ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ চতুর্থ স্থানে উঠল


বাংলাদেশ চতুর্থ স্থানে উঠল

বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে।

গত রাতের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে শ্রীলংকা ইনিংস ও ২১৭ রানের পার্থক্যে পরাজিত হয়। প্রথম টেস্টের এই হার বাংলাদেশের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ওঠার সুযোগ করে দেয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে শ্রীলংকা ২ ম্যাচে ৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল। কিন্তু ক্যারিবীয়দের কাছে হেরে যাওয়ার পরে তাদের পয়েন্ট ৩ ম্যাচে ৪৪ দশমিক ৪৪ শতাংশে নেমে গেছে, ফলে তারা ষষ্ঠ স্থানে চলে গেছে।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৫৫ জন আটক

গেল মাসে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে পঞ্চম স্থানে উঠেছিল। ৪ ম্যাচের মধ্যে ২ জয়সহ টাইগারদের পয়েন্ট ছিল ৫৮.৩৩ শতাংশ। শ্রীলংকার চেয়ে বেশি পয়েন্ট পাওয়ায় বাংলাদেশ চতুর্থ স্থানে উঠতে পেরেছে।

বাংলাদেশের উন্নতির ফলস্বরূপ ভারত ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। ভারতের পয়েন্ট ৯ ম্যাচে ৪৮ দশমিক ১৫ শতাংশ রয়েছে।

সর্বোচ্চ স্থানে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, যারা ৮ ম্যাচে ৭ জয় ও ১ হার দিয়ে ৮৭ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট অর্জন করেছে।

বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে ৯ জন আহত

তৃতীয় স্থানে নিউজিল্যান্ড ৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। কিউইরা ৫ ম্যাচ খেলে ৩টি জয় ও ১টি করে হার ও ড্র করেছে।

ইংল্যান্ড ১২ ম্যাচে ২৬ দশমিক ৩৯ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।

শ্রীলংকার বিপক্ষে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ টেবিলের তলানি থেকে এক ধাপ উন্নতি করে। বর্তমানে ক্যারিবীয়রা ৯ ম্যাচে ১৪ দশমিক ৮১ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

পাকিস্তান ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের নবম ও শেষ দল।

আরও পড়ুন: ৭ নভেম্বরের চেতনায় ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে: রাশেদ প্রধান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

 আজ ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এই শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার জেলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল এবং জাতীয়তাবাদী শ্রমিকদলের নগর কমিটির আহবায়ক মো. মজিবুর রহমান।

উপস্থাপনার স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. শাহিনুর রহমান।

জেলা প্রশাসক হুরে জান্নাত তুলে ধরেন, শিশুরা যদি ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকে তাহলে সেক্ষেত্রে অঙ্গহানি এমনকি প্রাণহানির মতো দুর্ঘটনার সম্ভাবনা থাকে। অনেক শিশু দারিদ্র্য, পারিবারিক সংকট এবং মাদকের নেতিবাচক প্রভাবের কারণে শ্রমের কাজে যুক্ত হয়। শিশুশ্রম নিরসনে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এর আগে, দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এছাড়া, সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যরাও অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে র‍্যাবের অভিযানে ৮ জনের কারাদণ্ড, ৪ জনকে অর্থদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


রাজধানীতে র‍্যাবের অভিযানে ৮ জনের কারাদণ্ড, ৪ জনকে অর্থদণ্ড

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় বিভিন্ন হাসপাতালে দালাল চক্রের আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও চারজনকে অর্থদণ্ড দেওয়ার ব্যবস্থা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

আজ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে দালাল চক্রের ১২ জনকে আটক করে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, দালাল চক্রটি চিকিৎসা সেবা গ্রহীতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদের দ্রুত ও ভালো সেবা দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করছে। দালাল চক্রটি অল্প সময়ে ডাক্তারি সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

র‌্যাব-২ এর একটি আভিযানিক দল র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের (উপসচিব) নেতৃত্বে শেরে বাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ৫ মাদক কারবারির কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


টাঙ্গাইলে ৫ মাদক কারবারির কারাদণ্ড

জেলার মধুপুর উপজেলায় আজ মাদক সেবন ও বিক্রির অপরাধে পাঁচজন মাদক কারবারিকে প্রত্যেককে একবছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বিকেলে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অনুষ্ঠিত হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, জেলার মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের রাধাপালবাড়ী গ্রামের মো. হাসমত আলীর ছেলে জাহিদ হাসান (৩০), পালবাড়ী গ্রামের হোসেন ফকিরের ছেলে মো. রুবেল (৩৪), মধুপুর পৌর শহরের আঙ্গিনা পাড়া এলাকার আক্তার সওদাগরের ছেলে জাহিদুল (৩০), মোহন সওদাগরের ছেলে বাবু সওদাগর (৩০) ও নিজাম সওদাগর (২০)।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানিয়েছেন, আটককৃত পাঁচ মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি বিক্রি করে আসছিল। আজ সোমবার তাদেরকে আটক করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মুন্সীগঞ্জ সদর উপজেলা

ইউনিয়নের রাস্তায় পৌরসভার লোহার পাইপ, ইউএনও বললেন ‘কিছুই জানি না’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


ইউনিয়নের রাস্তায় পৌরসভার লোহার পাইপ, ইউএনও বললেন ‘কিছুই জানি না’

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ স্থানে লোহার পাইপ বসিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরকাদীম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। সরেজমিন অনুসন্ধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যে জানা গেছে, পৌরসভা ও ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কাজ করা হচ্ছে।

তবে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, এ বিষয়ে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় করা হয়নি।

সরেজমিনে দেখা গেছে, পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গিবাজার স্টিমারঘাট এলাকার চৌরাস্তা এবং বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের সামনে নয়নের খালের ওপর অবস্থিত কালভার্টের দুই পাশে লোহার পাইপ স্থাপন করা হচ্ছে। সেখানে আহসান নামে এক মিস্ত্রি শ্রমিকদের নিয়ে পাইপ বসানোর কাজ করছিলেন।

কাজের বিষয়ে জানতে চাইলে আহসান বলেন, পৌরসভার নির্দেশেই পাইপ বসানো হচ্ছে। নির্দিষ্ট সময়ে এই এলাকায় ট্রাক চলাচল নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এলাকাটি পৌরসভার আওতাভুক্ত নয়, ইউনিয়ন এলাকায় পৌরসভার উদ্যোগে কাজ করার বিষয়ে প্রশ্ন করা হলে সেখানে উপস্থিত এক ব্যক্তি দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই কাজটি করা হচ্ছে। পরে এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, তিনি নতুন যোগদান করেছেন এবং বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ফিরিঙ্গিবাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্যবাহী ট্রাক এসে এখানে মালামাল ওঠানামা করে। এ কারণে সকালে স্বল্প সময়ের জন্য কিছু যানজট সৃষ্টি হলেও দিনের বাকি সময়ে তেমন কোনো যানজট থাকে না।

ব্যবসায়ীরা আরও জানান, লোহার পাইপ বসিয়ে কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি করলে যানজট আরও বাড়তে পারে। পাশাপাশি নির্দিষ্ট সময়ে পাইপে তালা লাগানো ও খুলে দেওয়ার জন্য লোক নিয়োগ করতে হবে, যা সরকারি অর্থের অপচয়। আবার লোক নিয়োগ না হলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নতুন করে চাঁদাবাজির সুযোগ সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এ ছাড়া ইউনিয়ন এলাকায় পৌরসভার এমন উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে মিরকাদীম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ কাইয়ুম চৌধুরী বলেন, পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নের যৌথ ব্যবস্থাপনায় এ কাজ করা হচ্ছে।

পঞ্চসার ইউনিয়নের সচিব রুহুল আমিন বলেন, বিষয়টি আমার জানা নেই।

অন্যদিকে পঞ্চসার ইউনিয়নের প্রশাসক এস এম আব্দুর রহমান প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে বলেন, ইউনিয়ন ও পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তেই কাজটি করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমি নতুন এসেছি। বিষয়টি সম্পর্কে কিছু জানি না।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনর্বিবেচনা করে জনস্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%