প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আল আমিন নগর এবং সৈয়দপুর এলাকায় বাজার অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এই অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানের সময় আল আমিন নগর এলাকায় “বউ জামাই সুইটস এন্ড চানাচুর” নামের একটি খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোড়কজাতকরণ বিধি লঙ্ঘন, অবাধে পোষা প্রাণীর বিচরণ, কর্মীদের অব্যবস্থাপনায় খালি পায়ে পণ্য প্রস্তুতকরণ, পণ্য প্যাকেটজাতকরণে অনুমোদনহীন রঙ ব্যবহারের মাধ্যমে অবৈধ পক্রিয়ায় পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। যা ভোক্তা অধিকার আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই কারণে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া, তিনি জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটির অনুমোদনহীন রঙ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আগামী সাত দিনের মধ্যে গুড ম্যানুফ্যাকচারিং নীতি অনুসরণ করার নির্দেশনা প্রদান করা হয়। সৈয়দপুর এলাকায় অবস্থিত “লাইফ এগ্রো ফুড” নামের একটি প্রতিষ্ঠানকেও মোয়কজাতকরণ বিধি লঙ্ঘনের কারণে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক শরীফুল ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্টের একটি চৌকস টিম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন