প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নৌকায় তুলে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হেলিম মিয়া (১৯) নামে এক মাঝিকে। পুলিশ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে ওই যুবককে গ্রেপ্তার করে। হেলিম উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ঢাকা থেকে সুনামগঞ্জের শাল্লায় আত্মীয়ের বাসায় আসার উদ্দেশ্যে কান্দিগাঁও নৌকা ঘাটে যান। বৃষ্টি আছেরে একটি টং দোকানে কিছুক্ষণ অপেক্ষা করার পর সিরিয়ালের নৌকা না থাকায় হেলিম মিয়ার নৌকা রিজার্ভ করেন। এ সময় আরেকজন লোক শাল্লা যাবেন বলে মাঝিকে (হেলিম) বলেন। তখন মাঝি তাকে অন্য নৌকায় যাওয়ার কথা বলেন এবং যাত্রীর (পিন্টু) অনুরোধে ১শ টাকা ভাড়া দাবি করেন। ওই যাত্রী ৫০ টাকা বললে মাঝি শর্ত সাপেক্ষে নৌকা চালানোর কথা বলে যাত্রীকে নৌকায় উঠান।
কান্দিগাঁও হতে কিছু দূরে কান্দখলার হাওরের মধ্যে যাওয়ার পর, নৌকার ভেতরে বসা অবস্থায় ওই তরুণীর শ্লীলতাহানি করেন মাঝি হেলিম মিয়া। গুঞ্জন শুনে নৌকার পেছনে বসা আরেক যাত্রী পিন্টু দাস এসে হেলিম মিয়ার থেকে ওই তরুণীকে উদ্ধার করেন।
ভুক্তভোগী তরুণী জানান, "আমি শাল্লায় বেড়াতে এসেছি। যোগাযোগের অন্য মাধ্যম না থাকায় শাল্লায় যাওয়ার জন্য একটি নৌকা রিজার্ভ করি। হাওরের মধ্যে এনে নৌকার ভেতরে আমাকে একা পেয়ে শ্লীলতাহানি করেন মাঝি হেলিম মিয়া। পরে চিৎকার শুরু করলে নৌকায় থাকা আরেক যাত্রী পিন্টু দাস এসে মাঝি হেলিমকে ধমক দিয়ে পেছনে যেতে বলেন। পরে আমি আত্মীয়কে ফোনে ঘটনা বলার পর মাঝি মেশিন বন্ধ করে দেন এবং শাল্লায় না যেতে অস্বীকৃতি জানান। এরপর নৌকায় থাকা যাত্রী পিন্টু দাসের অনুরোধে শাললা গুদাম ঘাটে আমাকে নিয়ে যায়। এ সময় আমার আত্মীয় ও স্থানীয় কিছু লোক আমাকে উদ্ধার করেন।"
তবে নৌকায় থাকা যাত্রী পিন্টু দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, "লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-০৬। আমরা অভিযুক্ত হেলিমকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন