ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০


ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগের ২৪৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের ঘোষণা শিল্পমন্ত্রীর

এছাড়া, জানানো হয়েছে যে চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬ হাজার ১১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৬৬ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুর্মিটোলায় গলফ ক্লাবের সামনে পুলিশের ওপর ককটেল হামলা, ১২ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


কুর্মিটোলায় গলফ ক্লাবের সামনে পুলিশের ওপর ককটেল হামলা, ১২ গ্রেফতার

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে পুলিশের টহল গাড়ির দিকে মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে।

ডিএমপি মিডিয়া বিভাগ সোমবার (৯ নভেম্বর) এই তথ্য প্রকাশ করে।

ডিএমপি জানায়, রোববার (৮ নভেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে একটি ‘মিছিল’ থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, ককটেল হামলার ঘটনায় থানা পুলিশ চারজন, ডিবি পুলিশ পাঁচজন এবং এসআরইউ তিনজনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ফুটবল খেলতে গিয়ে শিক্ষার্থী জিসান আহাম্মেদের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


কুমিল্লায় ফুটবল খেলতে গিয়ে শিক্ষার্থী জিসান আহাম্মেদের মৃত্যু

কুমিল্লার হোমনায় ফুটবল খেলতে নেমে মাঠে অসুস্থ হয়ে মারা গেছেন জিসান আহাম্মেদ (১৪), যিনি অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইউনিয়নভিত্তিক ফুটবল প্রতিযোগিতার সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, হোমনা পৌরসভা এবং মাথাভাঙ্গা ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার শুরুতে মাত্র চার মিনিট পর, অংশগ্রহণকারী দলের সদস্য জিসান হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। পরে তার সতীর্থ এবং শিক্ষকেরা তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিসান আহাম্মেদ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের প্রবাসী জালাল হোসেনের পুত্র।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানিয়েছেন, খেলার মাঠে অসুস্থ হয়ে পড়ার পর জিসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাবিন জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে ফুটবল খেলার সময় এই ঘটনা ঘটে। খেলা শুরু হওয়ার চার মিনিটের মাথায় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে অন্য শিক্ষার্থী ও শিক্ষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, দুপুরের দিকে ওই স্কুলছাত্রকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -২

আন্তর্জাতিক ডেস্ক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


নওগাঁয় মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -২
 
 নওগাঁর নিয়ামতপুর উপজেলা শাংগৈল - শিবপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) এবং নুরুল ইসলাম (৪৫) নামের দুই মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন। 
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত হাবিবুর রহমান হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম একই ইউনিয়নের শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুর রাস্তায় শাংগৈল ও মোহাম্মাদপুর গ্রামের মাঝামাঝিতে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থানেই দুইজন নিহত হয়।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন,  সোমবার বিকেলে শাংগৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। থানায় কোন অভিযোগ না থাকায় নিজ পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েও বিদেশে কর্মী রপ্তানি ৩৫ শতাংশ কমেছে: হাসনাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েও বিদেশে কর্মী রপ্তানি ৩৫ শতাংশ কমেছে: হাসনাত

দেশের অর্থনীতি বর্তমানে গভীর সংকটের মধ্যে রয়েছে এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিদেশে জনশক্তি রপ্তানি ৩৫ শতাংশ কমে যাওয়ার দাবি করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, ‘আমার বাড়ি আমার খামার’ (সাবেক ‘একটি বাড়ি একটি খামার’) প্রকল্পে দুর্নীতির বিচার কোন পর্যায়ে রয়েছে।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ দেশের অর্থনৈতিক সূচক ও কর্মসংস্থান পরিস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরেন।

বক্তব্যের শুরুতে তিনি রাজস্ব লক্ষ্যমাত্রার অসঙ্গতি তুলে ধরেন এবং বলেন, ‘অর্থনীতির সংকটকালে গত অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রার তুলনায় ৪ লাখ ৩ হাজার কোটি টাকা অর্জিত হয়েছিল। কিন্তু চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। এটি যে অবাস্তব (আনরিয়েলিস্টিক) ছিল, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে; কারণ প্রথম প্রান্তিকেই লক্ষ্যমাত্রার চেয়ে ৩১ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে।’

মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে তিনি মন্তব্য করেন, চলতি বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ ধরা হয়েছে, অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী বছর শেষে তা ১১ শতাংশে গিয়ে ঠেকবে। এছাড়া জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ ধরা হলেও আইএমএফ প্রজেক্ট করেছে তা স্মরণকালের সর্বনিম্ন ৩.২ শতাংশ এবং পরবর্তী বছরে তা আরো কমে ২.২ শতাংশে নেমে আসবে।

অর্থনীতির নাজুক পরিস্থিতির আরো তথ্য তুলে ধরে তিনি বলেন, বিগত তিন দশকের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন ৩.৪২ শতাংশে নেমে এসেছে এবং বেসরকারি খাতে নতুন কোনো ঋণ ছাড় হচ্ছে না।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৮ মাসে দেশে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা থাকলেও বাস্তবে কত কর্মসংস্থান হয়েছে তার কোনো সঠিক হিসাব নেই। কর্মসংস্থান তো বাড়েনি, বরং বিদেশে কর্মী যাওয়ার হার উল্টো ৩৫ শতাংশ কমে গেছে।

এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন রেখে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নাম পরিবর্তন করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ‘আমার বাড়ি আমার খামার’ করা হয়েছিল। কিন্তু এ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে।

তিনি প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, সমবায়ের মাধ্যমে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন করে জাতীয় জিডিপিতে অবদান রাখতে পারে—এমন কী পরিমাণ নতুন কর্মক্ষম জনগোষ্ঠী এ প্রকল্পের মাধ্যমে তৈরি করা সম্ভব হয়েছে? একই সঙ্গে প্রকল্পে সংঘটিত দুর্নীতির কারণে যেসকল প্রকল্প পরিচালকের (পিডি) বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই বিচার কার্যক্রম বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%