০১:৫০ পি.এম
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৫ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সব কর্মসূচি পালন করা হবে।
শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকসহ সকলকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। এর পর সকাল ৯টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন পর্যন্ত ‘বিজয় র্যালি’ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
সকাল ৯টা ৫৫ মিনিটে একাডেমিক ভবনের সামনে কেক কাটা হবে। সকালে ১০টায় টিএসসি ভবনের তৃতীয় তলায় শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সকাল ১০টা ৩০ মিনিটে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘জুলাই ২০২৪: গণআকাঙ্ক্ষা, সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে।
অন্যদিকে, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
দিনের কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা এবং যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের শিশু-কিশোরদের পৃথক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের আয়োজন করা হবে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন