ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় শুরু ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা


সাতক্ষীরায় শুরু ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

আজ জেলায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬।

আজ রোববার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোর-এর বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন প্রমুখ।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

মেলা উদ্বোধনের আগে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০০ টাকার প্রাইজবন্ডের ড্রয়ের ফল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


১০০ টাকার প্রাইজবন্ডের ড্রয়ের ফল প্রকাশ

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্র-তে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জয়ী সিরিজের নম্বর হলো ০৭৮৬৩৪৫।

এছাড়া, ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৯১১৮২৯ নম্বরটি।

দুটি তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা করে বিজয়ী নম্বর হলো ০৪৮৬১৮১ ও ০৭০০৭২৫।

আর ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর হলো ০১০১৫৭১ ও ০৬৭৭৫৪৮।

প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৮৫টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।

এটি একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়।

এগুলি হলো-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক, ঘখ, ঘগ, ঘঘ, ঘঙ, ঘচ এবং ঘছ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।

এছাড়া, পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো-০০৫০৪১৮, ০৩১১২০৩, ০৫৫৯৯৫৮, ০৭৬০৩৫৯, ০৯০০৭৮৮, ০১১৫১৮১, ০৩৯৩১৮৭, ০৫৮৮১৫৬, ০৭৭৫১৫২, ০৯১২২০৯, ০১৩৯৩৮০, ০৪৫৪৮৯৪, ০৬০৫৯২৬, ০৮০৮৬৫১, ০৯২৪৬৫৬, ০১৪৬১২৭, ০৪৮৩৬৪৬, ০৬৫৪৪১৫, ০৮২৫৩৪৫, ০৯৪৬৫৬৩, ০১৫২৪৮০, ০৫০৫৯৭৬, ০৬৬৯০২১, ০৮৪২৯০৪, ০৯৫২৮২৭, ০১৮৫৬৪৮, ০৫৩৪৮১১, ০৭০৬১৭৮, ০৮৭০৪১৭, ০৯৬৭৪২০, ০২৯৩৫২৫, ০৫৪২৯৬২, ০৭৪০১৯৪, ০৮৭৮৪৪২, ০৯৭০৭৪৯, ০৩০৭৯০৯ ০৫৪৪৭০৭ ০৭৫৮৮৬৯ ০৮৯১২০৯ এবং ০৯৭৯০৪১৫।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের ভাবনা উদ্বোধনী জুটি নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের ভাবনা উদ্বোধনী জুটি নিয়ে

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর পূর্বে উদ্বোধনী জুটির দীর্ঘদিনের সমস্যা বাংলাদেশকে নতুনভাবে চিন্তায় ফেলেছে।

অস্ট্রেলিয়ার সাথে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে সাফল্য অর্জন করতে হলে বাংলাদেশের উদ্বোধনী জুটির পারফরমেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দলের সবচেয়ে দুর্বল জায়গা এই উদ্বোধনী জুটি। গত চার বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচেই বাংলাদেশের ওপেনাররা সেঞ্চুরি করতে সক্ষম হননি।

বাংলাদেশ দলে ওপেনার হিসেবে আছেন সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। এই তিনজন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেননি।

টেস্ট ফরম্যাটে মাত্র একটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তানজিদের। তিনি দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য। সাদমানকে দলে রাখা হয়েছে যদিও তাঁর পারফরমেন্সের ধারাবাহিকতা ছিল না।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী জুটিতে ধারাবাহিকভাবে পারফরমেন্সে অক্ষমতা বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টেস্টে বাংলাদেশের ওপেনার হিসেবে সর্বশেষ সেঞ্চুরি করেছেন জাকির হাসান, যা প্রায় চার বছর আগে ভারতের বিরুদ্ধে।

এরপর জাকির হাসান নিজের শেষ ১৩টি টেস্ট ইনিংসে একটি হাফ-সেঞ্চুরি পাননি। ফলে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

টেস্ট ক্রিকেট থেকে তামিম ইকবাল অবসর নেওয়ার পর সাতজন ভিন্ন ওপেনারকে পরীক্ষা করে দেখেছে বাংলাদেশ।

এই সময়ে ২১টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচে ওপেনাররা কোনো সেঞ্চুরি করতে পারেননি। তারা মাত্র ১০টি হাফ-সেঞ্চুরি করতে পেরেছেন, যা টেস্ট চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণকারী দলের মধ্যে সর্বনিম্ন।

২০২৩ সালের শুরু থেকে ইনিংসে বাংলাদেশের ওপেনিং জুটির গড় সংগ্রহ ২০.১৭ রান। এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলের মধ্যে সর্বনিম্ন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছে মাহমুদুল হাসান। কিন্তু সাম্প্রতিক বাজে ফর্মের কারণে অস্ট্রেলিয়া সফরের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। টেস্টে সর্বশেষ ছয় ইনিংসে তিনি চারবার এক অঙ্কে আউট হয়েছেন।

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করার আগে ওপেনারদের নিয়ে যেসব সমালোচনা রয়েছে সেগুলোতে একমত পোষণ করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনি জানান, ক্রিকেটে ওপেনারদের ভূমিকা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং।

শান্ত সাংবাদিকদের বলেন, ‘ওপেনারদের নিয়ে অনেক আলোচনা হয় কারণ তারা ধারাবাহিক পারফরমেন্স দেখাতে ব্যর্থ হন। কিন্তু ইনিংস শুরু করা খুবই কঠিন। কখনও দিনের খেলার শেষ কয়েক ওভারে ব্যাট করতে হয়, আবার কখনও ভেজা বা স্যাঁতসেঁতে উইকেটে খেলা করতে হয়।’

তিনি আরও বলেন, ‘গতি-সুইং ও বাউন্সের সমন্বয়ে আধুনিক পেস বোলিং ওপেনারদের কাজকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে দিয়েছে। তাই দলের জন্য একটি ভালো ভিত্তি গড়ে দিতে হলে বাংলাদেশের ওপেনারদের এই কঠিন পরিস্থিতিগুলো কাটিয়ে উঠতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড় ও প্রণোদনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড় ও প্রণোদনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ব্যক্তি শ্রেণির করদাতারা ন্যূনতম ৫ শতাংশ কর ছাড় এবং সর্বাধিক ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা পাবেন। অন্যদিকে, যদি ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করা হয়, তাহলে কোনো প্রণোদনা তো মিলবে না, কিন্তু জরিমানা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তবে, নির্ধারণ করা সময়ের পরে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর গুনতে হবে।

রোববার (২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) এবং হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) করদাতারা রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ হারে কর প্রণোদনা পাবেন। উল্লেখ্য, এই ছাড়ের সর্বোচ্চ সীমা হচ্ছে ২৫ হাজার টাকা। আর ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে কর প্রণোদনা প্রযোজ্য হবে না।

তবে, পরবর্তীতে জরিমানা হিসেবে অতিরিক্ত কর দিতে হবে। যেমন, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করা হলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। আবার ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকার মধ্যে যেটা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

এনবিআর-এর মতে, করদাতাদের নির্ধারিত সময়ের শুরুতেই rিিটার্ন দাখিলে উৎসাহিত করতেই এ কর প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। এতে সময়মতো রিটার্ন দাখিলের সংস্কৃতি শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম আরো দক্ষ ও সুশৃঙ্খল হবে। গত ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। করদাতারা ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। একই সঙ্গে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে অনলাইনে কর পরিশোধের সুবিধা রয়েছে।

অনলাইনে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে। এছাড়া কোনো সমস্যা হলে সরকারি কর্মদিবসে এনবিআরের কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল

বর্তমান সরকার আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রবিবার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশ্যে তিনি বলেন, একটা বিষয় আপনি সবসময় ধরে রাখার চেষ্টা করবেন। সেটি হচ্ছে রুলস অফ ল অ্যান্ড জাস্টিস, ইনসাফ। যদি আমরা এই দুইটি জিনিস ধরে রাখতে পারি, তাহলে সমাজকে অনেকখানি এগিয়ে দিতে পারব।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, দুর্ভাগ্যক্রমে বিগত সময়গুলোতে আমরা এই জায়গাগুলো থেকে বঞ্চিত হয়েছি এবং আমরা আগামী দিনগুলোতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এসব বিষয় আমাদের মাথায় রাখতে হবে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি গোটা ঠাকুরগাঁওকে একটি উন্নয়নের জায়গায় নিয়ে যেতে। এখানে একটি ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল হয়ে গেছে, ভিসি নিয়োগ হয়ে গেছে এবং ইউনিভার্সিটি তৈরি করার জন্য জমি নির্দিষ্ট করা হয়েছে। তার বরাদ্দের জন্য আমরা কাজ করছি। আমাদের মেডিকেল কলেজ হয়ে গেছে, আগামী বছর থেকে ছাত্রছাত্রী ভর্তি শুরু হবে। পুরাতন হাসপাতালে ক্লাস শুরু হবে। জায়গা প্রায় নির্ধারণ হয়ে গেছে এবং বহুতল ভবন নির্মাণ হলে সেখানে আমরা কাজ করব।

ঠাকুরগাঁও শহরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, শহরে একটি ডাইভার্স রোড বা রিং রোডের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ঠাকুরগাঁও শহরে মাস্টারপ্ল্যান করতে চাই। এখানে আনপ্ল্যান্ড (অপরিকল্পিত) বৃদ্ধি হয়ে গেছে। আমরা পরিকল্পিতভাবে এই শহরটাকে নির্মাণের জন্য কাজ করছি।

দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের পরিস্থিতি এত সহজ নয়। এখানে ২০ কোটি মানুষ, আমরা মাত্র ৫৪ হাজার বর্গমাইল এলাকার মধ্যে বাস করি। এখানে দারিদ্র্য খুব বড় সমস্যা। ঠাকুরগাঁও জেলা অত্যন্ত গরিব অঞ্চল, এখানে সেভাবে কলকারখানা নেই। একটি ছিল সেই সুগার মিল, সেটাও প্রায় বন্ধ হয়ে গেছে।

শিল্পায়ন প্রসঙ্গে তিনি বলেন, এখানে তেমন কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে হাজার হাজার লোক কাজ করবে। আমরা চেষ্টা করছি যাতে এখানে একটি শিল্পাঞ্চল গড়ে তোলা যায়। জনগণের আয়ের সুযোগ তৈরি করার চেষ্টা করছি। আমরা কৃষিভিত্তিক শিল্প-কলকারখানা গড়ে তুলতে চাই, তাহলে এলাকার মানুষের অনেক উপকার হবে।

সামাজিক সমস্যা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমাদের চেষ্টায় এমন সমাজ গড়ে তুলতে হবে যেন মাদকমুক্ত সমাজ গড়া যায়। এটা আমাদের সারা বাংলাদেশের জন্য এবং ঠাকুরগাঁওয়ের জন্য একটি বড় সমস্যা। আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, সম্ভাবনাময় সব ছেলেরা নষ্ট হচ্ছে।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে একটি দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার। যদি গণতন্ত্র সঠিকভাবে চলে, তাহলে বাকি সবকিছু ঠিক হয়ে যাবে। যদি আমরা প্রভাবমুক্ত একটি জুডিশিয়াল তৈরি করতে পারি, তাহলে সাধারণ নাগরিকরা উপকৃত হবে। যদি প্রশাসনকে দক্ষ প্রশাসন গড়তে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সঙ্গে পার্লামেন্টের কমিটি গুলোকে কার্যকরী করতে পারলে গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে।

বর্তমান রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সমস্যা আছে অনেক। সমস্যা থাকবে, বিরোধিতা থাকবে, বিরোধী দল থাকবে, আন্দোলন হবে। তার মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী করতে পারি, তাহলেই আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারব।

তিনি প্রতিবেশী দেশের উদাহরণ টেনে বলেন, পাশাপাশি দেশ ভারতে অনেক প্রবলেম রয়েছে, সমস্যার শেষ নেই। তারপরও তাদের গণতন্ত্র টিকে যায়। কেন টিকে যায়? তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। বিচার বিভাগ এসেছে সম্পূর্ণ স্বাধীন। প্রশাসন যথেষ্ট দক্ষ এবং মিডিয়া অনেক শক্তিশালী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%