১১:২৪ পি.এম
ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। এই বছরের বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ, এমনটাই ঘোষণাও দিয়েছেন। তিনি একটি বড় তালিকা তৈরি করেছেন, যেখানে বিশ্বকাপ ব্যতীত প্রায় সব সম্ভাব্য শিরোপাই জেতার কৃতিত্ব রয়েছে পর্তুগিজ মহাতারকার। কিন্তু তাকে নিয়ে সমালোচকদের অভিযোগের শেষ নেই। এবার রোনালদো তাদেরকে কড়া জবাব দিলেন।
রোনালদো বলেন, 'আপনারা গত ২৩ বছর ধরে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। নিশ্চয়ই এত দিনে বুঝে গেছেন, এতে কোনো লাভ নেই। এটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। তবুও আপনারা চেষ্টা করেই যাচ্ছেন।'
প্রফেশনাল ফুটবলে রোনালদো প্রায় দুই দশক ধরে খেলছেন। দেড় যুগেরও বেশি সময় ধরে তিনি পুরো বিশ্বের আলোচনায় রয়েছেন। তাঁর মতে, সমালোচনা এখন আর তার ওপর তেমন প্রভাব ফেলে না।
আরও পড়ুন: বাদীর লাশ ফেলার হুমকির পর এবার হামলা এজেআর কুরিয়ারের গাড়িতে
বিশ্বকাপ জয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত অবস্থান বা অর্জনকে এক করে দেখতে নারাজ ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার বক্তব্য, একটি শিরোপা তার ক্যারিয়ারের মূল্য নির্ধারণ করতে সক্ষম নয়, 'বিশ্বকাপ জিতলেই আমি হঠাৎ করে আরও বড় ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে যাব, আর না জিতলে ছোট হয়ে যাব—বিষয়টা মোটেও এমন নয়।'
সমালোচনার প্রসঙ্গে থেকে তিনি আরও জানান, 'বয়স মানুষকে এমন এক পরিপক্বতা দেয়, যা দিয়ে বোঝা যায় জীবনের সবকিছুর গুরুত্ব আপেক্ষিক। ৪০ পার হওয়ার পর আমার বিরুদ্ধে যে সমালোচনা বা আক্রমণ হয়েছে, সেগুলোর জন্য আমি ধন্যবাদই জানাব। কারণ সমালোচনা থেকেই শেখা যায়, বড় হওয়া যায়।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন