ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শহীদ ওয়াসিমের স্মরণে কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী


শহীদ ওয়াসিমের স্মরণে কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এপ্রিলের ১৩ তারিখ, শনিবার বিকেলে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার মুরারপাড়ায় শহীদ ওয়াসিমের বাড়িতে যান তিনি।

সেখানে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন, ফাতেহা পাঠ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এরপর তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম ও মা জোসনা আক্তারের হাতে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য

এই সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় পাশে থাকবে।

প্রধানমন্ত্রী তার এই সফরে সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মেহেরনামা এলাকায় আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। স্থানীয় বাসিন্দারা শহীদ পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর এই সফর ও সহমর্মিতাকে স্বাগত জানিয়েছেন।

জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তার পরিবারের পাশে দাঁড়াতে সরকারের নেয়া বিভিন্ন সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী সরাসরি এই খোঁজখবর নিলেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবাই চেষ্টা করলে বাংলাদেশে বাতাসকে বিশুদ্ধ বাতাসে রূপান্তর করা সম্ভব: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


সবাই চেষ্টা করলে বাংলাদেশে বাতাসকে বিশুদ্ধ বাতাসে রূপান্তর করা সম্ভব: প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আমি দেশের সবার কাছে আহ্বান জানাতে চাই আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, এই বিষয়টি মাথায় রেখে আজকের দিন থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। যদি সবাই চেষ্টা করে, তবে আমরা বাংলাদেশের বাতাসকে বিশুদ্ধ বাতাসে রূপান্তর করতে সক্ষম হব।

শনিবার (১৩ জুন) ডুলাহাজারার মালুম ঘাট সংরক্ষিত বনে, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর এই আহ্বান জানান।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানে সফলতা অর্জন করতে পারি, তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি যে, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিকভাবে বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত করি যে আমরা একটি পরিষ্কার, একটি দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে পারব, যেখানে আমাদের পরের প্রজন্ম একটি পরিষ্কার পরিবেশে বাস করবে।

প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনি প্রতিশ্রুতি উল্লেখ করে বলেন, ‘নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে ওয়াদা করেছিলাম যে আমরা যদি আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব এবং আমাদের লক্ষ্য হবে প্রতি বছর অন্তত আল্লাহর রহমতে পাঁচ কোটি গাছ লাগানো। আগামী পাঁচ বছরে আমরা ২৫ কোটি গাছের চার রোপণ করব।’

সকলের প্রতি আবারও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আসুন আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে আগামী দিনে বাংলাদেশে বাতাসকে আমরা পরিষ্কার, বিশুদ্ধ একটি বাতাসে রূপান্তরিত করতে সক্ষম হব।

সারাদেশের জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আনুষ্ঠানিকভাবে বিশেষ করে এখানে বিভিন্ন জেলার প্রশাসকবৃন্দ সংযুক্ত আছেন। সবার কাছে আমার নির্দেশনা থাকবে যে আপনার নিজ নিজ জেলাকে সুন্দর সবুজ অভয়ারণ্য করতে উদ্যোগ গ্রহণ করবেন।’

তিনি বললেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে আজকের দিন থেকে এই বৃক্ষরোপণ অভিযান ঘোষণা করছি। আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আশা করি আমাদের ইচ্ছা, আমাদের প্রত্যাশা হচ্ছে যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুক ভরে মুক্ত শ্বাস গ্রহণ করতে পারে, সেরকম একটি পরিবেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।’

এদিন সকালে আকাশপথে স্বস্ত্রীক কক্সবাজারে যান প্রধানমন্ত্রী। শুরুতে প্রায় পঞ্চাশ বছর আগে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলীখাল পুনঃখননকাজের উদ্বোধন করেন। এরপর পাশেই একটি পথসভায় যোগ দেন।

পথসভায় প্রধানমন্ত্রী বলেন, ৬০টি পণ্যের কর বাতিল করায়, অন্যবারের মত এবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি। তিনি জানান, দেশকে অস্থিতিশীল করে যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারাই মূলত গণমুখী বাজেটের সমালোচনা করছে।

তিনি আরও বলেন, এই দেশই বিএনপির শেষ ঠিকানা, তাই আমরা দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করার জন্য আগ্রহী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সুলতান সালাউদ্দিন টুকু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সুলতান সালাউদ্দিন টুকু

সারাদেশের অন্যান্য স্থানের মতো টাঙ্গাইলেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের time, সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধনের পর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘সবুজ-শ্যামল বাংলাদেশ’ হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য। সেই সবুজায়ন এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখার উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। টাঙ্গাইল জেলায় আমরা প্রায় ৪০ লাখ বৃক্ষ রোপণ করবো। ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে বন সম্পূর্ণরূপে উজাড় করে ফেলেছে। গাছ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ। এর আগে, দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক নিয়ে ইসরাইল ‘অত্যন্ত উদ্বিগ্ন’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক নিয়ে ইসরাইল ‘অত্যন্ত উদ্বিগ্ন’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন সমঝোতা স্মারক নিয়ে ইসরাইল অত্যন্ত উদ্বিগ্ন। কারণ তারা এমন কোনো চুক্তিতে আগ্রহী নয় যা যুদ্ধের অবসান ঘটাতে পারে।

শনিবার (১৩ জুন) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইল কর্তৃক নির্ধারিত কৌশলগত লক্ষ্যটি ইরানে শাসনব্যবস্থা অব্যাহত রাখার মতো কোনো চুক্তির চেয়ে অনেক উচ্চাভিলাষী ছিল। এ নিয়ে ইসরাইলি গণমাধ্যমে আলোচনা গুরুত্ব পাচ্ছে।

লেবাননের বিষয়টি (ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন) নেতানিয়াহুর জন্য আরো বেশি কৌশলগত ও তাৎক্ষণিক। কারণ এটি উত্তর ইসরাইলের বাসিন্দাদের নিজ শহরে থাকার সক্ষমতার সাথে জড়িত।

ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার প্রেক্ষিতে লেবাননের সীমান্তের কাছে এবং উত্তর ইসরাইলে সেনা এবং সামরিক অবস্থান লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। এর ফলে উত্তর ইসরাইলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

আল জাজিরা বলছে, এটি এমন একটি বিষয় যা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম। এবং মনে হচ্ছে ইসরাইলি প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে যতটা সম্ভব সুবিধা আদায়ের চেষ্টা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোহারে গ্রেপ্তার ১১ জন সদস্যসহ চোরচক্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


দোহারে গ্রেপ্তার ১১ জন সদস্যসহ চোরচক্র

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে চোরচক্রের সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দোহার ঘাটার মিরাজের ছেলে সোহাগ (১৯), একই এলাকার মো. রফিকের ছেলে নিরব (২০), সামির মৃধার ছেলে মো. সাইরাজ (১৮) এবং মো. শহিদের ছেলে মোহাম্মদ আলী (১৮)। আরও আছেন মধ্য লটাখোলার মো. জয়নালের ছেলে সাইদুল ইসলাম (১৯), একই এলাকার সামছুদ্দিন বেপারীর ছেলে মাসুম ইকরাম উজ্জল (৩৩), পশ্চিমচরের আ. সামাদ খানের ছেলে মো. সবুজ খান (২৫), বড় রামনাথপুরের মৃত মোহন চোকদারের ছেলে দুদু মিয়া (৫৫), জামালচরের মৃত জামাল খার ছেলে মো. কামাল (২০), একই এলাকার মৃত জালাল খার ছেলে মো. জলিল (২৪) এবং নবাবগঞ্জের সুপরিয়ার খোকনের ছেলে মনির হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দোহার থানার এসআই কৃষ্ণ পোদ্দার ও এএসআই সোহরাব হাসান তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৩ জন চোরচক্রের সদস্য, ১ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, ভ্রাম্যমাণ আদালতে ৬ জন এবং ১ জন পূর্বের মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২টি গ্যাস সিলিন্ডারও উদ্ধার করা হয়।

দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%