির ওই সদস্য আরও বলেন, ‘আপনারা অশান্তির কাজ করছেন। আপনারা ভুল স্বীকার করেন, যে এরপর আর এরকম হবে না।’

বিজিবি সদস্যের এমন কড়া বার্তার পর ভিডিওতে বিএসএফের এক সদস্যকে শান্তিতে থাকার কথা বলতে শোনা যায়। এবং মারধরকৃত বিএসএফ সদস্য ছুটিতে গেছেন বলেও শোনা যায়। যার জবাবে কড়া প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাইতে বলেন বিজিবি জওয়ান।

ভিডিওতে বিজিবি সদস্যের দৃঢ় প্রতিবাদ ও বিএসএফকে জবাবদিহির মুখে ফেলার বিষয়টি উঠে এসেছে। তবে ভিডিওতে থাকা দুই বাহিনীর সদস্যদের পরিচয় জানা যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন বিজিবি জওয়ানরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে সৌদি আরব

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শুক্রবার মক্কা প্রদেশের পবিত্র মক্কা নগরীতে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে। একই দিনে জেদ্দা শহরের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

এ খবরটি রিয়াদ থেকে এএফপি সংবাদ সংস্থার মাধ্যমে জানানো হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে পুনরায় শুরু হওয়া গৃহযুদ্ধের প্রেক্ষাপটে, সৌদি আরব ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বাসিন্দাদের ‘নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার’ নির্দেশ প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%