ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে আমন্ত্রণ জানালেন স্পিকার


বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে আমন্ত্রণ জানালেন স্পিকার

ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

স্পিকার বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে আমন্ত্রণ জানান।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং ক্রীড়া ও সংস্কৃতিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংলগ্ন বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সুইডেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে।

সুইডেনের পার্লামেন্ট ব্যবস্থার প্রশংসা করে তিনি উল্লেখ করেন, সুইডেনের এক-কক্ষবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সংসদীয় কাঠামোর অনেক ক্ষেত্রে চমৎকার সাদৃশ্য বিদ্যমান।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ‘সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠন করা সম্ভব হলে তা উভয় দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

গণতন্ত্রের প্রতি দেশের মানুষের অঙ্গীকার তুলে ধরে স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ সবসময়ই গণতন্ত্রপ্রেমী। এদেশের মানুষ গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজের জীবন বিলিয়ে দিতে কখনো কুণ্ঠাবোধ করেনি।

তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের মাধ্যমে এদেশের মানুষের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ছাত্রসমাজ এবং আপামর জনসাধারণ সেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে।

ভবিষ্যৎ সংসদীয় গণতন্ত্র প্রসঙ্গে স্পিকার বলেন, জনগণ যাতে নিজেদের পছন্দসই দল ও প্রার্থীর পক্ষে স্বাধীনভাবে ভোটদান করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। ভোটাররা তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের মূল প্রভাবক হিসেবে কাজ করেন।

সুইডেনের শাসনব্যবস্থা ও পার্লামেন্টের চিত্র তুলে ধরে রাষ্ট্রদূত নিকোলাস উইকস জানান, সুইডেনের পার্লামেন্টে মোট ৩৪৯টি আসন রয়েছে এবং সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে ৪ বছরের জন্য নির্বাচিত হন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তিনি বলেন, সুইডেন আনুষ্ঠানিকভাবে একটি সাংবিধানিক রাজতন্ত্র হলেও রাষ্ট্র পরিচালনার যাবতীয় রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা পার্লামেন্ট এবং নির্বাচিত সরকারের হাতেই ন্যস্ত থাকে।

বৈঠকে তারা উভয়েই দুই দেশের সংসদের মধ্যে সম্পর্ক নিবিড় করতে সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠনের ওপর জোর দেন। একইসঙ্গে ক্রীড়া, সংস্কৃতি এবং বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে স্পিকার চলমান সংবিধান সংস্কার কমিটির বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এছাড়া, বাংলাদেশের বঙ্গোপসাগরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মজুদকৃত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ-তেল ও গ্যাস উত্তোলনে সুইডেনের অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে এগিয়ে আসার ও বিনিয়োগ করার আহ্বান জানান স্পিকার।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, সুইডিশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ অবকাশ শেষে খুলল সুপ্রিম কোর্ট: ইনার গার্ডেনে বিচারপতি ও আইনজীবীদের মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রব্বানী, স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


দীর্ঘ অবকাশ শেষে খুলল সুপ্রিম কোর্ট: ইনার গার্ডেনে বিচারপতি ও আইনজীবীদের মিলনমেলা

দীর্ঘ ৩৯ দিনের অবকাশকালীন ছুটি শেষে আজ রবিবার থেকে পুনরায় খুলেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আদালত খোলার প্রথম দিনেই সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে (অভ্যন্তরীণ প্রাঙ্গণ) আয়োজন করা হয় এক ঐতিহ্যবাহী গেটটুগেদার ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের।

সকাল ৯:৩০টা থেকে শুরু হওয়া এই মিলনমেলায় প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিগণ উপস্থিত হন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি ও সম্পাদক, অ্যাটর্নি জেনারেল এবং সাধারণ আইনজীবীরা বিচারপতিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘ ছুটির পর আদালত প্রাঙ্গণের এই আয়োজন আইনজীবী ও বিচারসংশ্লিষ্টদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

আজকের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে আপিল বিভাগের ১ নম্বর কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম আজ স্থগিত রাখা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের অন্যান্য নিয়মিত বেঞ্চ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কাজ যথানিয়মে চলেছে। দীর্ঘ ছুটি শেষে আদালত খোলায় আজ সকাল থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় চিরচেনা কর্মমুখর রূপ ফিরে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রিদা পিন্টো: ‘ইমপারফেক্ট’ নারী চরিত্রই বেশি আকর্ষণীয়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


ফ্রিদা পিন্টো: ‘ইমপারফেক্ট’ নারী চরিত্রই বেশি আকর্ষণীয়

ভারতীয় সিনেমা ও টেলিভিশনে নারীদের উপস্থাপনায় পরিবর্তনের প্রশংসা করেছেন অভিনেত্রী ফ্রিদা পিন্টো। তিনি মনে করেন, নিখুঁত এবং নীতিবান নারী চরিত্রের পাশাপাশি ভুলত্রুটিসহ বাস্তব জীবনের মানুষের মতো চরিত্রগুলোই দর্শকের কাছে অধিক আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য।

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রিদা উল্লেখ করেন যে, ত্রুটিপূর্ণ চরিত্রগুলো তার কাছে অধিক আকর্ষণীয় মনে হয়। কারণ, এসব চরিত্রের সঙ্গে দর্শক সহজেই নিজেদের মিল খুঁজে পান। তিনি বলেন, “যেসব কিছু নিখুঁত, সেগুলো একঘেয়ে এবং সেগুলোর সঙ্গে নিজেদের মেলানো যায় না।”

ফ্রিদা আশা প্রকাশ করেন যে, ভারতীয় বিনোদনজগতে সৃজনশীলতার আরো বিস্তার ঘটবে। বিশেষ করে তরুণদের নতুন চিন্তা ও ভাবনাগুলো যেন বাধাগ্রস্ত, প্রত্যাখ্যাত বা দমিয়ে দেওয়া না হয়, সে বিষয়ে তিনি গুরুত্ব দেন।

২০০৮ সালে অস্কারজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ার-এ লাতিকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান ফ্রিদা পিন্টো। এরপর তিনি রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস, ইমর্টালস, ত্রিশনা ও লাভ সোনিয়াসহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন।

২০১৮ সালে এমিলি ভেরেলেন স্ট্রমের সঙ্গে ‘ফ্রিবার্ড ফিল্মস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও চালু করেন ফ্রিদা। সর্বশেষ তাকে দেখা গেছে অ্যাপল টিভির থ্রিলার সিরিজ সারফেস-এ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে নুর আলম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সাকাউল ইসলামের পুত্র।

রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফড়া এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিকে বিশ্রাম, ফার্গুসনও বিশ্রামে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিকে বিশ্রাম, ফার্গুসনও বিশ্রামে

নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ তিন টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করবেন না, যদিও তিনি প্রথম দুই ম্যাচ খেলেছেন।

হেনরিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজের চাপের কারণে। টি-টোয়েন্টি সিরিজ শেষে নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। তিনি আগামী ২ নভেম্বর অকল্যান্ডে ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন।

ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আরেক পেসার লুকি ফার্গুসনও খেলবেন না। তাকেও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজের চাপের কারণে। তবে ফার্গুসন সিরিজের শেষ দুই ম্যাচে খেলবেন।

কাইল জেমিসন তৃতীয় টি-টোয়েন্টিতে ফার্গুসনের জায়গায় খেলবেন। তিনি প্রথম দুই ম্যাচে অংশগ্রহণ করেননি।

সিরিজের শেষ ম্যাচের জন্য ব্লেয়ার টিকনারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, শেষ দুই ম্যাচের জন্য পেসার জশ ক্লার্কসনকে দলে রাখা হয়েছে।

ম্যাট ফিশারকে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাকআপ হিসেবে দলে নেওয়া হয়েছে। ঐ ম্যাচ শেষে তিনি ভারত ‘এ’ দলের বিপক্ষে ম্যাচের জন্য নিউজিল্যান্ড ‘এ’ দলে যোগ দেবেন।

নিউজিল্যান্ড কোচ বব ওয়াল্টার পেসারদের কাজের চাপের কথা মাথায় রেখে সবাইকে সব ম্যাচে না খেলানোর সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘সামনে আমাদের অনেক ম্যাচ রয়েছে। তাই ক্রিকেটারদের চাপের কথা মাথায় রাখতে হচ্ছে আমাদের। সবাইকে সব ম্যাচে রাখা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা ভাগ্যবান। আমাদের দলের বোলিং গভীরতা দুর্দান্ত। পেস আক্রমণ সামলানোর জন্য আমাদের দলে অনেক বোলার আছে। প্রধান বোলারদের চাপ কমাতে তাদের সহায়তা করতে হবে।’

নিউজিল্যান্ড ও ভারত ৪ নভেম্বর থেকে ওয়ানডে এবং ১৯ নভেম্বর থেকে টেস্ট সিরিজ শুরু করবে।

এখন পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দু’টি ম্যাচ সম্পন্ন করেছে। উভয় ম্যাচেই ভারত ৪ উইকেটে জয়লাভ করেছে। পরবর্তী তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%