০১:৫৪ পি.এম
একসময় খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন ছিল ছোট পর্দায় বেশ চর্চিত। শোবিজে তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও এতদিন কেউই বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি।
বরং একাধিকবার তারা দুজন সেই বিষয়টিকে গুঞ্জন বলে এড়িয়ে গেছেন।
কিন্তু এবার এক পডকাস্টে এসে সাদিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন খায়রুল বাসার। তিনি জানিয়েছেন, সেই সম্পর্ক কিন্তু কয়েক বছর আগেই ভেঙে গেছে।
আরও পড়ুন: ৩ বছর পর গ্রিন কার্ড পেলেন মৌসুমী, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু
অভিনেতার কথায়, নাটকে কাজ শুরু করার আগে বিজ্ঞাপনের কাজে সাদিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল।
সেই পরিচয় একসময় প্রেমের সম্পর্কে পরিণত হয়। তবে কেন তাঁদের সম্পর্কের ইতি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি বাসার।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ভালো কিছু ভালো থাকে না।
ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এই কারণেই আমি বিষয়টিকে এড়িয়ে গিয়েছিলাম। তবে সাদিয়া আমার প্রেমের সঙ্গী ছিলেন।’
আরও পড়ুন: ফ্যাসিস্ট সরকার সনাতনীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে: খায়রুল কবির খোকন
তবে হঠাৎ করেই এই জুটিকে আর একসঙ্গে নাটকে দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও এবার এর কারণ জানিয়েছেন বাসার।
এখন তাঁর ভাষ্য, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনের সম্মতিতে একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সম্পর্কে অভিনেতা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করা আরও ভালো। দুজনের জন্য এটাই ভালো বলেই আমরা একসঙ্গে কাজ করছি না। দর্শক আমাদের দেখতে চায় কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাঁকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে আমরা ওই জায়গাটি রাখিনি।’
বাসারের বর্ণনায়, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের পর পেশাগতভাবে একসঙ্গে কাজ করাটাও তাঁদের দুজনের জন্য স্বস্তিদায়ক নয়। তাই দর্শকের আগ্রহ থাকা সত্ত্বেও আপাতত তাঁরা একসঙ্গে পর্দায় ফিরে আসছেন না।
আরও পড়ুন: আইনমন্ত্রী আজ ২৩ কোটি টাকায় নির্মিত ঝিনাইদহ পিটিআই ভবন উদ্বোধন করবেন
করোনার পরবর্তী সময়ে টেলিভিশন নাটকে নিয়মিত জুটি হিসেবে দর্শকের নজর কেড়েছিলেন বাসার ও সাদিয়া। তাঁদের অভিনীত ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’-এর মতো নাটকগুলোও দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন