ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ জিতে মেসিকে ইয়ামাল কী বলেছিলেন


বিশ্বকাপ জিতে মেসিকে ইয়ামাল কী বলেছিলেন

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে একদিকে উন্মাদনা এবং অন্যদিকে বিষাদের ছায়া দেখা যায়। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের লক্ষ্যভেদে ১-০ ব্যবধানে জয়লাভ করে স্পেন, আর্জেন্টিনা ডিফেন্সের বাধা ভেঙে। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরে স্পেন বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় পরে। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বজয়ের ঐতিহাসিক অভিজ্ঞতা অর্জন করেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল।

অন্যদিকে, ৩৯ বছর বয়সে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে পরাজিত হয়ে মাঠ ছাড়েন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তবে ম্যাচ শেষে স্প্যানিশদের বাঁধভাঙা উদযাপনের মাঝে এক হৃদয়স্পর্শী দৃশ্যের সৃষ্টি করেন ইয়ামাল। কান্নাভেজা চোখে দাঁড়িয়ে থাকা মেসির কাছে গিয়ে তাকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেন এই তরুণ তুর্কি।

সেই বিশেষ মুহূর্তে মেসিকে তিনি ঠিক কী বলেছিলেন, তা সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে খোলসা করেছেন ইয়ামাল। স্প্যানিশ এই ফরোয়ার্ড জানান, ‘আমি তাকে (মেসি) জড়িয়ে ধরে বলেছিলাম—ফুটবলের জন্য আপনি যা কিছু দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার

মেসি ও ইয়ামালের সম্পর্কের রসায়ন বহু বছর আগে থেকেই শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরোনো ছবিতে দেখা যায়, শিশুবয়সী ইয়ামালকে গোসল করাচ্ছেন তরুণ মেসি। সেই ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই ফুটবলাঙ্গনে দুজনের তুলনা শুরু হয়।

তবে এই ছবি বা তুলনা নিয়ে নিজের অসন্তুষ্টির কথাও জানান ইয়ামাল। ছবিটি তিনি শুরুতে সবার সামনে আনতে চাননি। এমনকি বাবার পোস্ট করা সেই ছবি ফেসবুক থেকে মুছে ফেলতেও বলেছিলেন।

ইয়ামাল বলেন, ‘মানুষ আমাকে আমার নিজের পরিচয়ে না চিনে সব সময় মেসির সঙ্গে তুলনা করবে—এই ভয়টাই ছিল। আমি সবসময় কেবল লামিনে হতে চেয়েছি, মেসি নয়। ফুটবলে আমি আমার নিজের যোগ্যতা দিয়ে যতদূর সম্ভব এগিয়ে যেতে চাই।’

আরও পড়ুন: আর্সেনালকে বিদায় দিয়ে শেষ আটে চতুর্থ স্তরের ফ্লিটউড টাউন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক

ব্রাহ্মণবাড়িয়া, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : জেলায় বিভিন্ন সময়ের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের জন্য মোট ৭৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুমোদিত এই ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. আবুসাঈদ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।

জেলা বিআরটিএ অফিসের সহকারী পরিচালক মো. ফারুক আলমের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদসহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে, ২ জন গুরুতর আহত ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং অপর ১ জনকে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার নির্ধারিত প্রক্রিয়ায় ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদনের ভিত্তিতে এ ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়ে থাকে।

এ সময় দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যরা আবেগপ্রবণ হয়ে বলেন, "প্রিয়জন হারানোর বেদনা কোনো অর্থ দিয়ে পূরণ হওয়ার নয়। তবে এ আর্থিক সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাপন ও চিকিৎসাসহ বিভিন্ন সংকটময় মুহূর্তে বড় ধরনের উপকারে আসবে।"

বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ফারুক আলম বাসসকে জানান, সড়ক দুর্ঘটনার শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টের পক্ষ থেকে এ ধরনের ক্ষতিপূরণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, যা ভুক্তভোগী পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিমান আটকে দেয়ার কারণ ব্যাখ্যা দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


বাংলাদেশের বিমান আটকে দেয়ার কারণ ব্যাখ্যা দিল পাকিস্তান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পায়নি। ইসলামাবাদ এ বিষয়ে কেন বাংলাদেশের ওই বিমানটিকে উড়তে দেওয়া হয়নি, তার ব্যাখ্যা প্রদান করেছে।

পাকিস্তান দাবি করেছে, আকাশসীমা বন্ধের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের ফল নয়। বরং এটি ফ্লাইটের রুট এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কারিগরি এবং প্রক্রিয়াগত বিষয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক ফ্লাইট এবং আকাশসীমা ব্যবহারের অনুমতির সব আবেদন দেশটির প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়।

হাইকমিশন জানায়, রূপপুরের জ্বালানি পরিবহন নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো যে বিষয়টির কথা বলছে, সেটি মূলত ফ্লাইটের রুট নির্ধারণ ও আকাশসীমার অনুমতি সংক্রান্ত কারিগরি এবং প্রক্রিয়াগত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। এ ধরনের বিষয়ে সংশ্লিষ্ট বিমান চলাচল এবং অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর ফলস্বরূপ কখনো কখনো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তনও আসতে পারে।

পাকিস্তান উল্লেখ করেছে, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখা উচিত এবং এমন কোনো প্রতিবেদন বা বয়ানকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, যা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এর আগে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুরের জ্বালানি বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেটি নির্ধারিত সময়ে আসতে পারেনি। তখন পাকিস্তান কেন অনুমতি দেয়নি, তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

রূপপুর প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট রুটে সাধারণত একাধিক দেশের আকাশসীমা ব্যবহার করতে হয়। পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি স্থগিত করা হয়। পরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, অক্টোবর থেকে আবার ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে এবং বছরের শেষ নাগাদ চালানগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমজেডে উত্তর কোরিয়ার মাইন উদ্ধার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


ডিএমজেডে উত্তর কোরিয়ার মাইন উদ্ধার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এবং জাতিসংঘ কমান্ড মঙ্গলবার একটি যৌথ পরিদর্শনের সময় অসামরিকীকৃত অঞ্চল (ডিএমজেডে)-এর সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার নিকটবর্তী স্থানে উত্তর কোরিয়ার একটি মাইন উদ্ধার করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে খবরটি জানা যায়।

জেসিএস এক বিবৃতিতে উল্লেখ করেছে, তদন্তকারী দল মঙ্গলবার বিস্ফোরণের স্থানের কাছে উত্তর কোরিয়ার তৈরি একটি প্লাস্টিকের অ্যান্টি-পার্সনেল মাইন খুঁজে পায়।

যাইহোক, জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) তাদের এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের মূল্যায়ন অনুযায়ী, উদ্ধার হওয়া মাইনটি বিস্ফোরণের সময় দায়িত্ব পালনকারী সেনাদের দ্বারা উল্লেখিত মাইনটির সঙ্গে ভিন্ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিমলা- পাটগ্রাম ভারতীয় পণ্য জব্দ, চোরাকারবারিরা পালিয়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


ডিমলা- পাটগ্রাম ভারতীয় পণ্য জব্দ, চোরাকারবারিরা পালিয়ে গেল

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ধারাবাহিক অভিযানে সীমান্তে চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম এবং নীলফামারীর ডিমলা সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় গোল কাঠ এবং ২ হাজার ৩৯০ কেজি চুইঝালসহ মোট ২০ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করেছে বিজিবি। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কালিগঞ্জ বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৪/৬-এস থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর কাঁচা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে।

টহল দলের গতিবিধি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় গোল কাঠ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো উদ্ধার করে।

এরপর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কুচলিবাড়ী বিওপির টহল দল সুবেদার মো. সলেমান আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৮০২/১৭-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুম্মারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময়ও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিপুল পরিমাণ পণ্য ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, এসব চুইঝালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা।

দুই অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় গোল কাঠ এবং চুইঝালের মোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন পৃথক অভিযানে এসব ভারতীয় পণ্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধার করা পণ্যের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অভিযান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%