ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

নোবিপ্রবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


নোবিপ্রবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘নেভিগেটিং দ্যা এআই ফিউচার ফর এনএসটিইউ স্টুডেন্টস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, একসময় আমরা কম্পিউটারের যুগে প্রবেশ করেছিলাম। তখন কম্পিউটার জানা ছিল একটি বিশেষ দক্ষতা, ঠিক একইভাবে আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে প্রবেশ করেছি। তিনি বলেন, ভবিষ্যতে এমন একটি সময় আসবে, যখন এআই সম্পর্কে জ্ঞান ও এর যথাযথ ব্যবহার না জানলে কর্মক্ষেত্রে টিকে থাকা এবং পেশাগত দক্ষতা অর্জন কঠিন হয়ে পড়বে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই এআই সম্পর্কে জানতে হবে এবং এ বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে।

আরও পড়ুন: নওগাঁয় মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -২

উপাচার্য আরও বলেন, এক্ষেত্রে শুধূমাত্র এআইয়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজেদের জ্ঞান, মেধা ও দক্ষতার সঙ্গে সমন্বয় করে এর ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি তার আহ্বান থাকবে, এআইকে ইতিবাচক ও মানবকল্যাণমূলক কাজে ব্যবহার করবে। তিনি সতর্ক করে বলেন, কোনোভাবেই একে এমন কোনো কাজে ব্যবহার করা যাবে না, যার মাধ্যমে ব্যক্তি, সমাজ কিংবা রাষ্ট্রের ক্ষতি হয়। বক্তব্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে এআই একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে উল্লেখ করে গবেষণা, উদ্ভাবন, চিকিৎসা, কৃষি, প্রকৌশল, প্রযুক্তি ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে এআই প্রযুক্তিকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, সেন্ড এ লিটল হোপের কান্ট্রি ডিরেক্টর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


চাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩১

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৩ জন জিআর ও সাজাপ্রাপ্ত। একই সময়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করা হয়েছে এবং ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে রোববার (৮ নভেম্বর) চাঁদপুর জেলার বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৮ জন, হাইমচর থানা পুলিশ ১ জন, ফরিদগঞ্জ থানা পুলিশ ২ জন, মতলব দক্ষিণ থানা পুলিশ ৩ জন, মতলব উত্তর থানা পুলিশ ১ জন, হাজীগঞ্জ থানা পুলিশ ৪ জন, শাহরাস্তি থানা পুলিশ ২ জন এবং কচুয়া থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে।

এদিকে, মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানা পুলিশ ৫ জন এবং কচুয়া থানা পুলিশ ৪ জনকে আটক করে।

এছাড়া জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে মতলব উত্তর থানা পুলিশ দুজন এবং কচুয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানিয়েছেন, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বোর্ডের তলবে ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষ, এইচএসসিতে শূন্য পাসের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


কুমিল্লা বোর্ডের তলবে ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষ, এইচএসসিতে শূন্য পাসের অভিযোগ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব করেছে। একই সঙ্গে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সোমবার (১০ নভেম্বর) বিকেলে কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তলব করা কলেজগুলোর মধ্যে রয়েছে, চাঁদপুর শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরের বগৈড় বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণের আড়ং বাজার ডক্টর এন্ড শামসুল হক মডেল কলেজ,

ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিরগাঁও উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের হাজিমিয়ার হাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং ফেনী সদরের বিকন মডেল কলেজ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ নভেম্বর দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের সশরীরে উপস্থিত হতে হবে। একই সঙ্গে, কলেজগুলোর বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

শূন্য পাসের কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে অধ্যক্ষদের শূন্য পাসের বিষয়ে লিখিত ব্যাখ্যাও দিতে হবে।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘২০২৬ সালের প্রকাশিত এইচএসসি পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানে পাশের হার শূন্য, সেসব প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, কেন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে হবে অধ্যক্ষদের। তাদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৫তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ৩৩৯ প্রভাষককে কলেজে পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


৪৫তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ৩৩৯ প্রভাষককে কলেজে পদায়ন

৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। তাদের নিজ নিজ কলেজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, যা আট দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষে কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রোববার (৮ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে সরকারি কর্ম কমিশনের সুপারিশে গত ১৪ অক্টোবর বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে ৩৮৪ জনকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের নিয়োগ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ১০০ টাকা বেতনক্রমে করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা ১ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে যোগদান করেন। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে তাদের যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। এরপর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত তারা আট দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে, ৩৩৯ প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডা. জুবাইদা রহমানের প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


ডা. জুবাইদা রহমানের প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন

ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান’ পরিদর্শনে উপস্থিত হন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ সোমবার, যখন তিনি প্রয়াস প্রাঙ্গণে পৌঁছান, তখন তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা।

এ সময়, প্রয়াসের শিক্ষার্থীরা ডা. জুবাইদা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলি।

পরিদর্শনের শুরুতে, ডা. জুবাইদা রহমানকে দেশব্যাপী প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবহিত করা হয়। পরবর্তীতে, তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি ও সৃজনশীলতার প্রশংসা করেন।

এ সময়, ডা. জুবাইদা রহমান বলেন, "প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান এবং যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব।"

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়াসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জন দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

এ জন্য, তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান প্রয়াসের পৃষ্ঠপোষকবৃন্দ, পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে, তিনি প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পরিদর্শনকালে, প্রয়াসের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্যগণ ও শিক্ষার্থীদের পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%