প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালি এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, আগামী ৩০ দিন ধরে এই প্রণালিটি একদিনের জন্যও ইরানের একক দখলে থাকবে।তিনি বাগদাদে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।
আরাগচি এরপর বলেন, ‘ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ ফলাফল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে আমি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছি।’
আরাগচি আরো মন্তব্য করেন, ‘এদিকে, আগামী ৩০ দিন ধরে হরমুজ প্রণালি ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে। সমস্ত বাধা দূর হলে, তখন এই জলপথের পূর্ণ ব্যবহারের প্রক্রিয়া শুরু হবে। আমরা এই বিষয়ে কাজ করে চলেছি।’
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো জোর দিয়ে বলেন, ‘এই দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর বর্তায়। এই অবস্থানে অন্য কোনো দেশের ভূমিকা নেই। সমঝোতা স্মারকে এদিকটি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। যেকোনো ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করবে এবং প্রণালিটি পুনরায় খোলার প্রক্রিয়াকে বিলম্বিত করবে।’
সূত্র: আলজাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন