ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

টানা তিন হারে বিদায়, তবু কেন হাসলেন উজবেক কোচ?


টানা তিন হারে বিদায়, তবু কেন হাসলেন উজবেক কোচ?

অধিনায়ক হিসেবে ইতালিকে বিশ্বকাপ জেতানো ফাবিও কান্নাভারো এবার কোচ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের ডাগআউটে দাঁড়িয়ে টুর্নামেন্টের কঠিন বাস্তবতা প্রত্যক্ষ করলেন। উজবেকিস্তান টানা তিনটি ম্যাচে হেরে নিজেদের অভিষেক বিশ্বকাপ অভিযানটি হতাশার মধ্য দিয়ে শেষ করেছে। তবে বিদায়ের পরে কান্নাভারোর মুখে ছিল হাসি। তিনি তার আগেই উল্লেখ করা সেই কথাটি মনে করিয়ে দিলেন, 'বিশ্বকাপ খুবই নির্মম।'

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে উজবেকিস্তান। তাদের শেষ ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে দীর্ঘ সময় এগিয়ে থাকার পরও ৩-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট শেষ করে দলটি।

পর্তুগালের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর কান্নাভারোকে হাসতে দেখা গিয়েছিল, তেমনি ডিআর কঙ্গোর বিপক্ষে পরাজয়ের পরও তার মুখে হাসি ছিল। ম্যাচ শেষে এ বিষয়ে প্রশ্ন করা হলে ইতালির সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক জানান, তার হাসির পেছনে যদিও হতাশা ছিল না, বরং বাস্তবতাকে গ্রহণ করার চেষ্টা করছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

কান্নাভারো বললেন, 'আপনাদের কি মনে হয় আমি নার্ভাস নই বা ক্ষুব্ধ নই? আমিও ভালো অনুভব করছি না, কারণ আমি হারতে পছন্দ করি না। আমরা অবশ্যই কিছু ভুল করেছি। কিন্তু আমি কখনোই আমার খেলোয়াড়দের দোষ দেব না। ড্র হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলাম, বিশ্বকাপ খুবই নির্মম।'

তিনি আরো উল্লেখ করেন, 'খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তারা এখন ড্রেসিংরুমে খুব হতাশ। বিশ্বাস করুন, উজবেকিস্তানের আর কোনো তুলনায় তারা এই হার সবচেয়ে বেশি অনুভব করছে।'

অভিষেক বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও কান্নাভারো দেশের ফুটবলের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। তিনি বলেন, 'উজবেকিস্তানের ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দিতে হবে। আমাদের একাডেমিগুলোতে আরও বিনিয়োগ করতে হবে। তরুণ ফুটবলারদের উন্নয়নে অর্থ ব্যয় করতে হবে। আগামী ২০ থেকে ৩০ বছরে উজবেকিস্তানকে নিয়মিত বিশ্বকাপে দেখতে চাইলে এটাই একমাত্র পথ।'

আরও পড়ুন: গণতন্ত্রের শর্ত ও রাজনৈতিক সংকটের গুরুত্ব: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রকে আরাগচির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


লেবাননে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রকে আরাগচির আহ্বান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতা স্মারকের (এমওইউ) সব শর্ত অবশ্যই মেনে চলতে হবে। এর মধ্যে লেবানন-সংক্রান্ত ধারাগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। লেবাননে হামলা বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

আরাগচি বলেন, দুঃখজনকভাবে লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

তিনি আরো বলেন, এই সমঝোতা স্মারক ইসরাইলও গ্রহণ করেছে। তিনি বলেন, যুদ্ধ শেষ করতে ওয়াশিংটনের উচিত ‘তার দায়িত্ব পালনের পাশাপাশি লেবাননে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করা।’

লেবাননে দখল করা এলাকাগুলো থেকে সরে যেতে ইসরাইলকে চাপ দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান আরাগচি। তিনি বলেন, এটি ছিল সমঝোতা স্মারকের প্রথম ধারা।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁস কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, "এমন শাস্তি দেওয়া হবে, যা দেশের মানুষ সারাজীবন মনে রাখবে।"

তিনি বলেন, "পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।"

শিক্ষামন্ত্রী এ সময় আরও বলেন, "যদি জানা যায়, পরীক্ষায় নকল হয়নি, অথচ সামাজিক যোগাযোগমাধ্যম বা কোনো মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়, তাহলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং কাস্টডিতে নেবে। তদন্তে সত্যতা মিললে তাকে গ্রেপ্তার করা হবে। সেই সংক্রান্ত আইন করা হয়েছে।"

রবিবার (২৮ জুন) সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম মিলনায়তনে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী সাইবার সিকিউরিটি ও আইনি সংস্কারের বিষয়ে উল্লেখ করে জানিয়েছেন, "প্রশ্নপত্র ফাঁস না হওয়া সত্ত্বেও যারা ফাঁসের মিথ্যা প্রচার চালাবে, তাদের সাইবার সিকিউরিটির আওতায় ট্র্যাক করা হবে।"

তিনি বলেন, "বর্তমান আইনে বিভ্রান্তি ধরার জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। সেজন্য পাবলিক পরীক্ষা অ্যাক্ট ১৯৮০ সংশোধন করা হয়েছে।"

এটি জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হবে।

মন্ত্রী আরও বলেন, "আপনি প্রোপাগান্ডা ছড়াবেন, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করবেন, আর আমরা কি চুপ করে বসে থাকব? এটি কোনো জোকস নয়, এটা অ্যাডুকেশন।"

"বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করলেই তাকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে।"

কলেজ জাতীয়করণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, "ঢালাওভাবে কলেজ জাতীয়করণ করার ইচ্ছে সরকারের নেই। যাচাই-বাছাই করে যারা যোগ্য, কেবল তাদেরই নেওয়া হবে।"

তিনি বলেন, "জনস্বার্থ বিবেচনা না করে রাজনৈতিক কারণে কলেজ সরকারিকরণের সমালোচনা করেছেন।"

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হুঁশিয়ারি দেন, "ডিজি অফিসে বসে কোনো ধরনের দালালি চলবে না।"

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবরসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র প্রধানরা।

এর আগে রবিবার সকাল ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জামিন দেওয়া হবে না কেন, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

রোববার (২৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের একটি বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ঢাকা মহানগর আদালত কাজী হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর করায়, তিনি পরবর্তীতে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। একদিন পর ২৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

গত বছরের ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে বিএনপি মামলা করে। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়।

এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ, তৎকালীন নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা, তৎকালীন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার কবিতা খানম, ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরী, তৎকালীন পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী, তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার, সাবেক ডিজি র‌্যাব ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলাম, সাবেক এনএসআই প্রধান ও সাবেক ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল আলম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব, আলমগীর হোসেন, আনিছুর রহমান ও তৎকালীন নির্বাচন সচিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আত্মহত্যায় প্ররোচনা: রংপুরে মেডিকেল শিক্ষার্থী একদিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


আত্মহত্যায় প্ররোচনা: রংপুরে মেডিকেল শিক্ষার্থী একদিনের রিমান্ডে

রংপুরের বহুতল ভবন থেকে নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রবিবার আত্মহত্যায় প্ররোচনার মামলায় শাহরিয়ারকে আদালতে হাজির করা হলে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এই রিমান্ড মঞ্জুর করেন।

বাদি পক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন জানান, মামলার উপাদান এবং মোবাইলের তথ্য প্রমাণ বিশ্লেষণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ডের আবেদন করেন। আদালত সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে, যা তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত ১৬ জুন রাতে, সাকিন নুজশাতের সঙ্গে মোবাইলে ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা বলেন। গত তিন মাসে তাদের মধ্যে ১১৮ বার মোবাইল ফোনে কথা হয়েছে এবং একে অপরের সঙ্গে ম্যাসেজও আদান-প্রদান করা হয়েছে। গভীর রাতে এত দীর্ঘ সময় একটি ছাত্রীর সঙ্গে শিক্ষকের কথা হতে পারে না বলে অভিমত প্রকাশ করেছেন আইনজীবীরা।

বিবাদির আইনজীবী আব্দুল কাইয়ুম মন্ডল জানালেন, আমরা সাকিনের জামিন আবেদন করেছিলাম। তবে আদালত আমাদের আবেদন নাকচ করেছে এবং রিমান্ড শেষের পর পুনরায় জামিনের আবেদন দায়ের করা হবে।

অন্যদিকে, উল্লেখ্য যে, গত ২২ জুন বিকালে নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজশাত জাহান মৃত্যু বরণ করেন। এ ঘটনায় পরের দিন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেন নুজশাতের বাবা নজরুল ইসলাম। ঘটনার পরেই অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র সাকিনকে গ্রেফতার করে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%