প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে চোরচক্রের সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দোহার ঘাটার মিরাজের ছেলে সোহাগ (১৯), একই এলাকার মো. রফিকের ছেলে নিরব (২০), সামির মৃধার ছেলে মো. সাইরাজ (১৮) এবং মো. শহিদের ছেলে মোহাম্মদ আলী (১৮)। আরও আছেন মধ্য লটাখোলার মো. জয়নালের ছেলে সাইদুল ইসলাম (১৯), একই এলাকার সামছুদ্দিন বেপারীর ছেলে মাসুম ইকরাম উজ্জল (৩৩), পশ্চিমচরের আ. সামাদ খানের ছেলে মো. সবুজ খান (২৫), বড় রামনাথপুরের মৃত মোহন চোকদারের ছেলে দুদু মিয়া (৫৫), জামালচরের মৃত জামাল খার ছেলে মো. কামাল (২০), একই এলাকার মৃত জালাল খার ছেলে মো. জলিল (২৪) এবং নবাবগঞ্জের সুপরিয়ার খোকনের ছেলে মনির হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দোহার থানার এসআই কৃষ্ণ পোদ্দার ও এএসআই সোহরাব হাসান তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৩ জন চোরচক্রের সদস্য, ১ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, ভ্রাম্যমাণ আদালতে ৬ জন এবং ১ জন পূর্বের মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২টি গ্যাস সিলিন্ডারও উদ্ধার করা হয়।
দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন