০৪:২৭ পি.এম
রংপুরের বহুতল ভবন থেকে নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রবিবার আত্মহত্যায় প্ররোচনার মামলায় শাহরিয়ারকে আদালতে হাজির করা হলে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এই রিমান্ড মঞ্জুর করেন।
বাদি পক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন জানান, মামলার উপাদান এবং মোবাইলের তথ্য প্রমাণ বিশ্লেষণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ডের আবেদন করেন। আদালত সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে, যা তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত ১৬ জুন রাতে, সাকিন নুজশাতের সঙ্গে মোবাইলে ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা বলেন। গত তিন মাসে তাদের মধ্যে ১১৮ বার মোবাইল ফোনে কথা হয়েছে এবং একে অপরের সঙ্গে ম্যাসেজও আদান-প্রদান করা হয়েছে। গভীর রাতে এত দীর্ঘ সময় একটি ছাত্রীর সঙ্গে শিক্ষকের কথা হতে পারে না বলে অভিমত প্রকাশ করেছেন আইনজীবীরা।
আরও পড়ুন: দাবি-দাওয়ার টানাপোড়েনে সাজেক, ভুগছে সাধারণ মানুষ
বিবাদির আইনজীবী আব্দুল কাইয়ুম মন্ডল জানালেন, আমরা সাকিনের জামিন আবেদন করেছিলাম। তবে আদালত আমাদের আবেদন নাকচ করেছে এবং রিমান্ড শেষের পর পুনরায় জামিনের আবেদন দায়ের করা হবে।
অন্যদিকে, উল্লেখ্য যে, গত ২২ জুন বিকালে নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজশাত জাহান মৃত্যু বরণ করেন। এ ঘটনায় পরের দিন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেন নুজশাতের বাবা নজরুল ইসলাম। ঘটনার পরেই অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র সাকিনকে গ্রেফতার করে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন