প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়া আবারও কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোরে এই হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।এছাড়া, হামলায় আহত হয়েছেন আরও ১৬ জন।
বার্তা সংস্থা জানায়, হামলার ফলে রাজধানীজুড়ে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, হামলায় অন্তত ১৪টি বহুতল ভবন, একটি আবাসিক হল, স্কুল, ক্লিনিক, গুদামসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।এ বিষয়ে ইউক্রেনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ক্যাটারিনা ম্যাথারনোভা মন্তব্য করেন, ‘কিয়েভ বিস্ফোরণ ও আগুনে কাঁপছিল।’
গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শান্তি উদ্যোগের অংশ হিসেবে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ কিয়েভ ত্যাগ করার পর হামলা আবার শুরু হয়। তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার জন্য মস্কো সফরের পর কিয়েভে গিয়েছিলেন।
মার্কিন দূতদের নিরাপত্তা নিশ্চিত করতে মস্কো ও কিয়েভ—উভয় পক্ষই তিন দিনের জন্য নিজেদের রাজধানীতে হামলা বন্ধ রেখেছিল।ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা রাশিয়ার ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন