প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান ‘অর্থনৈতিক যুদ্ধে’ যদি কোনো দেশ যোগ দেয়, তখন তেহরান তাদের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি প্রদান করেছে। মাসের পর মাস ধরে চলা এই সংঘাত অবসানের কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে স্থবির হয়ে আছে। এ অবস্থায়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও আশঙ্কাজনক হারে কমে গেছে।
শনিবার, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব মোহসেন রেজাই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে এই সতর্কবার্তা প্রদান করেন। তিনি উল্লেখ করেন, যেকোনো দেশ যদি আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কাজে অংশ নেয়, তাদেরকে শত্রু হিসেবে গণ্য করা হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, প্রতিবেশী দেশগুলো যদি ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধে শামিল হয়, তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও’ বাইরে যেতে দেওয়া হবে না। এমনকি হরমুজ প্রণালির বিকল্প পথগুলোকেও নিরাপদ রাখা হবে না।
বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, এই বিকল্প পথ বলতে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মানদেব প্রণালিকে বোঝানো হয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালি অবরোধ হওয়ার পর সৌদি আরব এই পথটিকে তেল রপ্তানির জন্য ব্যবহার করে আসছে।
এদিকে, এই হুমকির দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের ‘সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক পদক্ষেপ’ গ্রহণ করার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও এই হুঁশিয়ারির পুনরাবৃত্তি করে বলেন, আপনাদের আমাদের সঙ্গে থাকতে হবে, নতুবা বিপক্ষে থাকতে হবে। তিনি চীনের সহযোগিতাও এই বিষয়ে চেয়েছেন, যারা ইরানের ৮০ শতাংশ তেলের ক্রেতা।
অন্যদিকে, রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক টেলিভিশন ভাষণে বলেন যে, যুক্তরাষ্ট্র ভেবেছিল এই আগ্রাসনের মাধ্যমে তারা ইরানের পতন ঘটিয়ে দেশটিকে ভেনেজুয়েলার মতো পরিণত করবে। তবে উল্টো, ইরান নিজের ঐক্য ও প্রতিরোধ দ্বারা গোটা বিশ্বকে বিস্মিত করে দিয়েছে।
ক্লিনগেনডেল ইনস্টিটিউটের গবেষক হামিদরেজা আজিজির মতে, ইরান হয়তো আগেভাগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তারা বোঝাতে চাইছে যে, হামলার প্রাথমিক লক্ষণও ইরানের দিক থেকে ভয়ানক প্রতিশোধের কারণ হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন