ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারবেন না: আসিফ নজরুল


দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারবেন না: আসিফ নজরুল

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন যে, পলাতক শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তিনি উল্লেখ করেছেন, "প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না।"

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, "বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা (রয়টার্সের খবর অনুযায়ী)।" তার বক্তব্য থেকে বোঝা যায়, তিনি মনে করছেন যে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, "সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী।" বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়ে তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য অনুরোধ করেছে। তিনি আবারও জোর দিয়ে বলেন, "প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না।"

আরও পড়ুন: ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে আড়াই হাজার মামলা দায়ের

আসিফ নজরুল আরও বলেন, তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এজন্য তার পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

তিনি উল্লেখ করেন, "পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা।" বাংলাদেশ সরকার এখন দাবি করতে পারে যে, দেশে ন্যায়বিচার রয়েছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে-এই অজুহাতে তাকে ফেরত না দেয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে।

শেখ হাসিনার উদ্দেশে আসিফ নজরুল বলেন, "আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে।" তিনি সতর্ক করেন যে, "শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।"

আরও পড়ুন: নতুন পাসপোর্ট করবেন যেভাবে ও খরচ কত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী তদন্তের নির্দেশ দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী তদন্তের নির্দেশ দিলেন

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন যে, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে ৩৮ লাখ টাকার বাজেট বরাদ্দ দিয়ে শুধুমাত্র দুটি টয়লেট নির্মাণ করা হয়েছে এবং বাকি পুরো অর্থ বিগত সরকারের দ্বারা লোপাট করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সংসদে এর জবাবে জানিয়েছেন, অতীতে নামমাত্র অবকাঠামো নির্মাণ করে স্টেডিয়াম হিসেবে চালিয়ে দেওয়ার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বাউফলের তরুণদের মাদক ও কিশোর গ্যাং থেকে ফিরিয়ে আনতে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তিনি জানান, ডিও লেটার নিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করার পর জানা যায়, নথিপত্রে বাউফলে ইতোমধ্যেই একটি মিনি স্টেডিয়াম বিদ্যমান রয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, খোঁজখবর নেওয়ার পর জানা যায়, সেখানে ৩৮ লাখ টাকার বাজেট বরাদ্দ হয়েছিল। কিন্তু তার বিনিময়ে বিগত ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র দুটি টয়লেট বানিয়ে রেখে বাকি পুরো টাকা লোপাট করে খেয়ে ফেলেছে। কাগজে-কলমে ভাউচার থেকে শুরু করে মাঠের বাস্তবায়ন সবই দেখানো হয়েছে। তিনি জানতে চান, এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে এবং প্রকৃত স্টেডিয়াম পেতে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সংসদ সদস্যের বক্তব্যকে অত্যন্ত যৌক্তিক উল্লেখ করে বলেন, অতীতে প্রথম পর্যায়ে যেসব মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছিল, তার মধ্যে ১২৫টিতে কেবল দুটি রুম—একটি টয়লেট ও আরেকটি ড্রেসিংরুম বানিয়ে পুরো খালি মাঠকে স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছিল। তবে সেগুলোকে কোনোভাবেই পূর্ণাঙ্গ মিনি স্টেডিয়াম বলা যায় না।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। এখন প্রতিটি উপজেলা স্টেডিয়ামে প্যাভিলিয়ন, দর্শক গ্যালারি, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা রাখা হচ্ছে। একটি মানসম্মত স্টেডিয়ামের জন্য প্রায় ৩ একর জায়গা নির্ধারণ করে জমি অধিগ্রহণ কিংবা খাস জমি প্রাপ্তিসাপেক্ষে আধুনিক অবকাঠামো নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। বর্তমানে সারাদেশে ২০১টি উপজেলা স্টেডিয়ামের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

অতীতে স্টেডিয়াম প্রকল্পের নামে হওয়া অনিয়ম প্রসঙ্গে প্রতিমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে আর এমন নামসর্বস্ব স্টেডিয়াম করার কোনো সুযোগ নেই। বিগত সময়ে উপজেলা স্টেডিয়াম নির্মাণের নামে যে দুর্নীতি ও অর্থ লোপাট হয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সরকারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সরকারের   মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত
 
কিশোরগঞ্জের হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
গত রোববার ( ৮ নভেম্বর) বিকালে হোসেনপুর পৌরসভার পশ্চিম দ্বীপেশ্বর নিজ বাসায় রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম রফিক, জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বনিক তাপস,শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ার সাধারণ সম্পাদক রতন চন্দ্র বনিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
জানা গেছে, হোসেনপুর হাসপাতালে পরলোকগমন করেন বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সরকার। তিনি স্ত্রী,  ১ মেয়ে, ১ ছেলে, আত্মীয়স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে মারা গেছেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের তিনটি অঞ্চলে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় পদ্মা সেতুর নকশা হবে ‘ওয়াই-টাইপ’, নির্মাণ মানিকগঞ্জ-রাজবাড়ী পথে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


দ্বিতীয় পদ্মা সেতুর নকশা হবে ‘ওয়াই-টাইপ’, নির্মাণ মানিকগঞ্জ-রাজবাড়ী পথে

সরকার বিশেষ নকশার ‘ওয়াই-টাইপ’ (Y-Type) দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত ৩ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট তিনটি মেগা প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

‘ওয়াই-টাইপ’ (Y-Type) সেতু মূলত ইংরেজি `Y' আকৃতির একটি বহুমুখী অবকাঠামোকে নির্দেশ করে, যা তিনটি পৃথক অঞ্চলকে একটি সংযোগবিন্দুতে যুক্ত করে সরাসরি যাতায়াতের সুবিধা প্রদান করে।

দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট পয়েন্টে গড়ে তোলার। এ সেতুকে ইংরেজি ‘ওয়াই’ (Y) অক্ষরের আদলে বা ত্রিমুখী জংশন হিসেবে নির্মাণের জন্য স্থানীয়ভাবে জোরালো দাবি ও প্রস্তাব রয়েছে, যা উত্তরবঙ্গের পাবনার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করবে। এছাড়াও, প্রস্তাবিত পদ্মা ব্যারাজ প্রকল্পের সঙ্গে সুসমন্বয় রেখেই এ মেগা প্রকল্পের বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সূত্রে জানা গেছে, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ— এই তিন জেলার সীমান্ত এবং নদী অববাহিকাকে ঘিরে তিনটি সম্ভাব্য পয়েন্ট ও পুরো জোনজুড়ে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে। দ্বিতীয় সেতুটি বিদ্যমান প্রথম পদ্মা সেতু থেকে আপস্ট্রিমে (উজানের দিকে) প্রায় ৬০-৭০ কিলোমিটার দূরে রাজবাড়ী-পাবনা পয়েন্ট, মানিকগঞ্জ-রাজবাড়ী এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুটকে বিবেচনায় নেওয়া হয়েছে। সমীক্ষা শেষে প্রাপ্ত ফলের ভিত্তিতে উপযুক্ত স্থান চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের পর দ্বিতীয় পদ্মা সেতুর ভৌগোলিক অবস্থান নির্ধারণে বর্তমানে মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা জেলা সংলগ্ন তিনটি নির্দিষ্ট রুট বা পয়েন্টকে প্রাথমিক বিবেচনায় রাখা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরামর্শক দল এই পুরো জোনজুড়ে ভূ-প্রাকৃতিক ও হাইড্রোগ্রাফিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতুর ওয়াই-টাইপ দ্বিতীয় সেতুও নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। নির্বাচনি ইশতেহারেও এসব প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেছে সরকার।

তিনি আরও বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নের আগে সমন্বিত পরিকল্পনা এবং ভৌত কাজের মধ্যে সামঞ্জস্য তৈরির জন্য সভাটি হয়েছে। পদ্মা ব্যারাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রেও এটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এ বিষয়টি বিবেচনায় রেখেই ব্যারাজের পরিকল্পনা করা হচ্ছে।

পদ্মা ব্যারাজ ও ওয়াই-টাইপ সেতুর মধ্যে কোন প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা, কিংবা একটি অন্যটির পরিপূরক হিসেবে কাজ করতে পারবে কিনা, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হয়, পদ্মা ব্যারাজের পরিকল্পনা অনুযায়ী কাজ চলবে। একই সঙ্গে ওয়াই-টাইপ দ্বিতীয় সেতুও নির্মাণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%