মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ
০৫:৫৮ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর এলাকায় এক ভ্যানচালককে মারধরের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য কড়া প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদের এক পর্যায়ে বিএসএফ সদস্যকে ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর নির্দেশনা দেন তিনি। বিজিবির দৃঢ় অবস্থানের প্রেক্ষাপটে বিএসএফ সদস্যকে শান্তিপূর্ণ থাকার আশ্বাস দিতে দেখা যায়।
গত ২০ অক্টোবর তিনবিঘা করিডোর পারাপারের সময় ভ্যানচালককে মারধরের এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরদিন ২১ অক্টোবর পতাকা বৈঠকে বিষয়টি উত্থাপন করে বিজিবি প্রতিবাদ জানায়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভ্যানচালককে মারধরের ঘটনায় বিএসএফের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন বিজিবির এক সদস্য। তিনি বিএসএফ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, তিনবিঘা করিডোর এলাকার মানুষ সাহসী। এর আগে দহগ্রামের লোকজন বিএসএফের এক সদস্যকে অস্ত্রসহ ধরে বিজিবির কাছে নিয়ে এসেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
বিজিবির ওই সদস্য আরও বলেন, ‘আপনারা অশান্তির কাজ করছেন। আপনারা ভুল স্বীকার করেন, যে এরপর আর এরকম হবে না।’
বিজিবি সদস্যের এমন কড়া বার্তার পর ভিডিওতে বিএসএফের এক সদস্যকে শান্তিতে থাকার কথা বলতে শোনা যায়। এবং মারধরকৃত বিএসএফ সদস্য ছুটিতে গেছেন বলেও শোনা যায়। যার জবাবে কড়া প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাইতে বলেন বিজিবি জওয়ান।
ভিডিওতে বিজিবি সদস্যের দৃঢ় প্রতিবাদ ও বিএসএফকে জবাবদিহির মুখে ফেলার বিষয়টি উঠে এসেছে। তবে ভিডিওতে থাকা দুই বাহিনীর সদস্যদের পরিচয় জানা যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন বিজিবি জওয়ানরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শুক্রবার মক্কা প্রদেশের পবিত্র মক্কা নগরীতে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে। একই দিনে জেদ্দা শহরের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
এ খবরটি রিয়াদ থেকে এএফপি সংবাদ সংস্থার মাধ্যমে জানানো হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে পুনরায় শুরু হওয়া গৃহযুদ্ধের প্রেক্ষাপটে, সৌদি আরব ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বাসিন্দাদের ‘নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার’ নির্দেশ প্রদান করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ৭৮ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা পুলিশ এই গ্রেফতার অভিযান চালায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে আজ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানার ১২ জন, পল্টন থানার ১৪ জন, সবুজবাগ থানার আটজন, খিলগাঁও থানার ১৪ জন, রামপুরা থানার ১২ জন, শাহজাহানপুর থানার ১৩ জন এবং মুগদা থানার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অর্থবহ সংস্কার অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেছেন যে, এটি একটি আরও প্রতিনিধিত্বশীল, স্বচ্ছ ও কার্যকর জাতিসংঘ প্রতিষ্ঠার পক্ষে। এর মাধ্যমে জাতিসংঘ সকলের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
তিনি শনিবার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস উপলক্ষে প্রকাশিত এক বার্তায় এই আহ্বান জানান।
হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশের জাতিসংঘের সঙ্গে অংশীদারত্ব বিস্তৃত। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গার দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য অব্যাহত সহযোগিতার আহ্বান জানান।
তিনি বলেন, টেকসই উন্নয়নের ২০৩০ সালের এজেন্ডা বাস্তবায়নে উন্নয়নশীল, স্বল্পোন্নত এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা নিশ্চিত করা আবশ্যক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ