ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বিদেশি টাকা আত্মসাৎ এর অভিযোগে অভিযুক্ত কেরানীগঞ্জের ইব্রাহিম


বিদেশি টাকা আত্মসাৎ এর অভিযোগে অভিযুক্ত কেরানীগঞ্জের ইব্রাহিম

বিগত ২০১১ এই খ্রিস্টাব্দে, দক্ষিণের আবদুল ওহাব এর ছেলে মোঃ ইব্রাহিম, ঘোষকান্দা , বাক্কার চর এলাকার, কুয়েতি পরবাসী, আব্দুল্লাহ আল নাছের এর নিকট হইছে, ইব্রাহিমের সদরঘাট অগ্রণী ব্যাংকের শাখা, একাউন্টে, বর্তমানের তিন কোটি টাকা ব্যবসা পারতাছে আনলেও, এখনো পর্যন্ত তার সাথে কোন যোগাযোগ করা হয়নি, এমনকি তার টাকা ফেরত দেননি এই ইব্রাহিম,
দীর্ঘ প্রতীক্ষার পর গত ২০২২ সালে, মোহাম্মদ নাজির খান নামে এক ব্যক্তি, উক্ত ইব্রাহিমের নামে একটি মামলা করলে, মামলার তদন্তভার পরে পিবিআই এর নিকট, পিবিআই বহুত চেষ্টা করে তাকে তাদের কার্যালয়ে নিতে পারেননি, আওয়ামী লীগের শক্তি বলে তখন তার বিরুদ্ধে কথা বলতে পারিনি ,
ইব্রাহিম প্রবাসী টাকা আনার কারণে, প্রবাসী বাংলাদেশীদের তোর মান ক্ষুন্ন হচ্ছে বলে প্রবাসীদের দাবি,
তাই অবিলম্বে ইব্রাহিমকে প্রবাসী টাকা ফেরত দানের দাবি জানাচ্ছেন প্রবাসী চাকরিরত বাংলাদেশীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার ঢাকা সফরে আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


মঙ্গলবার ঢাকা সফরে আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

মঙ্গলবার মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার বাংলাদেশ সফরে আসছেন। তিনি তিনদিনের সফরে দেশের মাটিতে আসবেন। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এবং সশস্ত্র বাহিনী বিভাগের সূত্র অনুযায়ী এই তথ্য উঠে এসেছে।

অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি নৌবাহিনীর প্রতিনিধিদল বাংলাদেশে সফর করবে। এই সফরের মাধ্যমে এ অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব ফুটে উঠবে। একইসঙ্গে, এটি ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষণও প্রকাশ করছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিনদিন পর মার্কিন নৌবাহিনীর এই শীর্ষ কর্মকর্তা সফরে আসছেন। ফলে সফরটির কৌশলগত গুরুত্ব বাড়ছে এবং দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগের ক্রমবর্ধমান গতি সুস্পষ্ট হচ্ছে।

অ্যাডমিরাল স্টিফেন কোহলার একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক ও কৌশলগত সামরিক নেতা। দীর্ঘ প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি যুদ্ধবিমান চালনা, বিমানবাহী রণতরি পরিচালনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে দায়িত্ব পালন করেছেন।

তিনি নৌবাহিনীর একটি পরিবারে বড় হয়েছেন এবং ১৯৮৬ সালে ইউনিভার্সিটি অব কলোরাডো, বোল্ডার থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। একই বিশ্ববিদ্যালয়ের নেভাল রিজার্ভ অফিসার ট্রেনিং কোর (এনআরওটিসি) কর্মসূচির মাধ্যমে তিনি কমিশন পান। পরবর্তীতে, তিনি নেভাল ওয়ার কলেজ থেকে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, তিনি জয়েন্ট স্টাফ কলেজ ও নেভি নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামে স্নাতক করেন।

১৯৮৯ সালের মার্চে নৌবাহিনীর বিমানচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর, তিনি এফ-১৪ টমক্যাট ও এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানে ৩ হাজার ৯০০ ঘণ্টার বেশি উড্ডয়ন করেছেন। এছাড়া, বিমানবাহী রণতরীতে ৬০০টির বেশি সফল অবতরণের অভিজ্ঞতাও আছে তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদের কারাদণ্ড

২৩ লাখ টাকার চেক ডিজঅনারের এক মামলায় করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২ আগস্ট) ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৩ মে আসামির অনুপস্থিতিতে আদালত এ মামলার রায় ঘোষণা করেন। আজ তাকে ওই মামলায় সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরো বলেন, ২০২০ সালের ১৬ জুলাই একই ঘটনায় বাদী আরেকটি মামলা সিএমএম আদালতে দায়ের করেছিলেন। সেই মামলার বিষয়ে আমরা অবগত থাকলেও চেক-সংক্রান্ত মামলার বিষয়ে জানতাম না। এ কারণে সাহেদের অনুপস্থিতিতে রায় ঘোষণা হয়েছে। আজ এ মামলায় তার জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাহেদের বিরুদ্ধে বর্তমানে মোট ৩৫টি মামলা রয়েছে বলে এই আইনজীবীর দাবি করেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৬ জুলাই বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন বাহার সাহেদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় ২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকার চেক ডিজঅনারের অভিযোগ আনা হয়। অভিযোগে আরো বলা হয়, বাদীর কাছ থেকে বিভিন্ন নির্মাণসামগ্রী ক্রয়ের জন্য আসামির সঙ্গে চুক্তি হয়। প্রথমে কিছু টাকা নগদ পরিশোধ করলেও পরে তিনি চেকের মাধ্যমে অর্থ পরিশোধ করতেন। নির্মাণসামগ্রীর মূল্য বাবদ আসামি ২০১৯ সালের ১০ ডিসেম্বর উত্তরা ব্যাংকের বংশাল থানার নবাবপুর শাখার একটি চেক দেন। ২০২০ সালের ৫ মে বাদী চেকটি নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ফেরত দেয়। একই বছরের ২ জুন বাদী আসামিকে চেকের সমপরিমাণ অর্থ পরিশোধের জন্য এক মাসের সময় দিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠান। তবে ওই সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় ওই বছরের ২৬ জুলাই মামলাটি করা হয়। এদিকে, গত ৩০ জুলাই প্রতারণার এক মামলায় বাদী সঙ্গে আপসের শর্তে পাঁচ হাজার টাকার মুচলেকায় ১০ দিনের জন্য জামিন পেয়েছিলেন আসামি সাহেদ। গত ২০ জুলাই রাজধানীর ইসিবি চত্বর থেকে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাহেদকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। উল্লেখ্য, অস্ত্র, প্রতারণা, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে সাহেদের বিরুদ্ধে ৩৫টিরও বেশি মামলা করা হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের এক মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। পরে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর প্রায় চার বছর কারাভোগ শেষে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির নানা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির নানা কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৫ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সব কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকসহ সকলকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। এর পর সকাল ৯টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন পর্যন্ত ‘বিজয় র‍্যালি’ অনুষ্ঠিত হবে।

সকাল ৯টা ৫৫ মিনিটে একাডেমিক ভবনের সামনে কেক কাটা হবে। সকালে ১০টায় টিএসসি ভবনের তৃতীয় তলায় শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সকাল ১০টা ৩০ মিনিটে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘জুলাই ২০২৪: গণআকাঙ্ক্ষা, সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে।

অন্যদিকে, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

দিনের কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা এবং যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের শিশু-কিশোরদের পৃথক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের আয়োজন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


কাতারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীর

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মন্তব্য করেছেন, কাতার ইরানের চেয়ে ইসরাইলের জন্য বেশি বিপজ্জনক প্রতিপক্ষ। তিনি একইসাথে ঘোষণা করেছেন যে, ইসরাইলের আসন্ন নির্বাচনে তার দল ক্ষমতায় এলে দেশটিকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করবে। এই বিষয়ে বেনেট শনিবার (১ আগস্ট) চ্যানেল ১২-এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন।

বেনেট তার মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘ইরান যে ইসরাইলকে ধ্বংস করতে চায়, তা সবাই জানে। কিন্তু কাতার ভেতর থেকে আমাদের বিরুদ্ধে কাজ করছে।’ তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় অংশগ্রহণকারী নুখবা বাহিনীকে অর্থায়ন করেছে কাতার। আরও অভিযোগ রয়েছে যে, আল জাজিরার মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে প্রচারণাও পরিচালনা করছে কাতার। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাব বিস্তার এবং ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছানোর অভিযোগও উঠেছে।

বেনেট এ সময় ‘কাতারগেট’ কেলেঙ্কারির কথাও উল্লেখ করেন। এই মামলায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক ও বর্তমান কয়েকজন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা কাতারের জন্য ইতিবাচক জনমত তৈরির জন্য অর্থ গ্রহণ করেছিল। যদিও অভিযোগের বিচারিক প্রক্রিয়া এখনও চলছে।

বেনেট আরও বলেন, ‘কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে বিষ ছড়াচ্ছে। এমন অবস্থায়, ইসরাইল এখনও কাতারকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেনি।’ তিনি দাবি করেন, বর্তমানে ইসরাইলের আইনে কাতারের হয়ে কাজ করা নিষিদ্ধ নয়। তার অভিযোগ, ইসরাইলের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, প্রভাবশালী ব্যক্তি এবং সম্ভবত কিছু কর্মকর্তাও কাতারের অর্থে পরিচালিত হচ্ছেন।

বেনেট বলেন, ‘যদি আমরা পরবর্তী সরকার গঠন করতে পারি, আমরা কাতারকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করব। এটি এখনও না হওয়া ক্ষমার অযোগ্য।’

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%