ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার


নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে,  রবিবার সকালে সম্রাট বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশে  মসজিদের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে রয়েছে। স্থানীয়দের তথ্যের ভিতিতে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ দেখা যায়নি। তবে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটের সাবেক এমপি মিলন ফের গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


বাগেরহাটের সাবেক এমপি মিলন ফের গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত রাজধানীর শাহবাগ থানা এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হোসেনের হত্যা মামলায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার করে আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১৭ অগাস্ট) পুলিশের আবেদনের ভিত্তিতে  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই গ্রেপ্তারের আদেশ দেন।

এর আগে গত ১৫ আগস্ট, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক আসামিকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।

ওই আবেদনে উল্লেখ করা হয়, আসামি আমিরুল আলম মিলন ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই অবস্থায় আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি। বিচারক আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতর সঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরবেলা, আসামিদের ছোঁড়া গুলিতে নিহত হন তিনি।

এই ঘটনার পরে নিহতের স্ত্রী রুজিনা আক্তার তিনি শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন ১৪ মার্চ ২০২৪।

এই মামলায় মোট ৩৫১ জনকে এজাহারনামীয় আসামি এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ৬ মে রাজধানীর ইন্দিরা রোড এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। এই মামলায় আমিরুল আলম মিলন ৬২ নং এজাহারনামীয় আসামি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
শুল্ক গোয়েন্দার অভিযান

শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত একটি অভিযানের মাধ্যমে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের প্রযোজ্য শুল্ক-কর সহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইটটি দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। সিআইআইডির মহাপরিচালকের কাছে থাকা গোপন তথ্যের ভিত্তিতে এই ফ্লাইটের যাত্রী ও ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

এ কারণে মো. মইনুল আবদীন নামের এক যাত্রীর কাছ থেকে ২৬৪ কার্টন সিগারেট ও চারটি আইফোন, আব্দুল মান্নানের কাছ থেকে ২৪৬ কার্টন সিগারেট ও চারটি আইফোন এবং নুরুল আলম রিয়াদের কাছ থেকে ২৭২ কার্টন সিগারেট ও পাঁচটি আইফোন জব্দ হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে মালিকানাবিহীন ব্যাগেজ থেকে ১ হাজার ২০ কার্টন প্লাটিনাম ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

সিআইআইডি সূত্রে জানা যায়, জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। ৬২১ শতাংশ TTI অনুযায়ী এর প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা। জব্দ ১৩টি আইফোনের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং ৫৮ শতাংশ TTI অনুযায়ী শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।

এভাবে সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য ও শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা দাঁড়িয়েছে।

সিআইআইডি জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ এবং রাজস্ব সুরক্ষায় এ ধরনের গোয়েন্দা অভিযান অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটের হারের কঠিন ধাক্কার পর এবার বড় অঙ্কের জরিমানার শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। ধীরগতির ওভার রেটের কারণে প্যাট কামিন্সের দলের খেলোয়াড়দের জরিমানা করতে পারে আইসিসি। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কাটা যেতে পারে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নিউজ ডট কম এইউ জানায়, টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া নির্ধারিত ৯০ ওভারের চেয়ে চার ওভার কম বোলিং করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বোলিং করতে হয় এবং দিনে অন্তত ৯০ ওভার শেষ করার লক্ষ্য থাকে।

নিয়ম ভঙ্গের ক্ষেত্রে নির্ধারিত ওভার থেকে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। অস্ট্রেলিয়ার টেস্ট দলের একজন খেলোয়াড় ম্যাচ ফি হিসেবে প্রায় ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পান। সে অনুযায়ী, প্রতি ওভারের জন্য একজন খেলোয়াড়কে ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হতে পারে।

চার ওভার কম বোলিং করার কারণে প্রত্যেক খেলোয়াড়ের জরিমানা দাঁড়াতে পারে ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ৩ লাখ ৪৭ হাজার টাকা। সুতরাং, পুরো দলের ক্ষেত্রে জরিমানার অঙ্ক প্রায় ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা হতে পারে।

তবে জরিমানা নিশ্চিত নয়। ম্যাচ রেফারি শাস্তি নির্ধারণের সময় ম্যাচের পরিস্থিতি, ভেন্যুর তাপমাত্রা, আর্দ্রতা এবং উইকেট পতনের মতো বিষয়গুলি বিবেচনায় নিতে পারেন। ডারউইনের প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়া অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কিছুটা স্বস্তির কারণ হতে পারে।

শুধু আর্থিক জরিমানাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও হারানোর ঝুঁকিতে রয়েছে অস্ট্রেলিয়া। নিয়ম অনুসারে, ধীরগতির ওভার রেটের জন্য প্রতি ওভারে একটি করে পয়েন্ট কাটা যেতে পারে। চার ওভার কম বোলিং করায় অস্ট্রেলিয়ার চার পয়েন্ট হারানোর সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। চার পয়েন্ট হারালে তাদের অবস্থানে প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, বাংলাদেশও ম্যাচের এক পর্যায়ে নির্ধারিত ওভার রেটের চেয়ে পিছিয়ে ছিল। তবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ৫৩ ওভারে শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ শাস্তি থেকে বেঁচে গেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল নির্ধারিত ন্যূনতম ৮০ ওভার ব্যাট করার আগেই অলআউট হলে নির্দিষ্ট পরিস্থিতিতে ওভার রেটের শাস্তি প্রযোজ্য হয় না।

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করায় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেই ছাড় প্রযোজ্য হচ্ছে না। ফলে ডারউইনে হারের পর মাঠের বাইরেও বড় ধাক্কা কামিন্সের দলকে মোকাবেলা করতে হতে পারে।

এর আগে ২০২০ সালের বক্সিং ডে টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার চার পয়েন্ট কাটা হয়েছিল। সেই পয়েন্ট হারানোর প্রভাব পড়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়েও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশন এর আওতায় আনা হচ্ছে। তবে, তিনি জানিয়েছেন যে, রেজিস্ট্রেশন পেতে হবে এই সব রিকশার ব্যাটারি সৌর বিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে।

তিনি সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠান থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। কিন্তু, যদি সৌর বিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি রিচার্জ করা হয়, তাহলে সেই রিকশার জন্য রেজিস্ট্রেশন দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%