ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

২৩ ঘণ্টা পর বিদ্যুৎ পেলেন বরগুনার ৬৭ হাজার গ্রাহক


২৩ ঘণ্টা পর বিদ্যুৎ পেলেন বরগুনার ৬৭ হাজার গ্রাহক

বরগুনার পল্লী বিদ্যুতের গ্রীড সাবস্টেশনে বিস্ফোরণের ঘটে ২৩ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ পেয়েছেন সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক।

 

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টার দিকে গ্রীড সাবস্টেশন সচল করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

এর আগে সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের গ্রীড সাবস্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে গ্রীড সাবস্টেশনটি কাজ করতে অক্ষম হয়ে পড়লে ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

সংশ্লিষ্টরা জানান, খাজুরতলা এলাকায় প্রায় ২৫ বছর আগে পল্লী বিদ্যুতের একটি গ্রীڈ সাবস্টেশন স্থাপন করা হয়েছিল। এই সাবস্টেশনের মাধ্যমে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাহকদের বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণ নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু গতকাল রাতে অভ্যন্তরীণ ত্রুটির কারণে গ্রীড সাবস্টেশনে বিস্ফোরণের ফলস্বরূপ বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুতের বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান জানান, ‘দুর্ঘটনার পর থেকেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য আমরা কাজ শুরু করি। তবে তীব্র বৃষ্টির কারণে আমাদের কাজ বাধাগ্রস্ত হয়েছে। শেষপর্যন্ত সাবস্টেশনটির বিদ্যুৎ সঞ্চালন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে আমরা সক্ষম হয়েছি।’

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমার্ধে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৮ এম


প্রথমার্ধে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের সর্বশেষ ম্যাচে নেমেছে কলম্বিয়া ও সুইজারল্যান্ড। মুহুর্মুহু আক্রমণের পরও কোনো দলই গোল আদায় করতে না পারলেও প্রথম ৪৫ মিনিট উত্তেজনায় ঠাসা ছিল। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলেছে। আক্রমণ ও প্রতি–আক্রমণে তারা লড়াই জমিয়ে তুলেছে। একাধিকবার গোলের কাছে গেলেও এখনো কোনো দল গোল পায়নি। এ ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে ৫ কারণে বিদায়ের দুয়ারে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:১১ এম


যে ৫ কারণে বিদায়ের দুয়ারে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা

যে ৫ কারণে বিদায়ের দুয়ারে চলে যেতে হয়েছিল আর্জেন্টিনাকে

 

আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মিসরের বিপক্ষে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির শেষ মুহূর্তের জাদুতেই কেবল বিদায় এড়াতে পেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্লেষণ করলে দেখা যায়, বেশ কয়েকটি কাঠামোগত দুর্বলতাই আর্জেন্টিনাকে প্রায় ছিটকে দিয়েছিল টুর্নামেন্ট থেকে।

১. ডেড-বল ডিফেন্সে চরম ব্যর্থতা

ম্যাচের প্রথম গোলটিই এসেছিল ডেড-বল পরিস্থিতি থেকে, যেখানে বক্সে ভেসে আসা ক্রসে ইয়াসের ইব্রাহিম হেড করে বল জালে জড়ান আর্জেন্টিনার রক্ষণকে বোকা বানিয়ে। লিসান্দ্রো মার্তিনেজ তার মার্কিং ছেড়ে দেন, আর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও নড়ার সুযোগ পাননি। সেট-পিস মার্কিংয়ে এই অসতর্কতা আর্জেন্টার জন্য টুর্নামেন্টজুড়েই দুশ্চিন্তার কারণ হতে হচ্ছে।

২. মেসির পেনাল্টি বিভ্রাট

সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল খোদ মেসির কাছ থেকেই। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি নষ্ট করেন তিনি, যা এই বিশ্বকাপে তার দ্বিতীয় মিস। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে আটটি স্পট-কিকের মধ্যে চারটিই মিস করেছেন আর্জেন্টাইন অধিনায়ক; যা তার মানের একজন খেলোয়াড়ের জন্য রীতিমতো বিস্ময়কর। এই দুর্বলতা কাজে লাগিয়ে প্রতিপক্ষরা ভবিষ্যতেও মানসিক চাপ তৈরি করতে পারে।

৩. ট্র্যানজিশন ডিফেন্ডিংয়ে ভয়াবহ ফাঁকফোকর

মিসরের দ্বিতীয় গোলটি এসেছিল একেবারে কপিবুক কাউন্টার-অ্যাটাক থেকে। মোহামেদ সালাহ, হাসান আর জিকোর দ্রুতগতির আক্রমণে আর্জেন্টিনার রক্ষণ কার্যত ছিন্নভিন্ন হয়ে যায়। মাঝমাঠ থেকে রক্ষণে ফিরে আসার গতি এবং সংগঠন; দুটোতেই স্পষ্ট ঘাটতি দেখা গেছে, যা দ্রুতগতির দলগুলোর বিপক্ষে বিপজ্জনক হতে পারে।

৪. ফিনিশিংয়ে চূড়ান্ত অগোছালো ভাব

শুধু রক্ষণ নয়, আক্রমণেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট ছিল। হুলিয়ান আলভারেজ এবং এনজো ফার্নান্দেজ একাধিকবার সহজ সুযোগ নষ্ট করেন। বিশেষ করে ফের্নান্ডেজের অল্প দূরত্ব থেকে বল বাইরে পাঠানো রীতিমতো অবিশ্বাস্য ছিল। প্রথমার্ধে একাধিক ভালো অবস্থানে বল পেয়েও তা জালে জড়াতে ব্যর্থ হওয়া প্রমাণ করে, আক্রমণভাগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখনও তীক্ষ্ণতার অভাব রয়েছে।

৫. বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না থাকা

টুর্নামেন্টের আগের রাউন্ডগুলো তো বটিই, আর্জেন্টিনা শেষ কবে তুলনামূলক বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে মনে করতে পারছেন? সে কারণে দলের ধারও কিছুটা কমে গেছে। যা কেপ ভার্ডের বিপক্ষে ভুগিয়েছে, মিসরের মতো সংগঠিত ও পরিশ্রমী দলের বিপক্ষেও সেই ঘাটতিই প্রথমার্ধে স্পষ্ট হয়ে ওঠে, যেখানে আর্জেন্টিনাকে অনেকটাই নিষ্প্রভ দেখাচ্ছিল।

শেষ পর্যন্ত মেসির চার মিনিটের মধ্যে করা অ্যাসিস্ট ও গোল, এরপর যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক হেডার আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেয়।

কিন্তু এই ম্যাচ স্পষ্ট বার্তা দিয়েছে: রক্ষণের গঠন, পেনাল্টি নির্ভরযোগ্যতা এবং ধারাবাহিক ফিনিশিং ঠিক না করলে সামনের রাউন্ডগুলোতে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে বিশ্বচ্যাম্পিয়নদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা অবিচারের শিকার হয়েছি: মিসরের কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:১২ এম


আমরা অবিচারের শিকার হয়েছি: মিসরের কোচ

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে তখনো চলছিল আর্জেন্টিনার মহাকাব্যিক প্রত্যাবর্তনের উদযাপন। কিন্তু অন্য প্রান্তে মিশরের ডাগআউটে তখন ছিল তীব্র ক্ষোভ এবং পুঞ্জীভূত বারুদ।

মিশরের ফারাওদের ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। তবে এই হারকে স্রেফ মাঠের ফুটবলীয় হার হিসেবেই মানতে নারাজ মিশরীয় কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে এসে ফিফা এবং ম্যাচ রেফারির বিরুদ্ধে সরাসরি ‘পক্ষপাতিত্বের’ বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার সাফ কথা হলো—লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই তাদের ম্যাচ থেকে ছিটকে দেওয়া হয়েছে।

আর্জেন্টিনার বিপক্ষে এমন হৃদয়বিদারক পরাজয়ের পর সংবাদমাধ্যমের সামনে এসে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি হোসাম হাসান। তিনি বলেন, ‘আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে সমস্ত বিভাগেই সেরা ফুটবল খেলেছি। কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের অদৃশ্য কিছু প্রভাব ম্যাচের ফলাফল বদলে দিয়েছে। হয়তো তারা চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা এই প্রতিযোগিতায় টিকে থাকুক।

হয়তো তারা চেয়েছিল লিওনেল মেসি যেন বিশ্বকাপ থেকে ছিটকে না যান।’

মিশরীয় শিবিরের মূল ক্ষোভ ছিল ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে। প্রথমার্ধে মোহাম্মদ সালাহ বক্সে ফাউলের শিকার হন, তবে ভিএআরে তা দেখা হয়নি। সেক্ষেত্রে, উল্টো দ্বিতীয়ার্ধে জিকোর করা একটি দুর্দান্ত গোল ভিএআরের সাহায্যে বাতিল করা হয়। নাটকের এখানেই শেষ হয়নি; ম্যাচের ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলের ঠিক আগ মুহূর্তে মিশরের এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরেছিলেন আর্জেন্টিনার অ্যালেক্সিস মাক আলিস্তার।

কিন্তু রেফারি বা ভিএআর—কেউই সেই ফাউলটি আমলে নেয়নি। রেফারিংয়ের এই দ্বিমুখী নীতি নিয়ে ক্ষুব্ধ মিশর কোচ বলেন, ‘ফুটবলে কখনো কখনো এমন কিছু বাইরের শক্তি কাজ করে, যা টেকনিক্যাল বিষয়ের ঊর্ধ্বে। বিশ্বচ্যাম্পিয়নরা আজ সব স্তর থেকে সুবিধা পেয়েছে। আমরা শুরু থেকেই এই ফরাসি রেফারির নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিলাম। আজ আমরা মাঠে কোনো রেফারিংয়ের সম্মান বা ফেয়ার প্লে দেখিনি। আমাদের একটি নিশ্চিত পেনাল্টি চেক পর্যন্ত করা হয়নি, আমাদের বৈধ গোল বাতিল করা হলো। চোখের সামনে আমাদের খেলোয়াড়ের জার্সি টেনে ধরা হলো, অথচ ভিএআর নীরব রইল। বাস্তব জীবনটাই হয়তো বৈষম্যমূলক, কিন্তু খেলাধুলাতেও কেন এমন অন্যায় হবে?’

ম্যাচ শেষে মাঠের ভেতরেই রেফারি ল্যাতেক্সিয়ারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হোসাম হাসান। সেই ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘আমি রেফারিকে সরাসরি বলেছি, এটি চরম অন্যায়। উনার মনে কোনো ক্ষত আছে অথবা উনি কিছু একটা লুকাতে চাইছেন। যদি কেউ কিছু লুকাতে চায়, তবে সে নিশ্চয়ই ব্যর্থ হবেই। আমার এই টুর্নামেন্ট নিয়ে সব আগ্রহ শেষ, আমি আর এই বিশ্বকাপের একটি ম্যাচও দেখব না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ৬৬ কেজি গাঁজা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ এম


পটুয়াখালীতে ৬৬ কেজি গাঁজা জব্দ

পটুয়াখালীতে ৬৬ কেজি গাঁজা জব্দ হয়েছে।

জানা গেছে, পটুয়াখালীর দুমকিতে একটি পিকআপভ্যান থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে র‌্যাব। তবে, এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায়, দুমকি উপজেলার আঙ্গারিয়া বাজার এলাকায় অভিযানের সময় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি দল অভিযান চালায়। তখন সড়কের পাশে থামানো একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পটুয়াখালী র‌্যাব-৮ সূত্রে জানা গেছে যে, পিকআপটির নিচে বিশেষভাবে তৈরি করা একটি গোপন স্থানে এসব গাঁজা রাখা ছিল। অভিযান চলাকালে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাঁজা রেখে পালিয়ে যায়, ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গাঁজাগুলো পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় এজাহারভুক্ত একজন এবং অজ্ঞাতনামা আরও দুজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%