ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা


নারায়ণগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আল আমিন নগর এবং সৈয়দপুর এলাকায় বাজার অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এই অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানের সময় আল আমিন নগর এলাকায় “বউ জামাই সুইটস এন্ড চানাচুর” নামের একটি খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোড়কজাতকরণ বিধি লঙ্ঘন, অবাধে পোষা প্রাণীর বিচরণ, কর্মীদের অব্যবস্থাপনায় খালি পায়ে পণ্য প্রস্তুতকরণ, পণ্য প্যাকেটজাতকরণে অনুমোদনহীন রঙ ব্যবহারের মাধ্যমে অবৈধ পক্রিয়ায় পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। যা ভোক্তা অধিকার আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই কারণে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া, তিনি জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটির অনুমোদনহীন রঙ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আগামী সাত দিনের মধ্যে গুড ম্যানুফ্যাকচারিং নীতি অনুসরণ করার নির্দেশনা প্রদান করা হয়। সৈয়দপুর এলাকায় অবস্থিত “লাইফ এগ্রো ফুড” নামের একটি প্রতিষ্ঠানকেও মোয়কজাতকরণ বিধি লঙ্ঘনের কারণে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক শরীফুল ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্টের একটি চৌকস টিম।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংশোধিত আকারে ‘এসআরবি বিল’ সংসদে উপস্থাপনের সুপারিশ স্বরাষ্ট্র সংসদীয় কমিটির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


সংশোধিত আকারে ‘এসআরবি বিল’ সংসদে উপস্থাপনের সুপারিশ স্বরাষ্ট্র সংসদীয় কমিটির

সংসদ ভবন, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : বহুল আলোচিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে বিলটি সার্বিক পরীক্ষা-নিরীক্ষাপূর্বক এ সিদ্ধান্ত ও সুপারিশ গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

কমিটির বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি সংক্রান্ত বিষয়ে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংশোধিত খসড়া বিলটি সংসদে উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক কার্যক্রম, পেশাদারিত্ব এবং দক্ষ জনবল ও বিদ্যমান অবকাঠামোগত সরঞ্জামের সর্বত্তম ব্যবহার নিশ্চিতকরণ নিয়ে নীতিগত আলোচনা করা হয়।

বৈঠকে পর্যবেক্ষণ তুলে ধরে বলা হয়, অতীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ দেশের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও অনিয়মতান্ত্রিকভাবে অপব্যবহার করা হয়েছে। তবে কোনো বিশেষ বাহিনীর অতীতের অপব্যবহার বা ব্যক্তিস্বার্থের কারণে পুরো সংস্থাকে একবারে বিলুপ্ত না করে, বাহিনীটিতে কর্মরত দক্ষ জনবল এবং কোটি কোটি টাকার রাষ্ট্রীয় অবকাঠামোগত সরঞ্জামকে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সমন্বয় করে সঠিক ও নিয়মমত কাজে লাগানোর ওপর জোর তাগিদ দেওয়া হয়।

একই সঙ্গে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা, মানবাধিকার রক্ষা ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় রূপরেখা ও আইনি পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে বিরোধী দলের সাম্প্রতিক ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষ সহায়তা ও দায়িত্বশীল ভূমিকার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বৈঠকে সংসদীয় কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।

অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অধিদপ্তরের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি

দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েই সেরা দশে স্থান করে নিয়ে চমক দেখিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি ভবনে ‘নৃত্যময়’ আয়োজিত দিনব্যাপী নৃত্য উৎসব ও প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের নৃত্যদল অংশ নেয়।

চূড়ান্ত পর্বে ‘ক’ শাখার দলীয় লোকনৃত্যে অংশ নিয়ে বিশেষ কৃতিত্ব দেখায় বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি। একাডেমির চার ক্ষুদে নৃত্যশিল্পী প্রজ্ঞা পারমিতা বিশ্বাস, বন্দনা বিশ্বাস, অংকিতা বিশ্বাস ও রাখী কুন্ডুর মনোমুগ্ধকর পরিবেশনা বিচারকদের প্রশংসা কুড়ায় এবং একাডেমিকে সেরা দশ প্রতিষ্ঠানের তালিকায় স্থান এনে দেয়।

একাডেমির কোরিওগ্রাফার পিকুল সরকার বলেন, ক্ষুদে শিল্পীদের কঠোর পরিশ্রমই আজকের এই সাফল্য এনে দিয়েছে। প্রথমবার জাতীয় মঞ্চে এমন পারফরম্যান্স আমাদের জন্য বড় অনুপ্রেরণা।

বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমির রেক্টর প্রবীর কুমার বিশ্বাস বলেন, প্রত্যন্ত অজপাড়াগাঁ থেকে জাতীয় পর্যায়ের এমন বড় মঞ্চে গিয়ে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও আশীর্বাদের বিষয়। এ অর্জন আলফাডাঙ্গার সংস্কৃতিচর্চাকে আরও বহুদূর এগিয়ে নেবে। সঠিক পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা পেলে আমাদের ক্ষুদে প্রতিভারা আগামী দিনে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করবে বলে আমরা আশাবাদী।

গ্রামের ক্ষুদে প্রতিভাদের এমন সাফল্যে স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্টজনেরা অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, যথাযথ প্রশিক্ষণ, পরিচর্যা ও সুযোগ পেলে প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমির এই সাফল্য আলফাডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


পিরোজপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

পিরোজপুর, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : জেলায় আজ প্রায় ৩০০ জন দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে ছানি রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৩০০ জন চক্ষু রোগী চিকিৎসাসেবা ও পরামর্শ নেন। এ সময় ছানি রোগীদের শনাক্ত করা হয়। শনাক্ত রোগীদের বরিশালে নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। পাশাপাশি তাদের যাতায়াত, থাকা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় খরচ সংগঠনের পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়।

মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক বাসসকে বলেন, আমরা সংগঠনের উদ্যোগে এর আগেও একাধিকবার এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। দেখা যায়, অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। সময়মতো চক্ষু চিকিৎসা না নেওয়া এবং চিকিৎসার প্রতি অবহেলার কারণে অনেকে অন্ধত্ব বরণ করেন। আবার অনেকেই ছানি রোগে ভুগছেন। এসব অসহায় মানুষের কথা চিন্তা করেই আমরা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে স্কুল চিকিৎসাকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


ইউক্রেনে স্কুল চিকিৎসাকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩

 

রাশিয়া আবারও কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোরে এই হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।এছাড়া, হামলায় আহত হয়েছেন আরও ১৬ জন।

বার্তা সংস্থা জানায়, হামলার ফলে রাজধানীজুড়ে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, হামলায় অন্তত ১৪টি বহুতল ভবন, একটি আবাসিক হল, স্কুল, ক্লিনিক, গুদামসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।এ বিষয়ে ইউক্রেনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ক্যাটারিনা ম্যাথারনোভা মন্তব্য করেন, ‘কিয়েভ বিস্ফোরণ ও আগুনে কাঁপছিল।’

 গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শান্তি উদ্যোগের অংশ হিসেবে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ কিয়েভ ত্যাগ করার পর হামলা আবার শুরু হয়। তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার জন্য মস্কো সফরের পর কিয়েভে গিয়েছিলেন।

মার্কিন দূতদের নিরাপত্তা নিশ্চিত করতে মস্কো ও কিয়েভ—উভয় পক্ষই তিন দিনের জন্য নিজেদের রাজধানীতে হামলা বন্ধ রেখেছিল।ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা রাশিয়ার ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%