ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নেওয়া দেশগুলোর বিরুদ্ধে কতটা পাল্টা আঘাত হানতে পারবে ইরান?


মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নেওয়া দেশগুলোর বিরুদ্ধে কতটা পাল্টা আঘাত হানতে পারবে ইরান?

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান ‘অর্থনৈতিক যুদ্ধে’ যদি কোনো দেশ যোগ দেয়, তখন তেহরান তাদের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি প্রদান করেছে। মাসের পর মাস ধরে চলা এই সংঘাত অবসানের কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে স্থবির হয়ে আছে। এ অবস্থায়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও আশঙ্কাজনক হারে কমে গেছে।

শনিবার, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব মোহসেন রেজাই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে এই সতর্কবার্তা প্রদান করেন। তিনি উল্লেখ করেন, যেকোনো দেশ যদি আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কাজে অংশ নেয়, তাদেরকে শত্রু হিসেবে গণ্য করা হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, প্রতিবেশী দেশগুলো যদি ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধে শামিল হয়, তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও’ বাইরে যেতে দেওয়া হবে না। এমনকি হরমুজ প্রণালির বিকল্প পথগুলোকেও নিরাপদ রাখা হবে না।

বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, এই বিকল্প পথ বলতে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মানদেব প্রণালিকে বোঝানো হয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালি অবরোধ হওয়ার পর সৌদি আরব এই পথটিকে তেল রপ্তানির জন্য ব্যবহার করে আসছে।

আরও পড়ুন: ইরানে হামলার প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

এদিকে, এই হুমকির দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের ‘সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক পদক্ষেপ’ গ্রহণ করার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও এই হুঁশিয়ারির পুনরাবৃত্তি করে বলেন, আপনাদের আমাদের সঙ্গে থাকতে হবে, নতুবা বিপক্ষে থাকতে হবে। তিনি চীনের সহযোগিতাও এই বিষয়ে চেয়েছেন, যারা ইরানের ৮০ শতাংশ তেলের ক্রেতা।

অন্যদিকে, রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক টেলিভিশন ভাষণে বলেন যে, যুক্তরাষ্ট্র ভেবেছিল এই আগ্রাসনের মাধ্যমে তারা ইরানের পতন ঘটিয়ে দেশটিকে ভেনেজুয়েলার মতো পরিণত করবে। তবে উল্টো, ইরান নিজের ঐক্য ও প্রতিরোধ দ্বারা গোটা বিশ্বকে বিস্মিত করে দিয়েছে।

ক্লিনগেনডেল ইনস্টিটিউটের গবেষক হামিদরেজা আজিজির মতে, ইরান হয়তো আগেভাগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তারা বোঝাতে চাইছে যে, হামলার প্রাথমিক লক্ষণও ইরানের দিক থেকে ভয়ানক প্রতিশোধের কারণ হতে পারে।

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুচরা সার বিক্রি ভূরুঙ্গামারীতে ফরহাদ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ভূরুঙ্গামারী প্রতিনিধি

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪১ এম


খুচরা সার বিক্রি ভূরুঙ্গামারীতে ফরহাদ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা

 

 

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খুচরা দোকানে সার বিক্রির অভিযোগে বিএডিসির সার ও বীজ ডিলার প্রতিষ্ঠান মেসার্স ফরহাদ এন্ড ব্রাদার্সকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার পাগলার হাট বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানকালে সার বিক্রির নিয়ম-নীতি ও ডিলারদের জন্য নির্ধারিত বিধিবিধান পর্যালোচনার পাশাপাশি বাজারের সার বিক্রি ও বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় নির্ধারিত নিয়মের বাইরে খুচরা দোকানে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স ফরহাদ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
 
একই সঙ্গে সার বিক্রি ও বিতরণের ক্ষেত্রে সরকারি নির্দেশনা এবং প্রচলিত বিধিবিধান যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের কাছে সরকারি বরাদ্দের সার যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং সার বিক্রিতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে নির্ধারিত ডিলার ছাড়া অন্যত্র বা অননুমোদিত উপায়ে সার বিক্রি করা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা হবে।
 
অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মো. আব্দুল আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ ও প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী পালনে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৭ এম


নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী পালনে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনে বাধা দেওয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফান্দাউক দরবার শরীফের পীরগণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ।

রোববার (২৩ আগস্ট) ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে অনুষ্ঠিত বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের বার্ষিক কেন্দ্রীয় সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

সম্মেলনে ফান্দাউক দরবার শরীফের পীর সৈয়দ আবু বকর বলেন, “নাসিরনগরে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন্নবী পালন হবে। যারা এতে বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের প্রতিহত করতে হবে।”

তিনি আরও বলেন, কোনো এলাকায় জশনে জুলুস করতে বাধা দেওয়া হলে সুন্নিদের এলাকাতেও অন্য পক্ষের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। তবে ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী বক্তব্য দেন। তিনি বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের সদস্যদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন, সংগঠনের আদর্শে অবিচল থাকা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মুফতি তাহেরী তাঁর বক্তব্যে বিভিন্ন মত ও আকিদার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে ‘বাতিল ফেরকা’ হিসেবে অভিহিত মতাদর্শের বিরুদ্ধে সজাগ থাকার কথা বলেন। একই সঙ্গে তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবীর পক্ষে কোরআন ও হাদিসের বিভিন্ন দলিল উপস্থাপন করে এর ধর্মীয় ভিত্তি ব্যাখ্যা করেন।

বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে জশনে জুলুস আয়োজনকে কেন্দ্র করে কোনো ধরনের বিরোধ বা আইনশৃঙ্খলার অবনতি কাম্য নয়। ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ফান্দাউক দরবার শরীফের পীর-মাশায়েখ, বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-উলামা ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবীর ( উপলক্ষে জসনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা ব্যাংকের সাবেক ৮ কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫০ এম


পদ্মা ব্যাংকের সাবেক ৮ কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

দুর্নীতি দমন কমিশন (দুদক) পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ৮ কর্মকর্তাসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলার ব্যবস্থা নিয়েছে।

অভিযোগ করা হয়েছে, জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে এক ব্যক্তির নামে ১ কোটি ৯৫ লাখ টাকা ঋণ মঞ্জুর এবং আত্মসাতের অভিযোগ। এই মামলা আজ দুদকের প্রধান কার্যালয় থেকে দায়ের করা হয়েছে।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, মামলাটির আসামিদের মধ্যে রয়েছেন পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল মোতালেব পাটওয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) জর্জ কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন (এফভিপি) এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামছুল হাসান ভূঞা, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো. কাওসার হোসেন। এই মামলায় এম এইচ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. মমিনুর রহমান ও মো. অজিত উল্লাহকেও আসামি করা হয়েছে।

দুদক জানায়, অভিযোগকারীর নামে ১ কোটি ৯৫ লাখ টাকা ঋণ মঞ্জুরের অভিযোগটি অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগের অনুসন্ধান করতে তদন্তকারী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পরিচালককে (ব্যাংক) তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অনুসন্ধান টিমের দাখিল করা প্রতিবেদন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন অভিযোগের বিষয়ে সন্তুষ্ট হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। দুদকের মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারার উল্লেখ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৭ এম


ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি

বিশ্ব 

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে একটি গ্যাসক্ষেত্রে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ।

রোববার রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, গ্যাসক্ষেত্রটির উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ প্রায় ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট। ৭২ থেকে ৭৩ শতাংশ রিকভারি রেটের ভিত্তিতে এ পরিমাণ হিসাব করা হয়েছে। রিকভারি রেট বলতে কোনো গ্যাস বা তেলক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য অংশ বোঝায়।

যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানের জ্বালানি খাত যখন চাপে রয়েছে, তখন এই আবিষ্কার দেশটির বিশাল গ্যাস মজুদ আরো বাড়িয়েছে। তবে নতুন গ্যাসক্ষেত্রটির বাণিজ্যিক মূল্য নির্ভর করবে এর উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ ও প্রযুক্তি নিশ্চিতের ওপর।

গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ ফোরামের তথ্য অনুযায়ী, ইরানের প্রমাণিত গ্যাসের মজুদ প্রায় ৩৪ ট্রিলিয়ন ঘনমিটার। এই দিক দিয়ে রাশিয়ার পর ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রমাণিত গ্যাস মজুদের অধিকারী দেশ।

তবে বিপুল মজুদ থাকা সত্ত্বেও ইরানের জ্বালানি খাত নানা সংকটে রয়েছে। দেশটিতে নিয়মিত গ্যাসের ঘাটতি, বিদ্যুৎ বিভ্রাট এবং শিল্প উৎপাদনে বিঘ্ন ঘটছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করার পর পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠে। তেহরান জুলাইয়ে জানিয়েছিল যে, জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে দেশটির দৈনিক গ্যাস উৎপাদন প্রায় ২৩ কোটি ঘনমিটার কমে গেছে।

সূত্র: মিডল ইস্ট আই, ইন্ডিয়া টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%