০৭:৫৬ পি.এম
আজ ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এই শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার জেলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল এবং জাতীয়তাবাদী শ্রমিকদলের নগর কমিটির আহবায়ক মো. মজিবুর রহমান।
আরও পড়ুন: সুলতানি আমলের প্রত্নসম্পদ সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে
উপস্থাপনার স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ।
সভায় প্রবন্ধ উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. শাহিনুর রহমান।
জেলা প্রশাসক হুরে জান্নাত তুলে ধরেন, শিশুরা যদি ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকে তাহলে সেক্ষেত্রে অঙ্গহানি এমনকি প্রাণহানির মতো দুর্ঘটনার সম্ভাবনা থাকে। অনেক শিশু দারিদ্র্য, পারিবারিক সংকট এবং মাদকের নেতিবাচক প্রভাবের কারণে শ্রমের কাজে যুক্ত হয়। শিশুশ্রম নিরসনে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এর আগে, দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: সুন্দরবনের জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী আটক
এছাড়া, সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যরাও অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন