ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় বিরোধী দল’


‘কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় বিরোধী দল’

বিরোধী দল কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ইমেজ নষ্ট করতে চায়, এমন মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি উল্লেখ করেন, ‘সারের ডিলারদের আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছে।

সেই আমল থেকে বাপ-দাদারা মিলে তারা ডিলারি করতেছে।’

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় নীলফামারী ডোমারের চিলাহাটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

আরও পড়ুন: নরসিংদী বেলাবোতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

তিনি আরো বলেন, ‘আমরা আগের ডিলার বাতিল না করে শূন্য পদে ডিলার নিয়োগের দ্বিতীয় পরিপত্র দিয়েছি। তৃতীয় পরিপত্রের সময় বাড়িয়ে দিয়ে প্রতি ইউনিয়নে ইউএনওর মাধ্যমে একজন করে ডিলার নিয়োগ করা হবে।

 

যার মাধ্যমে জনগণ সহজেই সার পায়।’

সার বিক্রির ক্ষেত্রে কেউ যেন বেশি দাম নিতে না পারে, সে জন্য আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আরও পড়ুন: ভৈরবে কাপড় ব্যবসায়ীকে অপহরণ করে পরকীয়ার নাটক সাজানোর মামলায় প্রধান অভিযুক্ত কারাগারে

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৭ সালে আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবই। এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার, যার মাধ্যমে উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব হবে।

 

আমাদের এই এলাকা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে কৃষি কাজ করতে পারেন, মাছ চাষ করতে পারেন, হাঁস পালন করতে পারেন, সেইভাবে আমরা এই এলাকাগুলোকে মানুষকে স্বাবলম্বী করে তুলব।’

তিনি আরও জানান, ‘আমাদের এই অঞ্চলে প্রতিনিয়ত পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আগে ২০ থেকে ২৫ ফুট নিচেই আমরা টিউবওয়েলে পানি পেতাম। এখন ২০০ ফুট নিচেও পানি পাওয়া যায় না। বরেন্দ্র এলাকায় ৬০০ থেকে ৭০০ ফুট নিচেও পানি পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক হামিম মল্লিক নিহত

 

’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সঙ্গে ভারতের ৫৪টি নদী রয়েছে। আজ এই নদীগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাঁধ, স্লুইসচগেট ও ব্যারাজ দিয়ে পানিকে প্রবাহিত করে বাংলাদেশকে মরুভূমি করার চেষ্টা করা হচ্ছে।’

ভারতের সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘যদি আমাদের বন্ধু মনে করেন তাহলে বাংলাদেশকে মরুভূমি থেকে রক্ষা করার জন্য জাতিসংঘ সনদের ভেতরে বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্যা আছে সেগুলো দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে মনে করব আপনারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান।’

আরও পড়ুন: লাখাইয়ে ডোবা থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার, হত্যার অভিযোগে বন্ধু গ্রেপ্তার

অনুষ্ঠানে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক রেয়াজুল ইসলাম কালুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানের সঙ্গে আলোচনায় তাড়া নেই ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


তেহরানের সঙ্গে আলোচনায় তাড়া নেই ট্রাম্প

উত্তেজনা রোধে ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে ‘তাড়া নেই’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার কোনো সময়সূচি নেই, একদমই না। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ও সামরিক হামলা কার্যকর রয়েছে বলেও জানান ট্রাম্প।

বুধবার (২৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র ‘বিশাল জয়’ পাচ্ছে এবং তেহরানের ব্যাপক মুদ্রাস্ফীতি চলছে ও অর্থনীতি ভেঙে পড়েছে। আলজাজিরাকে ট্রাম্প বলেন, ইরান তাদের জনগণের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করছে এবং অসংখ্য বিক্ষোভকারীকে হত্যা করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি বিশ্বাস করেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি এখনো জীবিত আছেন। রক্ষণশীল রেডিও উপস্থাপক গ্লেন বেকের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় না তিনি মারা গেছেন। তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন। তার শরীরের বাম পাশে হাত, পা, পুরো অংশটাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি গুরুতর আহত হয়েছিলেন ঠিকই, কিন্তু আমার মনে হয় না যে তিনি মারা গেছেন।

সূত্র: আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেল আমদানির বিধিনিষেধ প্রত্যাহার, গেজেট প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


মোটরসাইকেল আমদানির বিধিনিষেধ প্রত্যাহার, গেজেট প্রকাশ

সরকার মোটরসাইকেল আমদানির বিধি-নিষেধ তুলে নিয়েছে, যা দেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর। এখন থেকে বাংলাদেশে সম্পূর্ণ তৈরি বা সিবিইউ (সিবিএই) অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল আমদানি করা যাবে।

মবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় নতুন আমদানিনীতি আদেশের গেজেট প্রকাশ করেছে। এর আগে, ২০২১-২০২৪ সালের আমদানিনীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে নিষেধাজ্ঞা ছিল। নতুন নীতির মাধ্যমে সেই সীমা ৩৭৫ সিসি পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন আমদানিনীতি কার্যকর হলে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি বাংলাদেশে আনার সুযোগ বৃদ্ধি পাবে।

 

ফলে দেশের বাজারে নতুন মডেল ও ব্র্যান্ডের মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ১৬৫ সিসির সীমার কারণে যেসব আন্তর্জাতিক মডেল আগে সরাসরি আমদানি করা সম্ভব হয়নি, নতুন নীতির ফলে সেগুলোর বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে স্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি প্রতিযোগিতার মুখোমুখি হতে হতে পারে।

নতুন আমদানিনীতি আদেশে মোটরসাইকেল ছাড়াও সামগ্রিক আমদানি প্রক্রিয়া সহজ ও সম্প্রসারণের জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

 

নতুন নীতিতে ঋণপত্র বা এলসির পাশাপাশি কোনো মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ পাবেন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা। এছাড়া, ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল এবং সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের শিল্প খাতে বিনিয়োগের ক্ষেত্রে আমদানি সুবিধা দেওয়ার পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানির সুযোগও বৃদ্ধি করা হয়েছে।

২০২১-২০২৪ সালের আমদানিনীতি আদেশেও এলসি ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ ছিল। তবে বিভিন্ন পণ্য ও খাতের ক্ষেত্রে এ সুবিধার ওপর নির্দিষ্ট সীমা ও শর্ত আরোপ করা হয়েছিল।

 

নতুন আমদানিনীতি আদেশে এসব সুযোগ আরো বিস্তৃত করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত পদ্ধতির সঙ্গে দেশের আমদানি ব্যবস্থাকে আরও সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সব মিলিয়ে, ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দেশের বাইকের বাজারে বড় পরিবর্তন আনতে পারে। এতে ক্রেতাদের জন্য পছন্দের সুযোগ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্যও বাংলাদেশের বাজারে প্রবেশের সম্ভাবনা তৈরি হতে পারে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে আরএসএসের অনুষ্ঠান নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


যুক্তরাষ্ট্রে আরএসএসের অনুষ্ঠান নিয়ে বিতর্ক

 

যুক্তরাষ্ট্রে আরএসএসের অনুষ্ঠান নিয়ে বিতর্ক ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক পিতৃসংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-আরএসএসের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বিতর্ক শুরু হয়েছে।

আগামী শনিবার নিউইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কয়ার গার্ডেন-এমএসজির একটি অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিসহ অনেকেই এই হিন্দুত্ববাদী আয়োজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

এদিকে, আরএসএসের অনুষ্ঠান বিরোধিতাকারীদের মধ্যে বিশেষ করে জোহরান মামদানীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গায়িকা ও অভিনেত্রী ম্যারি মিলবেন তীব্র সমালোচনা করেছেন। আফ্রিকান-আমেরিকান গায়িকা মিলবেন এক্স-এর (সাবেক টুইটার) একটি পোস্টে উল্লেখ করেছেন, ‘মামদাদি ও সমাজতান্ত্রিক পাগলরা মোহন ভাগবতের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের অনুষ্ঠানের বিরোধিতা করছে, কারণ তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরোধিতা করে।’

ভাগবতের বিরোধিতাকারীদের রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে তিনি লেখেন, ‘যেহেতু এই পাগলরা সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী, তাই তারা পুঁজিবাদ বোঝে না।’

তিনি আরও যোগ করেন, ‘এমএসজি সমাজতান্ত্রিক বাগাড়ম্বরের জবাব দেয় না। তারা পুঁজিবাদের জবাব দেয়। আর তাই এ অনুষ্ঠানটি যথারীতি চলবে।’

৪১ বছর বয়সী গায়িকা মিলবেন ২০২৩ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনের রোনাল্ড রেগান বিল্ডিংয়ে তার ভাষণের আগে ভারতের জাতীয় সংগীত গেয়েছিলেন।

 

তিনি নিউইয়র্কের মেয়র এবং তার অনুসারীদের উদ্দেশ্যে লিখেছেন, ‘পুঁজিবাদী হন, অর্থ সংগ্রহ করুন, এমএসজি ভাড়া নিন এবং আপনাদের মোদিবিরোধী সব বোকামির জন্য নিজস্ব সমাবেশের আয়োজন করুন।’

তিনি আরও যোগ করেন, “আমার সমাবেশের নাম ‘একত্ব’ পছন্দ হয়েছে। আমরা সবাই এক পরিবার। আমি আশা করি, এই সমাবেশে ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে অর্থপূর্ণ আলোচনা অন্তর্ভুক্ত থাকবে।”

হলিউডের গায়িকা ও অভিনেত্রী মিলবেন ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ এবং ‘ওম জয় জগদীশ হরে’ গাওয়ার জন্য ভারতে অত্যন্ত জনপ্রিয়।

 

আরএসএস অনুষ্ঠানের ওয়েবসাইট অনুযায়ী, আগামী শনিবারের সমাবেশটিকে ‘সর্বজনীন একত্ব উদযাপন’ হিসেবে অভিহিত করা হয়েছে, যা হিন্দু আমেরিকান সম্প্রদায়কে একত্রিত করবে।

আয়োজক সংস্থা ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ জানিয়েছে, অনুষ্ঠানটি বেশ কয়েকটি হিন্দু আমেরিকান গোষ্ঠীর সমর্থনপুষ্ট এবং এটি যৌথ ঐতিহ্য ও আন্তঃধর্মীয় সম্প্রীতিকে উৎসাহিত করে।

ভাগবতের উপস্থিতি এবং আরএসএসের ইতিহাসের কারণে অনেক স্থানীয় সংগঠন অনুষ্ঠানটির আয়োজকদের সমালোচনা করেছে।

নিউইয়র্কের মেয়র মামদানী স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এই অনুষ্ঠানটিকে সমর্থন করেন না। অনুষ্ঠানটি বাতিল করা উচিত কি না জানতে চাওয়া হলে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও ভারতীয়-আমেরিকান মেয়র মামদানী বলেন, ‘আমি এই সমাবেশকে সমর্থন করি না, তবে একটি ব্যক্তিগত অনুষ্ঠান বাতিল করার ব্যাপারে শহরের কোনো এখতিয়ার বা আইনি অধিকার আছে কিনা তা আমার জানা নেই।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবার আমাকে ভারতের যে রূপটি শিখিয়েছে এবং যেটির সঙ্গে আমি বড় হতে হতে পরিচিত হয়েছি, তা ছিল একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের বহুত্ববাদী সমাজ, যা ভারত থেকে আসা প্রতিটি মানুষের আপন করে নেওয়ায় বিশ্বাসী ছিল। আর বর্তমানের এমন একটি আন্দোলনের উত্থান দেখা অত্যন্ত উদ্বেগজনক, যা একটি বর্জনীয় বা একচেটিয়া ভাবধারার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩

নেপাল ও তিব্বত সীমান্ত–সংলগ্ন হিমালয় অঞ্চলে ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ৪০৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবারের প্রবল বন্যায় এই বন্যায় রাস্তাঘাট, সেতু ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এদিকে, নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ হালনাগাদ তথ্যে বলা হয়েছে, ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৬১ জন নেপালের নাগরিক এবং ৩৪১ জন বিদেশি নাগরিক।
ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ।

নিখোঁজ বিদেশি নাগরিকেরা ২৬টি দেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন।

নেপাল ট্যুরিজম বোর্ড ট্যুর অপারেটরদের উদ্ধৃত করে জানিয়েছে, নিখোঁজদের অধিকাংশই ভারত ও নেপালের সীমান্তবর্তী মানসসরোবরের উদ্দেশে যাচ্ছিলেন।

কেন এই ভয়াবহ বিপর্যয়?
ভয়াবহ ভূমিধসের সূত্রপাত ভূমিকম্প থেকে হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। তার ভাষ্য, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে ওই এলাকায় ভূমিকম্প আঘাত হানে। এরপর ভূমিকম্পের প্রভাবে তুষারধসের সৃষ্টি হয় এবং সেখান থেকেই আকস্মিক বন্যার সূত্রপাত ঘটে।

নেপালের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। 

তবে তিনি উল্লেখ করেন, ঘটনাপ্রবাহের বিষয়ে সংশ্লিষ্ট দলগুলো এখনও তথ্য যাচাই করছে। ফলে দুর্যোগের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির চিত্র আরও যাচাইয়ের পর স্পষ্ট হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পের পর তুষারধস এবং আকস্মিক বন্যার কারণে নেপালের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী চীনেও ‘বিপুল ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানান তিনি।

নেপাল সরকার পরিস্থিতি মোকাবিলায় চীনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান খানাল। সীমান্তবর্তী এলাকায় দুর্যোগের প্রভাব পড়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ ও সমন্বয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%