১২:০৩ পি.এম
বিশ্ব শেয়ার বাজারে আনুষ্ঠানিক লেনদেন শুরু হওয়ার আগে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স (SpaceX) গড়ল তাদের ব্র্যান্ড ভ্যালুর নতুন রেকর্ড। আগামী সপ্তাহে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার আগেই প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বর্তমান বাজার মূল্য প্রায় ১.৭৫ ট্রিলিয়ন (পৌনে দুই লাখ কোটি) ডলারে দাঁড়িয়েছে।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC)-এর কাছে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও (IPO)-এর পরিকল্পনার বিস্তারিত উল্লেখ করে একটি নথিতে স্পেসএক্স এ তথ্য জানিয়েছে।
স্পেসএক্স জানাচ্ছে, তাদের প্রতিটি শেয়ারের দাম হওয়া উচিত ১৩৫ ডলার (১০০ পাউন্ড)। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদের ব্র্যান্ড ভ্যালু প্রায় ১.৭৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে গেছে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
সাধারণত, কোন প্রতিষ্ঠান উন্মুক্ত বাজারে লেনদেন শুরু করার ঠিক আগের দিন তাদের শেয়ারের আনুমানিক বিক্রয়মূল্য প্রকাশ করে থাকে। কিন্তু স্পেসএক্স নিজেদের আইপিও অভিষেকের এক সপ্তাহেরও বেশি সময় আগে এই মূল্য ঘোষণা করেছে। এটাই শেয়ার বাজারের ইতিহাসে একটি অস্বাভাবিক ঘটনা।
চলতি বছরের শুরুতে স্পেসএক্সের বাজার ব্র্যান্ড ভ্যালু ছিল ১.২৫ ট্রিলিয়ন ডলার। সেই তুলনায়, মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির মূল্যবৃদ্ধির এই প্রবণতাকে বাজার বিশ্লেষকরা একটি বিশাল লাফ বলে বর্ণনা করছেন। তবে উল্লেখ্য, এই প্রাথমিক দরই চূড়ান্ত নয়; চূড়ান্ত দাম নির্ভর করবে ক্রেতাদের চাহিদা ও উন্মুক্ত বাজারের ওঠানামার ওপর।
আগামী ১২ জুন (শুক্রবার) মার্কিন প্রযুক্তিভিত্তিক শেয়ার বাজার ‘নাসদাক’ (Nasdaq)-এ স্পেসএক্সের আনুষ্ঠানিক লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। এই আইপিও’র মাধ্যমে বাজার থেকে রেকর্ড ৭৫ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি, যা বিশ্ব আইপিও’র ইতিহাসে সর্বাধিক।
স্পেসএক্সের অধীনে রয়েছে রকেট ও মহাকাশ অবকাঠামো নির্মাণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘এক্সএআই’ (xAI) এবং স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। আগামী সপ্তাহে যদি তাদের শেয়ার প্রত্যাশিত ১৩৫ ডলার বা তার বেশি মূল্যে বিক্রি শুরু হয়, তাহলে স্পেসএক্স সঙ্গে সঙ্গে বিশ্বের শীর্ষ প্রযুক্তি জায়ান্টদের মধ্যে অন্যতম মূল্যবান কোম্পানি হিসেবে উল্লেখযোগ্য স্থান লাভ করবে।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
স্পেসএক্সে ৮০ শতাংশেরও বেশি শেয়ারের মালিকানা থাকা মাস্ক এই আইপিও’র মাধ্যমে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হয়ে যেতে পারেন। তবে এমন বিষয়টিও নাও ঘটতে পারে।
পুঁজিবাজার নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ‘ডিলজিক’ (Dealogic)-এর তথ্যমতে, গত ৩০ বছরে পাবলিক মার্কেটে তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর প্রায় অর্ধেকই তাদের অভিষেকের সময়ের পরবর্তীতে বাজার মূল্য হারিয়েছে।
সূত্র : বিবিসি
আরও পড়ুন: মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন