০৪:৪৩ পি.এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ডিসেম্বরের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে।
মন্ত্রী সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে এই ঘোষণা দেন।
এ সময় তিনি আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকেট, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন।
আরও পড়ুন: নতুন পাসপোর্ট করবেন যেভাবে ও খরচ কত
সাখাওয়াত হোসেন বলেন, "প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্বাবনী শক্তি নিয়ে কাজ করছেন।" তিনি আরও বলেন, চিকিৎসকরা যাতে সততার সঙ্গে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে কাজ করতে পারেন, তার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী রোগীদের প্রতি আরও ভালো ও সহনশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, "চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার।" এ ক্ষেত্রে সরকারের বরাদ্দ দেওয়ার সদিচ্ছা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন