১২:১২ পি.এম
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ থাকার ৩০ ঘণ্টা পর কাঁচামাল ব্যবসায়ী নাঈমের (২৭) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ কর্তৃক। শুক্রবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে (শেখেরঘাট) থেকে উদ্ধার করা হয় নাঈমের মরদেহ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। সে প্রতি বুধবার বরমী বাজারে কাঁচা মালের ব্যবসা করতো। এ ছাড়া, বাড়ির পাশে একটি পুকুর ভাড়া নিয়েছিল এবং সেখানে মাছ চাষের প্রকল্পে মাছ পালন করতো।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
নাঈমের বাবা জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ১২টার দিকে নাঈম বাড়ির পাশে পুকুরে তার মাছের প্রজেক্ট দেখার জন্য টর্চ লাইট নিয়ে বের হয়ে যায়। কিন্তু সে নির্ধারিত সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসায় তিনি তার মুঠোফোনে কল করেন, কিন্তু ফোনটি কেটে দেয়। পরবর্তী সময়ে আবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সকাল হলেও বাড়িতে না আসায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও নাঈমের সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে (শেখেরঘাট) স্থানে হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাঈমের মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। পরে এই মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
ওসি আরও জানান, এরই মধ্যে পুলিশ রহস্য উদঘাটনের কাজে মনোযোগ দিয়েছে। এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন