০৪:৪২ পি.এম
রাজধানীর ঢাকার পল্লবী এলাকায় অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজের ৩৩ বছরের প্রতিষ্ঠা যাত্রায় নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা অতিক্রম করে আনুষ্ঠানিক উদ্বোধন ও দীক্ষার মাধ্যমে রোভার স্কাউটস গ্রুপের যাত্রা শুরু হয়েছে।
এই গ্রুপটি রোববার (৮ নভেম্বর) প্রতিষ্ঠা করা হয়, কলেজের দীর্ঘ ৩৩ বছরের পথচলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া মহিলা কলেজের গভর্ণিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন।
আরও পড়ুন: জাবি শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বহিষ্কার
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা পরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসে ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপ পরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল, এমডিসি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ।
কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
বক্তারা স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার প্রশংসা করে বলেন, নারী শিক্ষায় নতুন সম্ভাবনা, সৃজনশীলতা ও উন্নয়নের পথে শহীদ জিয়া মহিলা কলেজের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং কলেজের উন্নয়ন ও কল্যাণে ব্যাপক সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে।
এছাড়া, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: বাকৃবিতে কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ ও চারা বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন