প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এপ্রিলের ১৩ তারিখ, শনিবার বিকেলে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার মুরারপাড়ায় শহীদ ওয়াসিমের বাড়িতে যান তিনি।
সেখানে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন, ফাতেহা পাঠ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এরপর তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম ও মা জোসনা আক্তারের হাতে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন।
এই সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় পাশে থাকবে।
প্রধানমন্ত্রী তার এই সফরে সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী মেহেরনামা এলাকায় আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। স্থানীয় বাসিন্দারা শহীদ পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর এই সফর ও সহমর্মিতাকে স্বাগত জানিয়েছেন।
জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তার পরিবারের পাশে দাঁড়াতে সরকারের নেয়া বিভিন্ন সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী সরাসরি এই খোঁজখবর নিলেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন