ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

আদা-রসুনের ঝাঁজ বেড়েছে, অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই


আদা-রসুনের ঝাঁজ বেড়েছে, অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই

রংপুরে এক সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশি নতুন আদার কেজি দাম বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা, আর দেশি রসুনের দাম বেড়েছে ৪০ টাকা। এর পাশাপাশি গাজর, কাঁকরোল, শিম, করলা ও কচুরলতির মতো কিছু সবজির দামও বৃদ্ধি পেয়েছে। তবে, টমেটো, বাঁধাকপি, ঢ্যাঁড়স ও ধনেপাতার দাম কমেছে। অন্যদিকে, মাছ, গরু-খাসির মাংস, ডিম, চাল ও অধিকাংশ নিত্যপণ্যের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) নগরীর বিভিন্ন বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতাদের মতে, আদা ও রসুনের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে।

বাজারে দেশি নতুন আদার দাম প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা, আমদানি করা আদার দাম ২২০ থেকে ২৩০ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৪০ টাকা এবং ভারতীয় রসুন ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশি নতুন আদার দাম ছিল ১২০ থেকে ১৪০ টাকা, আমদানি করা আদার দাম ১৯০ থেকে ২০০ টাকা, দেশি রসুন ৮০ থেকে ১০০ টাকা এবং ভারতীয় রসুন ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যান চালক আজিজুল হক নিহত

কাঁচাবাজার ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, গত সপ্তাহের তুলনায় সবজির বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে, আবার কয়েকটির দাম কমেছে। টমেটো ১৬০ থেকে ১৭০ টাকা, গাজর ১৫০ থেকে ১৬০, কাঁকরোল ৭০ থেকে ৮০, ঝিঙে ৫০ থেকে ৬০, ফুলকপি ৬০ থেকে ৭০ এবং মূলা ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আসা বাঁধাকপির পিসের দাম কমে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, চালকুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, কাঁচকলার হালি ২৫ থেকে ৩০, দুধকুষি ৩০ থেকে ৪০, সজনে ডাঁটা ১৮০ থেকে ২০০, শসা ৪০ থেকে ৫০ এবং লেবুর হালি ২০ থেকে ২৫ টাকা। চিকন বেগুন ৪০ থেকে ৭০, গোল বেগুন ৮০ থেকে ১০০, পটল ৪০ থেকে ৫০, পেঁপে ২০ থেকে ২৫ এবং ঢ্যাঁড়স ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শিমের দাম বেড়ে ১২০ থেকে ১৪০ টাকা, করলা ৫০ থেকে ৬০ এবং কচুরলতি ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। বরবটি ৫০ থেকে ৬০, লাউ প্রতি পিস ২৫ থেকে ৩০ এবং কচুরমুখী ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধনেপাতার দাম উল্লেখযোগ্যভাবে কমে ৭০ থেকে ৮০ টাকায় নেমেছে। বিভিন্ন ধরনের শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়।

মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০, শুকনা মরিচ ৪৫০ থেকে ৫০০, কার্ডিনাল আলু ২০ থেকে ২৫, দেশি সাদা ও বগুড়ার লাল পাকড়ি আলু ২৫ থেকে ৩০, শিল আলু ৫০ থেকে ৫৫ এবং ঝাউ আলু ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ৯০ থেকে ১০০ এবং পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: মুকসুদপুরে পিকআপচাপায় বাবা-মেয়ের প্রাণ গেল

ধাপ বাজারের সবজি বিক্রেতা আকমাল হোসেন জানান, দুই-একটি সবজির দাম বাড়া-কমা করলেও অধিকাংশের দাম অপরিবর্তিত রয়েছে। আদা ও রসুনের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে পুরোনো আদা-রসুনের সরবরাহ কমে গেছে। নতুন করে কৃষকেরা চাষ শুরু করেছেন।

মাছ ও মাংসের বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগির দাম ১৭০ থেকে ১৮০ টাকা, পাকিস্তানি সোনালি ৩০০ থেকে ৩১০, পাকিস্তানি হাইব্রিড ২৯০ থেকে ৩০০, পাকিস্তানি লেয়ার ৩৪০ থেকে ৩৫০ এবং দেশি মুরগির দাম ৫৪০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭২০ থেকে ৭৫০ এবং খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজি। ডিমের হালি ৪৬ থেকে ৪৮ টাকা।

মাছের মধ্যে রুই ২৫০ থেকে ৪৫০, টেংরা ৪০০ থেকে ৬০০, কই ২০০ থেকে ৫০০, মৃগেল ২৫০ থেকে ৩০০, কার্পু ২০০ থেকে ৩০০, পাঙাশ ১৫০ থেকে ২০০, তেলাপিয়া ১৫০ থেকে ২২০, কাতলা ৩০০ থেকে ৫০০, বাটা ১৫০ থেকে ২৫০, শিং ৩০০ থেকে ৫০০ এবং সিলভার কার্প ১২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকার ও প্রজাতিভেদে গছিমাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।

নিত্যপণ্যের মধ্যে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৫ থেকে ২১০ টাকা এবং খোলা সয়াবিন তেল ২০০ থেকে ২২০ টাকা। চিকন মসুর ডাল ১৬০ থেকে ১৮০, মাঝারি মসুর ডাল ১১০, চিকন মুগডাল ১৬০ থেকে ১৭০, বুটের ডাল ১১০ থেকে ১২০, খোলা চিনি ১১০ থেকে ১১৫ এবং ছোলাবুট ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্যাকেট আটা ৬০ থেকে ৬৫, খোলা আটা ৫০ থেকে ৫৫ টাকা এবং প্যাকেট ময়দা ৭৫ থেকে বেড়ে ৮৫ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

চালের বাজার ব্যবসায়ী জোসেফ উদ্দিন জানান, প্রায় সব ধরনের চালের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। স্বর্ণা মোটা চাল ৪৮ থেকে ৫০, স্বর্ণা চিকন ৫২ থেকে ৫৫, বিআর-২৮ চাল ৬০ থেকে ৬৫, বিআর-২৯ চাল ৫৫ থেকে ৬০, জিরাশাইল ৫৫ থেকে ৬০, মিনিকেট ৮০ থেকে ৮৫ এবং নাজিরশাইল ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খোলা আতপ চাল ২০০ থেকে ২১০ টাকা এবং প্যাকেট চাল ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানিয়েছেন, বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘মহাসাগর’ নাম পরিবর্তন করতে চেয়েছিলেন, গুগল ‘না’ করল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৬ এম


মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘মহাসাগর’ নাম পরিবর্তন করতে চেয়েছিলেন, গুগল ‘না’ করল

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নাম পরিবর্তনের বিষয়টি সামনে এনেছেন। এবার তার দৃষ্টি আটলান্টিক মহাসাগরের দিকে। তবে তিনি শেষ পর্যন্ত এই পরিকল্পনা থেকে সরে এসেছেন। তার মতে, এর পেছনে রয়েছে গুগলের আপত্তি।

বুধবার সাউথ ক্যারোলিনার ক্লেমসনে অনুষ্ঠিত এক সমাবেশে ট্রাম্প বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি পূর্বে পরিবর্তিত নামগুলোর একটি তালিকা উপস্থাপন করেন। এরপর তিনি বলেন, ‘আমাদের একটি হ্রদ আছে। একটি উপসাগরও আছে। এবার আমাদের প্রয়োজন একটি নদী এবং একটি মহাসাগর।’

সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আমাদের উপসাগর আছে। একটি সুন্দর হ্রদও আছে। কেউ একজন আমাকে বলল, নদী প্রয়োজন। হ্যাঁ, আমাদের নদী প্রয়োজন। আমাদের মহাসাগর প্রয়োজন।’

নদীর নাম নিয়ে ট্রাম্পের তেমন আগ্রহ দেখা যায়নি। তিনি উল্লেখ করেন, নিউইয়র্কের হাডসন নদী বা মিসিসিপি নদীর নাম পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই। মহাসাগর নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমার দুটি মহাসাগর পছন্দ। আটলান্টিক এবং প্রশান্ত। এই দুটি ছাড়া অন্য কোনো মহাসাগরে আমি ট্রাম্প বা আমেরিকা নাম বসাব না।’

এরপর তিনি গুগলের প্রসঙ্গ তুলে ধরেন। ট্রাম্প বলেন, ‘আমরা আটলান্টিক নিয়ে সত্যিই ভেবেছিলাম। আমি গুগল ম্যাপসকে ফোন করি। হ্রদের (আমেরিকা) বিষয়ে তারা খুব ভালো সহযোগিতা করেছে। আমি এক মেধাবী ব্যক্তির সঙ্গে কথা বলি, সুন্দর (পিচাই)। তিনি পুরো গুগল পরিচালনা করেন। তিনি খুবই মেধাবী মানুষ।’

ট্রাম্পের দাবি, তিনি গুগলকে জিজ্ঞেস করেছিলেন তারা এটি সামলাতে পারবে কি না। তিনি মজা করে বলেন, উপসাগরের নাম পরিবর্তনের ধাক্কা গুগল ম্যাপস এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাই তারা তার প্রস্তাবে রাজি হয়নি।

ট্রাম্প বলেন, ‘না, না, না, এবার আমি এটা করব না, (পিচাই) বলল। সে বলল, মহাসাগর আলাদা বিষয়, স্যার। এগুলো অনেক দেশ জুড়ে আছে। দয়া করে আমাদের এটা করতে বলবেন না। তাই আমি সম্ভবত থেমে যাব।’

শেষে তিনি সমর্থকদের মতামত জানতে চান। তারপর বলেন, ‘আমার মনে হয় আটলান্টিক মহাসাগর আটলান্টিকই থাক।’

তবে এই কথোপকথন সত্যিই ঘটেছিল কি না, তা পরিষ্কার নয়। পুরো কাহিনী ট্রাম্পের মুখের কথা। গুগল বা সুন্দর পিচাইয়ের কোনো মন্তব্য এই খবরে নেই।

১০ অক্টোবর টেনেসির ক্লার্কসভিলের সমাবেশেও ট্রাম্প একই কথা বলেছিলেন। তখন তিনি আটলান্টিক বা প্রশান্ত, যেকোনো একটি নাম পরিবর্তনের কথা উল্লেখ করেন। সম্ভাব্য নাম হিসেবে তিনি ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকাসের মহাসাগর’ বলেন।

সেদিন তিনি বলেন, ‘না, আমাদের করতেই হবে। আমি যাওয়ার আগে আমাদের একটি মহাসাগর থাকা উচিত। আর একটি দারুণ নদীও প্রয়োজন।’ হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথাও তিনি বারবার উল্লেখ করেছেন।

আগের নাম বদল

গত বছর ট্রাম্প ঘোষণা দেন, মেক্সিকো উপসাগর এখন থেকে ‘গালফ অব আমেরিকা’ নামে পরিচিত হবে। এ বছর আগস্টে তিনি অন্টারিও হ্রদের নাম ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন। তখন আমেরিকা ও কানাডার মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছিল।

গুগল ম্যাপস ও অ্যাপল ম্যাপস দুটি পরিবর্তনই মেনে নিয়েছে। কিন্তু ম্যাপকোয়েস্ট এবং কানাডার সব ফেডারেল ও প্রাদেশিক মানচিত্র আসল নামই রেখেছে।

সম্প্রতি ট্রাম্প নিউ মেক্সিকো রাজ্যের নাম ‘নিউ আমেরিকা’ রাখার পরামর্শও দিয়েছেন। তার যুক্তি, নতুন নামে রাজ্যটির ‘মর্যাদা ও মূল্য অনেক বাড়বে’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৬ এম


সৌদি-আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের তথ্য ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের শীর্ষ নেতাদের সঙ্গে গোপন আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ভ্যানিটি ফেয়ার-এর একটি প্রতিবেদনে এ ধরনের দাবি করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্পের প্রথম মেয়াদে ডাচ গোয়েন্দারা কুশনারের আইফোনের কার্যক্রম পর্যবেক্ষণ করে এসব লেনদেনের তথ্য সংগ্রহ করেছেন।

অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্পের মাধ্যমে এসব দেশের স্বার্থ হাসিলের বিনিময়ে এই লেনদেনগুলো সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত সংশ্লিষ্ট একটি ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছিল, যেখানে কুশনার স্বাক্ষরকারী হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের নেতাদের উদ্যোগে কুশনারের সঙ্গে সংশ্লিষ্ট দুটি হিসাবে অন্তত ২০০ কোটি ডলার জমা দেওয়ার অভিযোগও রয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কথিত লেনদেনের বিষয়ে কুশনারকে পরামর্শ দিয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

কুশনার অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন যে, প্রতিবেদনে ব্যাংক স্টেটমেন্ট, অর্থ স্থানান্তরের নথি কিংবা লেনদেনের তারিখের মতো কোনো যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার আইনজীবী চ্যাড মিজেলও অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছেন। মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘সব ধরনের বিকল্পই বিবেচনায় রয়েছে।’

সূত্র: এনডিটিভি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মাস পর অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ এম


এক মাস পর অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটটি গত ২০ অক্টোবর দাখিল করা হয়।

শুক্রবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ার কারণে অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এই মামলায় সাইফুল ইসলাম তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান এবং সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে। চারজন মিলে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল; তবে তাদের মধ্যে সিয়াম ছাড়া বাকি তিনজন সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে।

পুলিশের তদন্ত অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে তুহিন অপ্রতিমকে নিয়ে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনে যায়। সেখানে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। এ নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করেন। তদন্তের তথ্য অনুযায়ী, এতে অপ্রতিমের মৃত্যু ঘটে।

তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অপ্রতিমের মৃতদেহ উদ্ধারের পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলকে আটক করা হয়। তুহিনের বাসায় অভিযান চালিয়ে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তুহিন, ফাহাদ ও কামরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সিয়াম নামে আরও একজনকে আটক করা হয়। তার সম্পৃক্ততার বিষয়ে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাইয়ের কথা তদন্তের বিবরণে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগরীতে ডিএমপির অভিযানে ৪৭৭ জন গ্রেফতার, ৩৪ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ এম


ঢাকা মহানগরীতে ডিএমপির অভিযানে ৪৭৭ জন গ্রেফতার, ৩৪ মামলা দায়ের

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিযান পরিচালনা করে ৪৭৭ জনকে গ্রেফতার করেছে। এই সময়কালে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের ফলে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকা, পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানান।

ডিএমপি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বাধিক ১৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগ থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেফতার করেছে।

অভিযানের সময় পুলিশ ৪৩৬ পিস ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করে। এই সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%