ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নৌকায় তুলে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, এরপর যা ঘটল...


নৌকায় তুলে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, এরপর যা ঘটল...

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নৌকায় তুলে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হেলিম মিয়া (১৯) নামে এক মাঝিকে। পুলিশ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে ওই যুবককে গ্রেপ্তার করে। হেলিম উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ঢাকা থেকে সুনামগঞ্জের শাল্লায় আত্মীয়ের বাসায় আসার উদ্দেশ্যে কান্দিগাঁও নৌকা ঘাটে যান। বৃষ্টি আছেরে একটি টং দোকানে কিছুক্ষণ অপেক্ষা করার পর সিরিয়ালের নৌকা না থাকায় হেলিম মিয়ার নৌকা রিজার্ভ করেন। এ সময় আরেকজন লোক শাল্লা যাবেন বলে মাঝিকে (হেলিম) বলেন। তখন মাঝি তাকে অন্য নৌকায় যাওয়ার কথা বলেন এবং যাত্রীর (পিন্টু) অনুরোধে ১শ টাকা ভাড়া দাবি করেন। ওই যাত্রী ৫০ টাকা বললে মাঝি শর্ত সাপেক্ষে নৌকা চালানোর কথা বলে যাত্রীকে নৌকায় উঠান।

কান্দিগাঁও হতে কিছু দূরে কান্দখলার হাওরের মধ্যে যাওয়ার পর, নৌকার ভেতরে বসা অবস্থায় ওই তরুণীর শ্লীলতাহানি করেন মাঝি হেলিম মিয়া। গুঞ্জন শুনে নৌকার পেছনে বসা আরেক যাত্রী পিন্টু দাস এসে হেলিম মিয়ার থেকে ওই তরুণীকে উদ্ধার করেন।

আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট

ভুক্তভোগী তরুণী জানান, "আমি শাল্লায় বেড়াতে এসেছি। যোগাযোগের অন্য মাধ্যম না থাকায় শাল্লায় যাওয়ার জন্য একটি নৌকা রিজার্ভ করি। হাওরের মধ্যে এনে নৌকার ভেতরে আমাকে একা পেয়ে শ্লীলতাহানি করেন মাঝি হেলিম মিয়া। পরে চিৎকার শুরু করলে নৌকায় থাকা আরেক যাত্রী পিন্টু দাস এসে মাঝি হেলিমকে ধমক দিয়ে পেছনে যেতে বলেন। পরে আমি আত্মীয়কে ফোনে ঘটনা বলার পর মাঝি মেশিন বন্ধ করে দেন এবং শাল্লায় না যেতে অস্বীকৃতি জানান। এরপর নৌকায় থাকা যাত্রী পিন্টু দাসের অনুরোধে শাললা গুদাম ঘাটে আমাকে নিয়ে যায়। এ সময় আমার আত্মীয় ও স্থানীয় কিছু লোক আমাকে উদ্ধার করেন।"

তবে নৌকায় থাকা যাত্রী পিন্টু দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, "লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-০৬। আমরা অভিযুক্ত হেলিমকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।"

আরও পড়ুন: সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই : জ্বালানি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


দেশে বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই : জ্বালানি মন্ত্রী

দেশে বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই। এসব বিদ্যুৎকেন্দ্রের কারণে কোনো ক্যাপাসিটি চার্জও পরিশোধ করা হচ্ছে না বলে আজ জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে জানিয়েছেন।

মন্ত্রী বলেন, সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩)-এর একটি লিখিত প্রশ্নের জবাবে, ‘বর্তমানে দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই।’

তবে তিনি আরও জানান, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৮৬ মেগাওয়াট এবং আশুগঞ্জের প্রিসিশন এনার্জি লিমিটেডের ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ শেষ হওয়ার পর ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি নবায়ন করা হয়েছে এবং কেন্দ্র দু’টি এখন চালু রয়েছে।

মন্ত্রী সংসদকে জানান, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (৮৬ মেগাওয়াট) এবং প্রিসিশন এনার্জি লিমিটেড, আশুগঞ্জ (৫৫ মেগাওয়াট)-এর সাথে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি নবায়ন করা হয়েছে এবং কেন্দ্রে দু’টি বর্তমানে কার্যকরভাবে পরিচালিত হচ্ছে।

তিনি ক্যাপাসিটি চার্জ প্রসঙ্গে মন্তব্য করেন, ‘বর্তমানে দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু না থাকায় এসব কেন্দ্রের বিপরীতে কোনো ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হচ্ছে না।’

এছাড়া, তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে সরকারের সঙ্গে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিদ্যমান কোনো চুক্তিও নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ইতিহাস চর্চা জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি।

তিনি বলেছেন, ইতিহাস হলো একটি জাতির আত্মপরিচয়ের আয়না। যে জাতি তার ইতিহাসকে জানে না, সে কখনোই ভবিষ্যতের পথকে আত্মবিশ্বাসের সঙ্গে নির্মাণ করতে পারে না।

আজ বুধবার, ডেপুটি স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের ছাত্রজীবনের স্মৃতি তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, ‘আমিও আপনাদের মতো ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন ছাত্র ছিলাম। ছাত্রজীবনের স্মৃতি কখনো মুছে যায় না। আজ এই মিলনায়তনে উপস্থিত হয়ে আমার মনে হচ্ছে, যেন আমি আবার সেই দিনগুলোতে ফিরে গেছি। এখানে আমার অনেক শ্রদ্ধেয় শিক্ষক উপস্থিত রয়েছেন। তাদের সান্নিধ্য আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে।’

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেছেন, ‘একদিন আমিও আপনাদের মতো এই বিভাগের করিডোরে বুকভরা স্বপ্ন, প্রত্যাশা এবং কিছুটা শঙ্কা নিয়ে হেঁটেছি। কিন্তু এই বিভাগ আমাকে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেয়নি; শিখিয়েছে মানুষকে বুঝতে, সমাজকে বিশ্লেষণ করতে এবং দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে। ইতিহাস বিভাগ আমার চিন্তা, মূল্যবোধ ও নেতৃত্বের ভিত্তি নির্মাণ করেছে।’

তিনি আরও বলেন, ‘এই বিভাগে অধ্যয়নের মাধ্যমে আপনাদের যুক্তিনির্ভর চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা, গবেষণামনস্কতা এবং সত্য অনুসন্ধানের মানসিকতা অর্জন করবেন। এসব গুণ শুধু একজন ইতিহাসবিদ হওয়ার জন্য নয়; রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, বিচারব্যবস্থা, কূটনীতি, সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা, উন্নয়ন এবং করপোরেট নেতৃত্বসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ।’

ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার একটি প্রতিষ্ঠান নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, অসাম্প্রদায়িক চেতনা এবং জাতীয় মুক্তির ইতিহাসের অন্যতম প্রধান কেন্দ্র। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে।’

তিনি বলেন, ‘দেশ যখনই কোনো সংকট, দুর্যোগ বা জাতীয় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে দিকনির্দেশনা দিয়েছে। এই বিশ্ববিদ্যালয় সব সময় একটি আলোকবর্তিকার মতো জাতিকে সামনে এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছে। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কঠিন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জন্য আশা, প্রেরণা ও সম্ভাবনার প্রতীক।’

নবীনবরণ অনুষ্ঠানে ইতিহাস বিভাগের শিক্ষকবৃন্দ, নবীন ও প্রবীণ শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিমি যানজট, ভোগান্তি চরমে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিমি যানজট, ভোগান্তি চরমে

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড গোলচত্বরে বিশাল গর্ত ও পৃথক সড়ক দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অচলাবস্থার কারণে বুধবার দুপুর পর্যন্ত মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পণ্যবাহী গাড়ি বিকল হওয়া এবং একের পর এক দুর্ঘটনার ফলস্বরূপ হাজার হাজার যাত্রী ও চালক চরম ভোগান্তির মধ্যে পড়ছেন।

পুলিশের তথ্য মতে, সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকায় মহাসড়কের ওপরে বেশ কিছু বড় ও গভীর খানাখন্দের সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানজট শুরু হয় গত মঙ্গলবার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় একটি লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর। রাতের বৃষ্টিতে সড়কের গর্তে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। বুধবার সকালবেলা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়লে যানজট আরও দীর্ঘ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত এবং বিকল যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়ার সক্ষমতা না থাকায় ধীরে ধীরে যানজট দীর্ঘ হতে শুরু করে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্বরোড গোলচত্বরে সড়কের গর্তে যানবাহন আটকে যাওয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সরাইল, শাহবাজপুর, কুট্টাপাড়া, শান্তিনগর হয়ে বিজয়নগরের বুধন্তী পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়েছে।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন, বিশ্বরোড এলাকায় গর্তে পণ্যবাহী যানবাহন আটকে যাওয়া এবং দুর্ঘটনাকবলিত লরি অপসারণের কারণে যানজট সৃষ্টি হয়েছে। তবে সড়কের বেহাল দশা ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে জট ছুটাতে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থসংকটে থমকে আছে কুবির নতুন ক্যাম্পাসের নির্মাণকাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


অর্থসংকটে থমকে আছে কুবির নতুন ক্যাম্পাসের নির্মাণকাজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের নির্মাণ চলছে কিন্তু অর্থাভাবে আটকে আছে। ৮৬ শতাংশ কাজ অগ্রগতি হলেও তা সম্পন্ন হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একনেকের অনুমোদনের পরবর্তী একবছরের মধ্যে ক্যাম্পাস হস্তান্তরের আশ্বাস পাওয়া গেছে।

২০২১ সালের ১১ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এরপর ২০২১ সালের নভেম্বরে সেনাবাহিনী কাজ শুরু করেছিল। এরপর ছয় মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও তা হয়নি।

প্রকল্পের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে। প্রথম মেয়াদ ছিল ২০২৩ সালের জুন, পরবর্তী মেয়াদ ২০২৫ সালের জুন এবং তৃতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে জুন ২০২৬ পেরিয়ে গেছে কিন্তু কাজ এখনো শেষ হয়নি। ২৪২ কোটি টাকার বাজেট বর্তমানে আটকে রয়েছে বলে জানা গেছে।

প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই শেষে পরিকল্পনা দপ্তরে পৌঁছেছে। পূর্বে একবার ছাড় পেলেও নানা কারণে প্রকল্পটি অগ্রসর হয়নি। বর্তমানে পরিকল্পনা দপ্তরের অনুমোদন পেলেই এটি একনেকে উঠতে পারে। একনেকের সভায় অনুমোদন পেলেই পরবর্তী একবছরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস হস্তান্তর করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর জানিয়েছে, প্রকল্পটির মোট বাজেট ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্পের বর্তমান ব্যয় ১ হাজার ৪৩৭ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা, যা অনুমোদিত অর্থের ৮৬ শতাংশ।

নির্মাণাধীন ভবনগুলোর মধ্যে উপাচার্যের বাসভবন, মেডিক্যাল ও ডে-কেয়ার সেন্টার, কয়েকটি প্রধান ফটক, সাব-স্টেশন এবং নতুন আগামী ছাত্রী হল-১ এবং হল-২ রয়েছে। ছাত্রী হল, কর্মচারীদের আবাসিক ভবন, কলা ও মানবিক অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং কেন্দ্রীয় মসজিদ ছাড়াও নির্মাণাধীন আরো অনেক ভবন রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আরডিপিপি প্রকল্প অনুমোদন হলেই অবশিষ্ট কাজের কার্যক্রম শুরু করা যাবে। নতুন ক্যাম্পাস নির্মাণ শেষ হলে বর্তমানে ৫০ একরের সঙ্গে ১৯৪ একর যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের আয়তন দাঁড়াবে ২৪৪ একর।

বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, ‘আরডিপিপি প্রকল্পটি অনুমোদনের জন্য আটকে রয়েছে। একনেকে এটি পাশ হয়ে এলেই শীঘ্রই কাজ শেষ হবে।’ উপ-উপাচার্য অধ্যাপন ড. মাসুদা কামাল জানান, ‘অনেকবার পিছিয়েছে, সর্বশেষ এ বছর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু টাকার কারণে আটকে রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%