প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত একটি অভিযানের মাধ্যমে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের প্রযোজ্য শুল্ক-কর সহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইটটি দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। সিআইআইডির মহাপরিচালকের কাছে থাকা গোপন তথ্যের ভিত্তিতে এই ফ্লাইটের যাত্রী ও ব্যাগেজে তল্লাশি চালানো হয়।
এ কারণে মো. মইনুল আবদীন নামের এক যাত্রীর কাছ থেকে ২৬৪ কার্টন সিগারেট ও চারটি আইফোন, আব্দুল মান্নানের কাছ থেকে ২৪৬ কার্টন সিগারেট ও চারটি আইফোন এবং নুরুল আলম রিয়াদের কাছ থেকে ২৭২ কার্টন সিগারেট ও পাঁচটি আইফোন জব্দ হয়েছে।
এ ছাড়া বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে মালিকানাবিহীন ব্যাগেজ থেকে ১ হাজার ২০ কার্টন প্লাটিনাম ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
সিআইআইডি সূত্রে জানা যায়, জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। ৬২১ শতাংশ TTI অনুযায়ী এর প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা। জব্দ ১৩টি আইফোনের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং ৫৮ শতাংশ TTI অনুযায়ী শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।
এভাবে সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য ও শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা দাঁড়িয়েছে।
সিআইআইডি জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ এবং রাজস্ব সুরক্ষায় এ ধরনের গোয়েন্দা অভিযান অব্যাহত রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন