ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ডা. জুবাইদা রহমানের প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন


ডা. জুবাইদা রহমানের প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন

ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান’ পরিদর্শনে উপস্থিত হন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ সোমবার, যখন তিনি প্রয়াস প্রাঙ্গণে পৌঁছান, তখন তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা।

এ সময়, প্রয়াসের শিক্ষার্থীরা ডা. জুবাইদা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলি।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ৩৩৯ প্রভাষককে কলেজে পদায়ন

পরিদর্শনের শুরুতে, ডা. জুবাইদা রহমানকে দেশব্যাপী প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবহিত করা হয়। পরবর্তীতে, তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি ও সৃজনশীলতার প্রশংসা করেন।

এ সময়, ডা. জুবাইদা রহমান বলেন, "প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান এবং যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব।"

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়াসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জন দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

এ জন্য, তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুন: কুমিল্লা বোর্ডের তলবে ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষ, এইচএসসিতে শূন্য পাসের অভিযোগ

ডা. জুবাইদা রহমান প্রয়াসের পৃষ্ঠপোষকবৃন্দ, পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে, তিনি প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পরিদর্শনকালে, প্রয়াসের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্যগণ ও শিক্ষার্থীদের পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে এক তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগে ইউনুছ আলী (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার এক তরুণী ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে একই এলাকার মো. ইউনুছ আলী তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন। এই ঘটনার পর ভুক্তভোগী জামালপুর আদালতে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ কার্যক্রম শেষে ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর ১০ বছর পর আসামির উপস্থিতিতে সোমবার দুপুরে রায় ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদিয়ার বয়স কি সত্যিই ৩৩?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


সাদিয়ার বয়স কি সত্যিই ৩৩?

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মানের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু প্রেম কিংবা অভিনয় নয়, বরং তাঁর বয়স। গুগলে নিজের নামে থাকা প্রোফাইলে ৩৩ বছর বয়স উল্লেখ করা দেখে বিস্ময় প্রকাশ করেছেন অভিনেত্রী। পাশাপাশি, অনলাইনে থাকা এই ভুল তথ্য কীভাবে সংশোধন করা যায়, সে বিষয়ে ভক্তদের কাছে পরামর্শও চেয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সাদিয়া বিষয়টি সামনে আনেন। সেখানে গুগলে তাঁর নামে তৈরি প্রোফাইলের একটি স্ক্রিনশট প্রকাশ করেন, যেখানে তাঁর বয়স ৩৩ বছর দেখানো হয়েছে।

এ বিষয়ে মজার ছলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, যিনি গুগলে এই প্রোফাইলটি তৈরি করেছেন, তাঁর সঙ্গে হয়তো একপক্ষীয় শত্রুতা রয়েছে। এমনকি তিনি রসিকতা করে বলেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁর জন্মের ছয় বছর আগে দেখা হয়ে থাকতে পারে।

সাদিয়া জানান, তিনি কখনোই নিজের জন্মসাল ও বয়স নিয়ে লুকোচুরি করেননি। চলতি বছরের ১৭ মার্চ জন্মদিনের পোস্টে তিনি ২৭ বছরে পা দেওয়ার কথা উল্লেখ করেছিলেন।

তবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী, তাঁর বয়স এখন ২৬ বছর। বয়সকে সুন্দর বিষয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, নিজের বয়স নিয়ে তিনি স্বচ্ছন্দ এবং গর্বিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সংসদে সব ফাঁস করে দেব’ মুফতি আমির হামজার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


‘সংসদে সব ফাঁস করে দেব’ মুফতি আমির হামজার হুঁশিয়ারি

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। তিনি প্রতিমন্ত্রীকে সতর্ক করে বলেন, ‘চলমান সংসদে সব ফাঁস করে দেব।’

এই বক্তব্যটি তিনি গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক ওয়াজ মাহফিলে প্রদান করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, আমারও অধিকার আছে। আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। আপনার সব কিছু সংসদে ফাঁস করে দেব।’

তবে আমির হামজার এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মাহফিল আয়োজক কমিটি।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা সংবাদ ব্রিফিংয়ে জানান, অনিবার্য কারণবশত কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং ২ নভেম্বর তা লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমির হামজার পিএসকে জানানো হয়। স্থানীয় সংসদ সদস্য বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

আয়োজক কমিটি এবং স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি বিশেষ চক্রের ইন্ধনে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এই মিথ্যাচার করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাহফিল বন্ধের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, আয়োজক কমিটি নিজেই তা স্থগিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরা সুপার গলফে ক্যাফে আমাজনের নতুন আউটলেট উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


বসুন্ধরা সুপার গলফে ক্যাফে আমাজনের নতুন আউটলেট উদ্বোধন

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা সুপার গলফে নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে আন্তর্জাতিক কফিশপ ব্র্যান্ড ক্যাফে আমাজন।

সোমবার (৯ নভেম্বর) নতুন আউটলেটটি পরিদর্শন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

নতুন এই আউটলেটে ক্যাফে আমাজনের জনপ্রিয় কফি, বিভিন্ন ধরনের পানীয় এবং ব্র্যান্ডটির স্বতন্ত্র প্রকৃতিনির্ভর ক্যাফে পরিবেশ পাওয়া যাবে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে আউটলেটটি।

এখানে কফি পান করার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার, অনানুষ্ঠানিক বৈঠক করার কিংবা অবসর সময় কাটানোর সুযোগ রয়েছে।

বসুন্ধরা সুপার গলফের অবস্থানগত গুরুত্ব নতুন আউটলেটটির সম্ভাবনা আরো বৃদ্ধি করেছে।

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা, গলফপ্রেমী, পরিবার এবং আশপাশে আসা দর্শনার্থীদের কাছে ক্যাফে আমাজনের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

থাইল্যান্ডে যাত্রা শুরু করা ক্যাফে আমাজন আন্তর্জাতিকভাবে একটি পরিচিত কফিশপ ব্র্যান্ড।

কফি ও বৈচিত্র্যময় পানীয়ের পাশাপাশি প্রকৃতিনির্ভর ক্যাফে ধারণার জন্য ব্র্যান্ডটির বিশেষ পরিচিতি রয়েছে। পণ্যের মান, স্বতন্ত্র পরিবেশ ও গ্রাহকসেবার সমন্বয়ে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কফিশপ অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে।

বসুন্ধরা সুপার গলফে নতুন আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরো সম্প্রসারণ করল ক্যাফে আমাজন। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান কফি সংস্কৃতিতে আন্তর্জাতিক ব্র্যান্ডটির নতুন ক্যাফে অভিজ্ঞতা যুক্ত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%