০৬:০৬ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ড. আবদুল মঈন খান জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগণের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন করা হবে। এই প্রকল্পগুলির অধীনে মোট ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে এবং ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা লাভ করবেন।
এ তথ্য তিনি সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে প্রদান করেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
প্রকল্প তিনটি হলো-
আরও পড়ুন: কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েও বিদেশে কর্মী রপ্তানি ৩৫ শতাংশ কমেছে: হাসনাত
১. ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ’ শীর্ষক প্রকল্প।
২. ‘সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ শীর্ষক প্রকল্প।
৩. ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্প।
আরও পড়ুন: কুর্মিটোলায় গলফ ক্লাবের সামনে পুলিশের ওপর ককটেল হামলা, ১২ গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন