০৯:২৬ এম
বার্সেলোনা দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। হুলিয়ান আলভারেজকে দলে নিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি, এবার জরিমানা গুনতে হলো তাদের। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন আতলেতিকো মাদ্রিদের অভিযোগের ভিত্তিতে বার্সেলোনাকে জরিমানা আরোপ করেছে।
জরিমানার পরিমাণ খুব বেশি নয়। কাতালান ক্লাবটির উপর বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ হাজার টাকা (৬০২ ইউরো) জরিমানা করেছে স্পেনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আতলেতিকো মাদ্রিদের অভিযোগ, বার্সেলোনা তাদের সঙ্গে লিখিতভাবে যোগাযোগ না করেই আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এই বিষয়টি নিয়ে ফিফার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি মাদ্রিদের ক্লাবটি। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে।
আরও পড়ুন: মুশফিক ছাড়া একাদশে, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ফিফার কাছে প্রতিকার না পেলেও, আতলেতিকো আলভারেজকে ধরে রেখেছে। ২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে ৬ বছরের চুক্তিতে তিনি স্প্যানিশ ক্লাবে যোগ দেন। আতলেতিকোর হয়ে তিনি এখন পর্যন্ত ১১৫ ম্যাচে ৫১ গোল করেছেন। অন্যদিকে, সিটির হয়ে ১০৩ ম্যাচে তার গোল সংখ্যা ৩৬।
বার্সেলোনায় খেলার ইচ্ছা প্রকাশ করায় আতলেতিকোর সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হয়েছে আলভারেজকে। শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জয়সূচক গোলের পর কিছু সমর্থকের কাছ থেকে অভিবাদনও পেয়েছেন তিনি।
জয়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আলভারেজ। তিনি মন্তব্য করেছেন, ‘এটা আমার ভুল ছিল। সমর্থকরা কেন রাগ করেছেন, তা আমি বুঝতে পারছি। আমি যদি সমর্থক হতাম, আমারও রাগ হতো। বিশেষ করে এখানে আসার পর থেকে তারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, সেটি বিবেচনায় নিলে।’
এই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধানও কমে এসেছে আতলেতিকোর। এখন ব্যবধান ২ পয়েন্টে দাঁড়িয়েছে। সমান ১০ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ২৫, অন্যদিকে বার্সেলোনার পয়েন্ট ২৭।
আরও পড়ুন: মাদক ও অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই: সাচিং প্রু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন