প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তেজনা রোধে ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে ‘তাড়া নেই’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার কোনো সময়সূচি নেই, একদমই না। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ও সামরিক হামলা কার্যকর রয়েছে বলেও জানান ট্রাম্প।
বুধবার (২৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র ‘বিশাল জয়’ পাচ্ছে এবং তেহরানের ব্যাপক মুদ্রাস্ফীতি চলছে ও অর্থনীতি ভেঙে পড়েছে। আলজাজিরাকে ট্রাম্প বলেন, ইরান তাদের জনগণের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করছে এবং অসংখ্য বিক্ষোভকারীকে হত্যা করছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি বিশ্বাস করেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি এখনো জীবিত আছেন। রক্ষণশীল রেডিও উপস্থাপক গ্লেন বেকের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় না তিনি মারা গেছেন। তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন। তার শরীরের বাম পাশে হাত, পা, পুরো অংশটাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি গুরুতর আহত হয়েছিলেন ঠিকই, কিন্তু আমার মনে হয় না যে তিনি মারা গেছেন।
সূত্র: আলজাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন