০৮:০৫ পি.এম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের সংগীতশিল্পী হাবিবের জনপ্রিয় গান ‘মহাজাদু’ প্রকাশিত হওয়ার পর পুনরায় আলোচনা সৃষ্টি হয়েছে আরেক বাংলা গানের।
যার মধ্যে গত ২২ জুন কুয়ালালামপুরের বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র ইস্তানা বুদায়া-তে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের উপলক্ষে আয়োজিত একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে মালয়েশীয় জনপ্রিয় গায়ক আফিক শাজওয়ান বাংলাদেশি শিল্পী ইমরানের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ পরিবেশন করেছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে ব্যক্তিগতভাবে উষ্ণ প্রশংসা পেয়েছেন এই জনপ্রিয় মালয়েশীয় গায়ক। এই সাফল্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজের গভীর কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরও পড়ুন: স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী অন্দরমহল
২৮ বছর বয়সি এই তরুণ শিল্পী, যার আসল নাম মোহাম্মদ শাফিক শাজওয়ান জামরোজ, জানিয়েছেন, বিদেশি ভাষার মধ্যে তার বাংলা উচ্চারণ এত নিখুঁত হবে এবং এটি স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে, তা তিনি কখনো আশা করেননি। অনুষ্ঠানের শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী আফিককে বিশেষভাবে ডাকেন এবং তার পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইনস্টাগ্রাম পোস্টে আফিক লিখেছেন, "আমি ভাবতেও পারিনি পারফর্ম্যান্সের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে আমাকে ডেকে প্রশংসা করবেন। আমার বাংলা উচ্চারণ একদম সঠিক ও নিখুঁত ছিল বলেও তিনি মন্তব্য করেন। সবচেয়ে বড় বিষয়, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমও সেখানে হাজির ছিলেন। আলহামদুলিল্লাহ, এটি আমার জন্য একটি সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ ছিল এবং আমার কঠোর পরিশ্রম আজ সফল হয়েছে।"
কুয়ালালামপুরের বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র ‘ইস্তানা বুদায়া’-তে অনুষ্ঠিত বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আফিককে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। বিদেশি ভাষায় এত সুন্দরভাবে গান পরিবেশন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও প্রশংসা করছেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন