ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সুলতান সালাউদ্দিন টুকু


টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সুলতান সালাউদ্দিন টুকু

সারাদেশের অন্যান্য স্থানের মতো টাঙ্গাইলেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের time, সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধনের পর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘সবুজ-শ্যামল বাংলাদেশ’ হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য। সেই সবুজায়ন এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখার উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। টাঙ্গাইল জেলায় আমরা প্রায় ৪০ লাখ বৃক্ষ রোপণ করবো। ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে বন সম্পূর্ণরূপে উজাড় করে ফেলেছে। গাছ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ। এর আগে, দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক নিয়ে ইসরাইল ‘অত্যন্ত উদ্বিগ্ন’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক নিয়ে ইসরাইল ‘অত্যন্ত উদ্বিগ্ন’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন সমঝোতা স্মারক নিয়ে ইসরাইল অত্যন্ত উদ্বিগ্ন। কারণ তারা এমন কোনো চুক্তিতে আগ্রহী নয় যা যুদ্ধের অবসান ঘটাতে পারে।

শনিবার (১৩ জুন) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইল কর্তৃক নির্ধারিত কৌশলগত লক্ষ্যটি ইরানে শাসনব্যবস্থা অব্যাহত রাখার মতো কোনো চুক্তির চেয়ে অনেক উচ্চাভিলাষী ছিল। এ নিয়ে ইসরাইলি গণমাধ্যমে আলোচনা গুরুত্ব পাচ্ছে।

লেবাননের বিষয়টি (ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন) নেতানিয়াহুর জন্য আরো বেশি কৌশলগত ও তাৎক্ষণিক। কারণ এটি উত্তর ইসরাইলের বাসিন্দাদের নিজ শহরে থাকার সক্ষমতার সাথে জড়িত।

ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার প্রেক্ষিতে লেবাননের সীমান্তের কাছে এবং উত্তর ইসরাইলে সেনা এবং সামরিক অবস্থান লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। এর ফলে উত্তর ইসরাইলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

আল জাজিরা বলছে, এটি এমন একটি বিষয় যা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম। এবং মনে হচ্ছে ইসরাইলি প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে যতটা সম্ভব সুবিধা আদায়ের চেষ্টা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোহারে গ্রেপ্তার ১১ জন সদস্যসহ চোরচক্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


দোহারে গ্রেপ্তার ১১ জন সদস্যসহ চোরচক্র

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে চোরচক্রের সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দোহার ঘাটার মিরাজের ছেলে সোহাগ (১৯), একই এলাকার মো. রফিকের ছেলে নিরব (২০), সামির মৃধার ছেলে মো. সাইরাজ (১৮) এবং মো. শহিদের ছেলে মোহাম্মদ আলী (১৮)। আরও আছেন মধ্য লটাখোলার মো. জয়নালের ছেলে সাইদুল ইসলাম (১৯), একই এলাকার সামছুদ্দিন বেপারীর ছেলে মাসুম ইকরাম উজ্জল (৩৩), পশ্চিমচরের আ. সামাদ খানের ছেলে মো. সবুজ খান (২৫), বড় রামনাথপুরের মৃত মোহন চোকদারের ছেলে দুদু মিয়া (৫৫), জামালচরের মৃত জামাল খার ছেলে মো. কামাল (২০), একই এলাকার মৃত জালাল খার ছেলে মো. জলিল (২৪) এবং নবাবগঞ্জের সুপরিয়ার খোকনের ছেলে মনির হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দোহার থানার এসআই কৃষ্ণ পোদ্দার ও এএসআই সোহরাব হাসান তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৩ জন চোরচক্রের সদস্য, ১ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, ভ্রাম্যমাণ আদালতে ৬ জন এবং ১ জন পূর্বের মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২টি গ্যাস সিলিন্ডারও উদ্ধার করা হয়।

দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ১৭ অঞ্চলে রাতে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস, আবহাওয়া সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


ঢাকাসহ ১৭ অঞ্চলে রাতে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস, আবহাওয়া সতর্কতা জারি

রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য যে পূর্বাভাস দিয়েছে, তাতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এমন নাজুক পরিস্থিতিতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে। একইসঙ্গে ওইসব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, পৃথক আরেকটি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসাথে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে সারাদেশের বিভিন্ন স্থানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাখে আল্লাহ, মারে কে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


রাখে আল্লাহ, মারে কে

 

সন্তান তার মায়ের কোলে সবচেয়ে নিরাপদ থাকে। কিন্তু যখন সেই মা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, তখন শিশুর জীবন অবশ্যম্ভাবীভাবে ঝুঁকির সম্মুখীন হয়ে পড়ে।

মা চেয়েছিলেন, তিনি তার মেয়েকে সঙ্গে নিয়ে মৃত্যুবরণ করবেন। হয়তো তিনি ভেবেছেন, তার না থাকার পর কে তার সন্তানকে দেখভাল করবে। সে কারণে, তার চেয়ে মেয়েকে সঙ্গে নিয়ে মরে যাওয়াই ভালো। কিন্তু এসময় আড়ালে হেসেছিলেন সৃষ্টিকর্তা।

৩৭ বছর বয়সী ইশা সাহু ৬ মাস বয়সী তার মেয়ে বাণীকে নিয়ে ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে পড়ে যান। ঘটনার স্থলেই ইশা মারা যান। তবে অলৌকিকভাবে বেঁচে গেছে তার কন্যা।

পুলিশ জানিয়েছে, বাণী মাটিতে পড়ার আগে নিরাপত্তার জন্য দেওয়া বেড়ায় ধাক্কা খায়।

ঠিক সেই ধাক্কাই শিশুটিকে নিরাপদ রেখেছে। পরে তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, যদিও শিশুটিকে কিছু ক্ষুদ্র আঘাত পেয়েছে, তবুও বিপদের অবসান হয়েছে।

ভারতের হায়দরাবাদের মিয়াপুর এলাকার একটি ভবনে এই ঘটনাটি ঘটে। ইশা সাহু তার পরিবারের সঙ্গে কমপ্লেক্সের ৬ তলার একটি ফ্ল্যাটে বাস করতেন।

স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে যখন ইশা তার কন্যাকে নিয়ে লাফ দেন, তখন পরিবারের অন্য সদস্যরা বাসাতেই অবস্থান করছিলেন। ইশা ১১ বছরের বিবাহিত জীবনে দুই কন্যাসন্তানের মা হন। তার ৮ বছর বয়সী বড় মেয়ের নাম বিঁথি। মধ্যপ্রদেশ থেকে আসা ইশা ও তার স্বামী দুটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ছোট মেয়ে বাণীর জন্মের পর থেকেই ইশা তীব্র অনিদ্রা, উদ্বেগ এবং প্রসব-পরবর্তী বিষণ্নতায় ভুগছিলেন। এই ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় মিয়াপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%