ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

কাঠালিয়া ফ্যামিলি কাডের এই প্রেস কনফারেন্স অনুষ্ঠানটির


কাঠালিয়া ফ্যামিলি কাডের  এই প্রেস কনফারেন্স অনুষ্ঠানটির

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় তিনটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, কাঠালিয়া উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আখতার হোসেন নিজাম মির্বহর, উপজেলা যুবদলের সদস্যসচিব জনাব জয়নাল আবেদীন ভাই সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্ব পালনকারী সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আমি এখন পীরগঞ্জের বিএনপি নেতাদের একজন':ঠাকুরগাঁওয়ে ইউএনওর বিতর্কিত বক্তব্য

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ, স্বচ্ছতা ও সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের স্বপ্ন চণ্ডীডর গুদারাঘাটে সেতু নির্মাণ: বদলে যেতে পারে তিন উপজেলার মানুষের যাতায়াত ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


দীর্ঘদিনের স্বপ্ন চণ্ডীডর গুদারাঘাটে সেতু নির্মাণ: বদলে যেতে পারে তিন উপজেলার মানুষের যাতায়াত ব্যবস্থা

সুনামগঞ্জের দিরাই, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন চণ্ডীডর গুদারাঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ। এই স্থানে সেতু নির্মিত হলে তিন উপজেলার মানুষের যাতায়াতব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে পারে। সহজ হবে যোগাযোগ, কমবে মানুষের দুর্ভোগ, সৃষ্টি হবে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা।

দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নদী পারাপার ও যোগাযোগের নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী ও হাওরের পানি বৃদ্ধি পেলে মানুষের চলাচল আরও কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। জরুরি প্রয়োজনে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত করতেও সময় ও অর্থ বেশি ব্যয় হয়।

সেতু হলে তিন উপজেলার মানুষের যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

চণ্ডীডর গুদারাঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দিরাই, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে। শিক্ষার্থীরা সহজে শিক্ষাপ্রতিষ্ঠানে যেত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানিস্তানের ৩৪৭ রান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানিস্তানের ৩৪৭ রান

আবুধাবি টেস্টে জয়ের পথে বাংলাদেশ আরও একটি ধাপ এগিয়ে গেছে। চতুর্থ দিনের খেলা শেষে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে। শেষ দিনে জিততে হলে তাদের করতে হবে আরও ৩৪৭ রান। অপরদিকে, বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।

৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই চাপে পড়ে। চা বিরতির পর অধিনায়ক রহমত শাহ ও সেদিকউল্লাহ আতাল ২ উইকেটে ৫১ রান নিয়ে আবার ব্যাটিং শুরু করেন। দু'জনই সাবধানে খেলতে থাকলেও সুযোগ পেলে আক্রমণাত্মক শট খেলতে দ্বিধা করেননি রহমত।

আতালকে পেছনে ফেলে আফগান অধিনায়ক ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। কিন্তু ফিফটি পূর্ণ করার পর তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। রহমত এবাদতের বলে সাজঘরে ফেরেন। ১২৪ বল খেলে তিনি ৫১ রান করেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের বিদায়ে আফগানিস্তান ১১০ রানে তৃতীয় উইকেট হারায়।

এরপর আতাল ও হাশমতউল্লাহ শহীদি আর কোনো বিপদ হতে দেননি। দু'জনের দৃঢ়তায় আফগানরা দিনের বাকি সময় পার করে।

দিন শেষে আতাল ১২৬ বলে ৩৫ রানে অপরাজিত রয়েছেন। শহীদি ২৭ বলে ১৯ রান নিয়ে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে এবাদত ২ উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ একটি উইকেট পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমিরের রহস্যময় ফেসবুক পোস্টের পেছনে কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


জামায়াত আমিরের রহস্যময় ফেসবুক পোস্টের পেছনে কারণ কী?

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক এবং জামায়াতের একাধিক নেতা মনে করছেন, রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে তিনি এই পোস্টটি দিয়েছেন।

ডা. শফিকুর রহমান সোমবার সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।’ এই দুই লাইনের পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পোস্টটির উদ্দেশ্য এবং ইঙ্গিত নিয়ে আলোচনা শুরু হয়।

জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতা এবং রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ জানতে চেয়েছে, বিরোধীদলীয় নেতা কেন এমন পোস্ট দিয়েছেন। যুক্তরাজ্যে বসবাসকারী রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ওয়ালিউদ্দীন তানভীর সময় সংবাদকে বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিশ্চয়ই কোনো একটি বিষয়কে ইঙ্গিত করেই এই রহস্যময় পোস্টটি দিয়েছেন।

তিনি মনে করেন, রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান ‘স্বৈরাচার’ এবং ‘গুপ্ত’দের এক হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন, তার বিপরীতে মন্তব্য হিসেবেই পোস্টটি হতে পারে। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল পদমর্যাদার দুই নেতা এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্যের সঙ্গে কথা হয় সময় সংবাদে। নাম প্রকাশে অনিচ্ছুক তারা তিনজনই জানান, যে দলটি অভ্যুত্থানে হাজারো সাধারণ মানুষকে হত্যা করেছে এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের হত্যা করেছে, সেই দলের সঙ্গে জামায়াতের এক হয়ে যাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান ইঙ্গিত করেছেন। তারা মনে করেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের বিপরীতে বিরোধীদলীয় নেতা ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন।

জামায়াতের এই তিন নেতা আরও বলেন, দলটি কখনো কোনো অপরাধীর সঙ্গে হাত মেলায়নি। তবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বারবার দাবি করেছেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে তাদের নেতাকর্মীরা বিএনপিকে সহযোগিতা করেছেন। আওয়ামী লীগ নেতাদের এমন দাবির বিপরীতে বিএনপির কেউ কখনো মন্তব্য করেননি বলে জানান তারা।

তাদের ধারণা, এ বিষয়টি উল্লেখ করেও জামায়াত আমির ফেসবুক পোস্টটি দিতে পারেন। তাদের মতে, আওয়ামী লীগ নেতাদের দাবির বিষয়ে বিএনপির নীরবতা থেকে বোঝা যায়, বিএনপি নিজেরাই পতিত স্বৈরাচারের সঙ্গে মিলিত হয়ে আছে।

‘স্বৈরাচার’ এবং ‘গুপ্ত’রা এক হতে পারে বলে প্রধানমন্ত্রীর শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দলের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে দলের জন্য বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করে এখন থেকেই প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে দূরত্ব কমিয়ে সংগঠনকে শক্তিশালী রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় এসব নির্দেশনা দেন তারেক রহমান। সভায় উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপাকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে: শামীম পাটোয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


জাপাকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে: শামীম পাটোয়ারী

উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মন্তব্য করেছেন যে, একটি চক্র জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে; এমন কাজ তাদেরই করা হতে পারে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উত্তরা-৭ নম্বর সেক্টরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। হামলার পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাপা মহাসচিব।

তিনি আরও উল্লেখ করেন, জাতীয় পার্টি একটি বৈধ নিবন্ধিত রাজনৈতিক দল। তাদের রাজনীতি করা একটি রাজনৈতিক অধিকার। কোনো গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দলের উপর এভাবে হামলা হতে পারে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%