ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া জইশের সদর দপ্তর পুনর্নির্মাণ করেছে পাকিস্তান!


অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া জইশের সদর দপ্তর পুনর্নির্মাণ করেছে পাকিস্তান!

পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় ভারতের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাহাওয়ালপুরের বিশাল মারকাজ ‘সুবহানাল্লাহ কমপ্লেক্স’ পুনর্নির্মাণ করেছে। রবিবার (২৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

সংবাদ মাধ্যমটি জানায়, তাদের হাতে আসা ছবি ও গোয়েন্দা তথ্য এ বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম)-এর বাহাওয়ালপুরের সদর দপ্তর নতুন করে সক্রিয় হয়ে উঠছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা এই সংগঠনের প্রতি ইসলামাবাদের অব্যাহত সুরক্ষা ও পৃষ্ঠপোষকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

অপারেশন সিঁদুরের সময় ক্ষেপণাস্ত্র হামলায় কমপ্লেক্সটির বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এনডিটিভির দাবি, তাদের হাতে আসা ছবিতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে নতুন নির্মাণকাজ, প্লাস্টার, রং ও পালিশ করা মার্বেল ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: সন্তানসহ পালিয়ে যাওয়া রুশ নারীকে ফিরে পেতে মরিয়া দিল্লি

পুনর্নির্মাণের ফলে হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির অনেক দৃশ্যমান চিহ্নই মুছে ফেলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় হলের যেসব অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেগুলোও সংস্কার করা হয়েছে। গর্তগুলো ভরাট করা হয়েছে এবং কাঠামোর ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধার করা হয়েছে।

একসময় হামলায় বিধ্বস্ত দেখানো স্থাপনাটি এখন আবার জেইএমের কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনের গোয়েন্দা তথ্য অনুযায়ী, পাকিস্তানি প্রশাসন কিস্তিতে নগদ অর্থের মাধ্যমে জইশকে ২৫ কোটি পাকিস্তানি রুপি দিয়েছে। এর মধ্যে প্রায় ১১ কোটি রুপি কেন্দ্রীয় হল পুনর্নির্মাণে ব্যয় করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ৭ মে পেহেলগামে হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। ভারতের দাবি, পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। পাল্টাপাল্টি হামলায় চার দিন ধরে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাত চলে। ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে এ সংঘাতের অবসান হয়। তবে হামলায় কার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে ভারত ও পাকিস্তানের দাবিতে বড় পার্থক্য রয়েছে।

আরও পড়ুন: এবার আফ্রিকার তিউনিসিয়ায় বিক্ষোভের ঘটনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পকলায় ‘বেণুকা’ শেষ হলো রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:১৮ এম


শিল্পকলায় ‘বেণুকা’ শেষ হলো রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শেষ হলো ‘বেণুকা’।

নতুন প্রজন্মের কাছে নজরুলের সংগীতের অনন্য রাগাশ্রয়ী সৌন্দর্য ও সৃষ্টিশীল বৈভবকে তুলে ধরার প্রত্যয়ে এই আয়োজন সম্পন্ন হলো। বাংলা গানের পরিসরে ধ্রুপদী সংগীতের রাগ-রাগিণী, তাল ও সুরের শাস্ত্রীয় সৌন্দর্যকে কাজী নজরুল ইসলাম এক স্বতন্ত্র নান্দনিক ভাষায় রূপ দিয়েছেন, যা রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় ফুটে উঠেছে আমাদের জাতীয় কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “আমরা সংস্কৃতিকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে নানা বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশ, জাতি ও জনগণের পরিচয়কে সারা পৃথিবীর বুকে তুলে ধরতে চাই।”

স্বাগত বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, “নজরুলের মতো সুরস্রষ্টা সংগীতকার দ্বিতীয়টি নেই। বিশ্বের অনেক বড় বড় সংগীতজ্ঞদের আমরা জানি, কিন্তু নিজে গান লিখে সুর করা, যার ব্যাপক প্রভাব রয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের আন্দোলন এবং সংস্কৃতিতে তারই অভিঘাত আমরা ৩শ বছর পরেও টের পাচ্ছি। সুতরাং নজরুল আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন কবি। তিনি আমাদের সমস্ত সংগ্রামে, সমস্ত দুঃসময়ের সাথী। গানের এমন কোনো পর্যায় নেই যে, তিনি রচনা করেননি।”

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে আকস্মিক স্কুল পরিদর্শনে আমান উল্লাহ আমান, শিক্ষার্থীদের শোনালেন প্রধানমন্ত্রীর বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৪ এম


কেরানীগঞ্জে আকস্মিক স্কুল পরিদর্শনে আমান উল্লাহ আমান, শিক্ষার্থীদের শোনালেন প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এমপি কেরানীগঞ্জের হজরতপুর উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা ও দিকনির্দেশনা পৌঁছে দেন যে, নিয়মানুবর্তিতা রক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ।

আজ রোববার বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শ্রেণি কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।

বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কম উপস্থিতি ও শৃঙ্খলার ঘাটতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আমান উল্লাহ আমান। দীর্ঘদিনের অবহেলা ও জবাবদিহিতা ঘাটতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে যে জবাবদিহিতার অভাব ছিল, তা আর চলতে দেওয়া হবে না।’

অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবিলম্বে নবম শ্রেণির সংশ্লিষ্ট ক্লাস টিচার পরিবর্তনের নির্দেশ দেন। অনুপস্থিত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে তার নির্দেশনা হলো, প্রতিদিন পাঠদান শেষে অভিভাবকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার পাশাপাশি শিক্ষকদের প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশনা দেওয়ার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমান উল্লাহ আমান বলেন, ‘তোমাদের জীবনে অনেক বড় হতে হবে, বড় কর্মকর্তা বা ব্যবসায়ী হয়ে দেশে ও দেশের বাহিরে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে হবে।’

এ সময় তিনি শিক্ষার্থীদের সময়মতো স্কুলে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, অভিভাবক ও শিক্ষকদের সম্মান করা এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ পাঠ করান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নেওয়া দেশগুলোর বিরুদ্ধে কতটা পাল্টা আঘাত হানতে পারবে ইরান?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৬ এম


মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নেওয়া দেশগুলোর বিরুদ্ধে কতটা পাল্টা আঘাত হানতে পারবে ইরান?

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান ‘অর্থনৈতিক যুদ্ধে’ যদি কোনো দেশ যোগ দেয়, তখন তেহরান তাদের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি প্রদান করেছে। মাসের পর মাস ধরে চলা এই সংঘাত অবসানের কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে স্থবির হয়ে আছে। এ অবস্থায়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও আশঙ্কাজনক হারে কমে গেছে।

শনিবার, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব মোহসেন রেজাই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে এই সতর্কবার্তা প্রদান করেন। তিনি উল্লেখ করেন, যেকোনো দেশ যদি আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কাজে অংশ নেয়, তাদেরকে শত্রু হিসেবে গণ্য করা হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, প্রতিবেশী দেশগুলো যদি ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধে শামিল হয়, তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও’ বাইরে যেতে দেওয়া হবে না। এমনকি হরমুজ প্রণালির বিকল্প পথগুলোকেও নিরাপদ রাখা হবে না।

বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, এই বিকল্প পথ বলতে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মানদেব প্রণালিকে বোঝানো হয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালি অবরোধ হওয়ার পর সৌদি আরব এই পথটিকে তেল রপ্তানির জন্য ব্যবহার করে আসছে।

এদিকে, এই হুমকির দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের ‘সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক পদক্ষেপ’ গ্রহণ করার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও এই হুঁশিয়ারির পুনরাবৃত্তি করে বলেন, আপনাদের আমাদের সঙ্গে থাকতে হবে, নতুবা বিপক্ষে থাকতে হবে। তিনি চীনের সহযোগিতাও এই বিষয়ে চেয়েছেন, যারা ইরানের ৮০ শতাংশ তেলের ক্রেতা।

অন্যদিকে, রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক টেলিভিশন ভাষণে বলেন যে, যুক্তরাষ্ট্র ভেবেছিল এই আগ্রাসনের মাধ্যমে তারা ইরানের পতন ঘটিয়ে দেশটিকে ভেনেজুয়েলার মতো পরিণত করবে। তবে উল্টো, ইরান নিজের ঐক্য ও প্রতিরোধ দ্বারা গোটা বিশ্বকে বিস্মিত করে দিয়েছে।

ক্লিনগেনডেল ইনস্টিটিউটের গবেষক হামিদরেজা আজিজির মতে, ইরান হয়তো আগেভাগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তারা বোঝাতে চাইছে যে, হামলার প্রাথমিক লক্ষণও ইরানের দিক থেকে ভয়ানক প্রতিশোধের কারণ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুচরা সার বিক্রি ভূরুঙ্গামারীতে ফরহাদ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ভূরুঙ্গামারী প্রতিনিধি

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪১ এম


খুচরা সার বিক্রি ভূরুঙ্গামারীতে ফরহাদ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা

 

 

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খুচরা দোকানে সার বিক্রির অভিযোগে বিএডিসির সার ও বীজ ডিলার প্রতিষ্ঠান মেসার্স ফরহাদ এন্ড ব্রাদার্সকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার পাগলার হাট বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানকালে সার বিক্রির নিয়ম-নীতি ও ডিলারদের জন্য নির্ধারিত বিধিবিধান পর্যালোচনার পাশাপাশি বাজারের সার বিক্রি ও বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় নির্ধারিত নিয়মের বাইরে খুচরা দোকানে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স ফরহাদ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
 
একই সঙ্গে সার বিক্রি ও বিতরণের ক্ষেত্রে সরকারি নির্দেশনা এবং প্রচলিত বিধিবিধান যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের কাছে সরকারি বরাদ্দের সার যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং সার বিক্রিতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে নির্ধারিত ডিলার ছাড়া অন্যত্র বা অননুমোদিত উপায়ে সার বিক্রি করা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা হবে।
 
অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মো. আব্দুল আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ ও প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%